somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছিটমহল হস্তান্তর: প্রসংগ ছিটমহলবাসীদের ভাগ্যোন্নয়ন

২৬ শে আগস্ট, ২০১৫ রাত ২:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(ডিবেটিং সোসাইটির সাপ্তাহিক বিতর্ক সেশনের প্রস্তাব ছিল, এই সংসদ মনে করে যে, ছিটমহল হস্তান্তর ছিটমহলবাসীদের ভাগ্য পরিবর্তন করবে না)। বিতর্কে অংশগ্রহণ করে এবং কিছু বিশ্লেষণ করে আমার উপলব্ধি...

ছিটমহলবাসীদের স্বপ্ন সত্যি হয়েছে। দুই দেশের ছিটমহল বিনিময়ের মাধ্যমে ঘুচল তাদের ৬৮ বছরের বন্দিত্ব। বাংলাদেশের ভিতরে ভারতের ১১১ টি ছিটমহলের নাম এখন 'বাংলাদেশ'। তবে ছিটমহল বিনিময়ের এ মাহাত্ম্য ঢাকায় বসে পত্রিকা পড়ে বোঝানো যাবে না। এটা নতুন আলো, নতুন খাতা, নতুন হিসাব। 'ছিটবাসীরা' তাদের রাষ্ট্র পেয়েছে।
ছিটমহলগুলো যখন বর্তমান ছিল সে অবস্থার বর্ণনা অসহনীয়। তাচ্ছিল্যের শিকার, প্রতারণার শিকার এ গুলোই ছিল তাদের ভাগ্য নিয়তি। বৃটিশ গেল, পাকিস্তান গেল, কিন্তু ছিটবাসীদের নাগরিক অধিকারের প্রাচীর এক ইঞ্চি পরিমাণেও বাড়ে নি, অধিকার কিছু ছিলও না অবশ্য। অসুখ হয়েছে?? ঝাড়ফুক কর। কারণ হাসপাতাল নেই। স্কুল নেই, কলেজ নেই, মাদ্রাসা নেই। প্রশাসন, বিচার তো যোজন দূর।
তবে যাই হোক, বাংলাদেশের অভ্যন্তরে ভারতের ১১১টি ছিটমহলের অধিবাসীরা এখন বাংলাদেশী। অন্যদিকে ভারতের অভ্যন্তরে থাকা বাংলাদেশের ৫১টি ছিটমহলও একইভাবে লীন হয়ে ‘ভারত’ হয়ে গেছে। সেখানকার নাগরিকরা এখন ভারতীয়। নরেন্দ্র মোদী সরকার এরই মধ্যে প্রায় ৩ হাজার কোটি রুপি বরাদ্দ দিয়েছেন নতুন অতিথি নাগরিকদের পুনর্বাসনের জন্য।

বাংলাদেশ সরকারের প্রচেষ্টারও কমতি নেই। সাবেক ছিটমহলবাসীদের জন্য সহজ শর্তে ঋণের অনুমোদন দিয়েছে সরকার। ইতোমধ্যে নতুন বাংলাদেশিদের জীবনমান উন্নয়নে করপোরেট স্যোশাল রেসপনসিবিলিটি (সিএসআর) খাতে ব্যয়ে বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। চারটির মতো সরকারি দপ্তর ও বেসরকারি প্রতিষ্ঠান কর্মপরিকল্পনা নিয়েছে বিলুপ্ত ছিটমহলবাসীর ভাগ্য উন্নয়নে। তবে সরকার আশানুরূপ বাজেট দিতে পারেনি। ৩৭০০০ লোকের জন্য ২০০ কোটি টাকার বাজেট যথেষ্ট নয় বলেই আমার মত। দ্রুত স্কুল-কলেজ-মাদ্রাসা নির্মাণ, হাসপাতাল নির্মাণ, রাস্তাঘাট তৈরি এবং সংস্কার, প্রশাসনিক কাঠানো সৃষ্টির মাধ্যমে বঞ্চিত ছিটবাসীকে এগিয়ে নিতে হবে। সরকারের এটা নৈতিক দায়িত্ব।

তবে সার্বিকভাবে ছিটমহলবাসীদের ভাগ্যেন্নোয়ন তখনই হবে যখন সরকারের পাশাপাশি বেসরকারি সেক্টর মিলিতভাবে পদক্ষেপ নেবে। তাছাড়া ছিটমহলের আশপাশের এলাকাগুলোর জনসাধারণের উচিত তাদেরকে আপন করে নেয়া। '৭১ এ এরা স্বাধীনতার পক্ষে ছিল। সুতরাং তাদের ভাগ্যেন্নোয়নের লক্ষ্যে সরকারি চাকরিতে তাদের জন্য কোটার ব্যবস্থা রাখা যেতেই পারে। তবে ছিটমহলবাসীদের নিয়ে যাতে নোংরা রাজনীতি না করা হয় সে ব্যাপারে সরকারের সতর্ক দৃষ্টি থাকা উচিত। এবং নতুন বাংলাদেশের উন্নয়ন কর্মকান্ড যেন টিপিক্যাল উন্নয়ন কর্মকান্ডের মত না হয়ে যায়(খাই খাই) সে দিকেও কর্তাব্যক্তিদের দৃষ্টি রাখতে হবে। তাহলেই কেবল ছিটমহলবাসীদের ভাগ্যেন্নোয়ন ঘটতে পারে।
সর্বশেষ এডিট : ২৬ শে আগস্ট, ২০১৫ রাত ২:২৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভয়ংকর সেই খবরের পর… সন্তানের হাতটা শক্ত করে ধরুন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৩ ই মে, ২০২৬ সকাল ১০:৪৫

আজ সকালে খবরটি পড়ে আমার মনটা একদম ভেঙে গেল। ভাবতেই ভয় লাগছে—আমাদের সন্তানদের আমরা আসলে কতটা অরক্ষিত পরিবেশে বড় করছি! ছোট্ট একটি নিষ্পাপ শিশু, যে পৃথিবীটাকে ঠিকমতো চিনতেই শেখেনি, তাকে... ...বাকিটুকু পড়ুন

হিন্দু খতরে মেঁ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই মে, ২০২৬ বিকাল ৩:২৫


শুধুমাত্র মুসলিম বিদ্বেষী বক্তব্য দিয়ে ক্ষমতায় এসেছে শুভেন্দু। তার বক্তব্যের মূলপ্রতিপাদ্য হলো হিন্দু খতরে মেঁ! আশ্চর্যের বিষয় হলো সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা নাকি মুসলিমদের দ্বারা নির্যাতিত হচ্ছে, কিছুদিন পরেই নাকি পশ্চিমবঙ্গ... ...বাকিটুকু পড়ুন

সময় খুব দ্রুতই ফুরিয়ে যাচ্ছে।

লিখেছেন শ্রাবণ আহমেদ, ১৩ ই মে, ২০২৬ বিকাল ৫:৩০

দিনগুলো কেমন যেন দ্রুতই ফুরিয়ে যাচ্ছে!
দেখতে দেখতে মাস শেষ হয়ে যাচ্ছে,
এইতো সেদিন থার্টি ফার্স্ট নাইট উদযাপন করলাম,
আর এদিকে দেখি চার মাস শেষ হয়ে পাঁচ মাস চলছে। অথচ আমরা... ...বাকিটুকু পড়ুন

সূর্য পশ্চিম দিকে উঠে:)

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই মে, ২০২৬ রাত ১১:২০


আমাদের দেশে রাজনীতিতে নেতা যাই বলে তার কর্মীরা সেটাকে সঠিক মনে করে। সেটা নিয়ে দ্বিমত করে না। এখন ধরুন নেতা মুখ ফসকে বলে ফেলেছে “সূর্য পশ্চিম দিক থেকে উঠে।” তার... ...বাকিটুকু পড়ুন

ডেঙ্গু আবার ধেয়ে আসছে তাই ডেঙ্গু প্রতিরোধে একটি সমন্বিত কার্যক্রম রূপকল্প

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই মে, ২০২৬ সকাল ১০:৪১


লেখাটির উপক্রমনিকা
মাস কয়েক আগে সামুর পাতায় ব্লগার কলা বাগান ১ এর একটি গুরুত্বপুর্ণ লেখা প্রকাশিত হয়েছে । লেখাটিতে থাকা মুল কথাগুলি ছিল... ...বাকিটুকু পড়ুন

×