somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"মন"

১৭ ই অক্টোবর, ২০১৬ রাত ১২:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"জেনেশুনে কেউ ভুল মানুষের প্রেমে পড়েনা.. সবাই ভাবে "আমি যে মানুষটাকে ভালোবাসি সে আমার জন্য একদম পারফেক্ট" ! কিন্তুু কিছুদিন পর দেখা যায় মানুষটার অনেক কিছুই তোমার ভালো লাগছেনা, সারাক্ষন শুধু গম্ভীর থাকে, অনেক কথায় তোমার সাথে মিলছেনা, প্রচন্ড রাগও আছে, যা তোমাকে ভীষন কষ্ট দেয়.. ফলাফলঃ সম্পর্কে ভাঙ্গন।
.
এরপর তুমি মনে মনে ভাবলে এবার এমন কাউকে ভালোবাসবে যে তোমার সব কথা শুনবে, যার ভেতর কোনো রাগ থাকবেনা, যে তোমাকে সবসময় হাসিখুশিতে রাখবে, গম্ভীরতা নিয়ে কোনো কথা বলবেনা.. খুবই ভালো চিন্তা..!!
.
এর কয়েকমাস পর একদিন তুমি তার দেখা পেয়ে গেলে যার ভেতর কোনো রাগ নেই, যে তোমার সব কথা শোনে, তুমি যা করতে বলো সে তাই করে.. গম্ভীরতা নিয়ে কোনো কথা বলেনা.. একদম মনের মত; যেমনটা তুমি চেয়েছিলে.. তোমাদের প্রেম হয়ে গেলো.. তোমরা জীবনের সবচেয়ে আনন্দময় মূহুর্তে কাটাতে শুরু করলে..!!
.
তুমি হঠাৎ একদিন লক্ষ্য করলে এই মানুষটার মধ্যেও কি যেন একটা নাই নাই ভাব.. তখন তোমার বান্ধবীর বয়ফ্রেন্ডের কথা মনে পড়বে, আহ "ছেলেটা কত্তো হ্যান্ডস্যাম", সানগ্লাস পড়লে দারুন লাগে দেখতে.. পরক্ষনেই আবার মনটা খারাপ হয়ে যাবে তোমার সাথে থাকা "হাবলা" টাইপের মানুষটার কথা মনে পড়ে.. যে তোমার সব কথা শোনে,ঠিক যেমনটা তুমি চেয়েছিলে..!!
.
তোমার এখন মনে হবে "ধুর আমার এইডা এমন কেন? একটু চালাক হলে কি হতো, সাথে গুড লুকিং, হ্যান্ডসাম.. নাহ এর সাথে আর "Relation Continue" করা সম্ভব না.. ফলাফলঃ সম্পর্কে ভাঙ্গন ২।
.
এরপর তুমি সিদ্ধান্ত নিলে এবার যাকে ভালোবাসবে সে সবদিক থেকে পারফেক্ট কিনা জেনেশুনে তারপর প্রেমে পড়বে.. তুমি আবার একটা মানুষের প্রেমে পড়লে যাকে তোমার সবদিক থেকে পারফেক্ট মনে হলো.. যে কোনো কথায় রাগ করেনা, যে তোমার কোনো কথায় অমত করেনা, যে দেখতে শুনতে অনেক ভালো.. একদম পারফেক্ট.. তোমাদের রিলেশন হলো, তোমরা আস্তে আস্তে সম্পর্কটাকে গভীরে নিয়ে যেতে শুরু করলে.. ভালোই কাটছিল দিনগুলো..!!
.
হঠাৎ একদিন ঝুম বৃষ্টিতে বারান্দায় দাঁড়িয়ে তুমি কিছু একটার অভাব বোধ করলে.. কোনো একটা মানুষের কর্কশ কন্ঠের অভাব.. একটা মানুষের শাসনের অভাব.. ভুল করলে রেগে গিয়ে ঝাড়ি দেয়ার অভাব.. তুমি আজ স্বাধীন হয়েও মনে হবে "হয়তো সেই প্রথম মানুষটাই ঠিক ছিল আমার জীবনে".. অবচেতন মনের ইচ্ছে করবে সেই আগের মানুষটার কাছে ফিরে যেতে.. ইচ্ছে করবে সেই মূহুর্তগুলোতে ফিরে যেতে.. কিন্তুু তুমি আর সেটা পারবেনা.. পৃথিবীটা এমনই অদ্ভুত মানুষ চাইলেও কখনো দু'সেকেন্ড আগে চলে যাওয়া মূহুর্তে ফিরে যেতে পারবেনা.. তুমিও পারবে না..!!
.
তোমার বুঝতে হবে মানুষের মন একটা রঙিন ঘুড়ির মত, কখন কি চায় সে নিজেও জানে না.. ক্ষনে ক্ষনে এটা পরিবর্তনশীল.. তাই হুট করে একটা সিদ্ধান্ত নেয়ার আগে ভাবো,বার বার ভাবো.. "আজ তুমি যে মানুষটাকে নিজের জন্য পারফেক্ট ভাবতে পারছো না, হয়তোবা পরবর্তীতে এর থেকে মন্দ কেউ তোমার জীবনে এসে যাবে.. এজন্য সবকিছু হিসেব না করে ভালোবাসায় কিছুটা সেক্রিফাইস করতে শেখো..!!
.
মানুষটা একটু দেখতে কালো? তাতে কি হইছে, গিয়ে দেখো ফর্সা একটা মানুষের ভেতর যা আছে তার থেকে বেশি গুন এই কালো মানুষটার ভেতর আছে..!!
মানুষটা প্রচন্ড রাগী? তাতে সমস্যা কি, দেখবে রাগী এই মানুষটার এক মুহূর্তের ভালোবাসায় তুমি দুনিয়ার সবকিছু ভুলে যাবে..!!
.
পৃথিবীতে কোনো মানুষকেই তুমি ১০০% পারফেক্ট পাবানা.. ট্রাস্ট মি পাবানা.. যে মানুষটাকে তুমি পারফেক্ট মনে করো, খোঁজ নিয়ে দেখো তার ভেতরেও কিছু না কিছু দোষ আছে.. থাকতেই হবে..!!
সর্বশেষ এডিট : ১৭ ই অক্টোবর, ২০১৬ রাত ১২:১৩
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছবির কথা আমার মুভি উতল অপেক্ষা

লিখেছেন রোকসানা লেইস, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫



আজ একটা নতুন খবর ভাগ করে নেই সবার সাথে। অনেক দিন থেকেই ভাবছিলাম, নিজের গল্প দিয়ে যদি নাটক বা সিনেমা করা যেত। পরিচিত যারা কাজ করেন তেমন দু একজনের সাথে... ...বাকিটুকু পড়ুন

ফিনিক্সরা অবসর নেয় না

লিখেছেন চারাগাছ, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৪৬






“Phoenixes never retire, John Kabir!”

কথাটা আমি লিখেছিলাম হঠাৎ। কিন্তু লেখার পর বুঝলাম, কথাটা আসলে কোনো নির্দিষ্ট ব্যক্তিকে উদ্দেশ করে লেখা নয়। কথাটা একজন মানুষকে মনে করে... ...বাকিটুকু পড়ুন

ইসলাম ও বিজ্ঞান এআই বিবেচনায় আমার ফরিদ আহমদ চৌধুরী ব্লগের সেরা পোষ্ট

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



# কপি করা যায় না বিধায় এআই তারমত করে পোষ্টটি সাজিয়ে দিয়েছে

ইসলাম ও বিজ্ঞান
লেখক: ফরিদ আহমদ চৌধুরী
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০১৮
আল্লাহ, নবী (সা.) ও পরকাল ইসলামের প্রধান আলোচ্য বিষয়;... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ ডিসেম্বর ১০-১৬: বিশ্ব বাংলাদেশকে নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে ছিল

লিখেছেন কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১


লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত

আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,... ...বাকিটুকু পড়ুন

গুগল এ.আই. - প্রফেশনাল সার্টিফিকেট পেয়ে গেলাম

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:৩৫


বিগত কয়েক বছর ধরেই অনলাইনে কোর্সেরাতে টুকটাক কোর্স করছি, মাঝে মধ্যেই সার্টিফিকেট পাচ্ছি। তবে প্রফেশনাল সার্টিফিকেট কোর্স কখনো করা হয় নি। বলে রাখা ভালো কোর্সেরা ফ্রি নয়, এখানে আপনাকে পে... ...বাকিটুকু পড়ুন

×