somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নাসির নোহান
ভাবতে ভালোবাসি,মানুষকে ভাবাতে ভালোবাসি। আমার প্রত্যেকটি লেখাই নিজস্ব ভাবনা এবং মতামত প্রকাশ মাত্র। ফেসবুকঃ Nasir Hossain Nohan.

"তুমি"

১১ ই জুলাই, ২০১৭ সকাল ১০:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"তোমার কথা মনে হলে এখনো বুকটা ধক করে ওঠে ! কিছুতেই নিজেকে সামলে রাখতে পারিনা আমি.. চারপাশ'টা বড্ড এলোমেলো হয়ে যায়.. চোখ দুটো ভিজে যায় অশ্রুতে.. বিশ্বাস করো তখন আর বাঁচতে ইচ্ছে করে না.. একদম না"!
.
এই শিরোণামে হাজারো না বলা কথা প্রতিনিয়ত জমা হয় আমাদের মনে.. কেউ সেটা প্রকাশ করতে পারি না.. চুপচাপ গুটিয়ে রাখি নিজেদের.. কষ্টগুলো দিনকে দিন পুষে রাখি ভেতরে.. বড্ড সাংঘাতিক একটা ব্যাপার"!
.
এক সময় যে মানুষটার স্মৃতি মূহুর্তেই মনটা ভালো করে দিত.. একদিন সেই মানুষটার স্মৃতিগুলো ভেতরটা দুমরে মুচরে দেবে.. সেদিন চুপচাপ সয়ে যাওয়া ছাড়া আর কিছুই করার থাকবেনা.. কিছুই না"!
.
মানুষ ভালোবাসে; আবার কষ্ট পায়.. এরপর একটা সময় গিয়ে ভাবে "একা আছি বেশ ভালো আছি".. কিন্তু বিশ্বাস করো যে মানুষটা গত পরশু বলেছিল "একা অাছি বড্ড ভালো আছি".. সেই মানুষটাও কোনো এক সকালে ঘুম ভেঙে যাওয়ার পর আয়নার সামনে গিয়ে "তুমি" নামক কাউকে নিয়ে কল্পনা করে.. ফিসফিস করে অবচেতন মন তখন বলে ওঠে "পাশে তুমি নামক একজন থাকলে খুব একটা খারাপ হতো না"!
.
তারপর কষ্ট পাবে জেনেও মানুষটা আবার সেই একই ভুলটা করে.. আবার কাউকে ভালোবাসে.. আবার কাউকে নিয়ে স্বপ্ন দেখে.. এভাবে চলতেই থাকে জীবন"!
.
আমি ঠিক জানিনা, পৃথিবীতে "তুমি" নামক প্রাণীকে প্রয়োজন নেই এমন কোনো মানুষ আছে কিনা.. হয়তো থাকলেও থাকতে পারে.. তবে সেই সংখ্যাটা খুব বেশি নয়.. চারকোনা এই পৃথিবীতে প্রতিটা মানুষের জীবনে একটা করে "তুমি" থাকা জরুরী.. খুব জরুরী"!
.
পৃথিবীর সব "তুমি" এক রকম হয়না.. সব "তুমি" ঠকাতে আসে না, কষ্ট দিতে আসেনা.. কিছু তুমি আসে জীবনকে গুছিয়ে দিতে.. হাজার তুমির ভীরে শুধু তোমার "তুমি" কে খুঁজে নিতে হবে"!
.
ট্রাস্ট মি, চলে যাওয়া "তুমি'কে নিয়ে পড়ে থাকলে জীবন চলে না.. নতুন "তুমি" কে নিয়ে বাঁচতে শিখতে হয়.. নতুন "তুমি" কে নিয়ে স্বপ্ন দেখা জানতে হয়.. না হলে যে বেঁচে থাকা যায় না.. একদম না"!
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নির্ভীক অভিযাত্রা

লিখেছেন আকিব হাসান জাভেদ, ১৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৩৩

আমি চলি ঐ প্রান্তে,
যেখানে অসৎ থেকে মানুষ হয়েছে সৎ।
আমি চলি উড়ে উড়ে,
ডানাহীন পাখির মতো,
যেখানে দুর্বলতাকে জয় করে
হয়েছে দুঃসাহস।
আমি চলি শক্তির সাথে,
দেহ যায় না ঝুঁকে।
করি না প্রণাম,
করি না চাটুকারিতা আর... ...বাকিটুকু পড়ুন

চুপ - একদম চুপ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



আমরা শুধু চুপ থাকবো -
আমাদের কথা বলার মুখ নেই
আমাদের দেখার মতো চোখ নেই
আমাদের শোনার মতো কান নেই
মনে হয়, মনে হয় -
আমাদের হাত-পাও নেই।

আমাদের বিবেক নেই
আমাদের চিন্তা-চেতনাও নেই
আমরা... ...বাকিটুকু পড়ুন

তবুও বেঁচে আছি

লিখেছেন সালমান মাহফুজ, ১৭ ই আগস্ট, ২০২৬ রাত ৯:১৫

এই নিথর নগ্ন শরীরের প্রতিটা পল্লবের করুণ আর্তচিৎকার
পৃথিবীর মাটি ভেদ করে কোনদিনও
ওই মৃত কানে পৌঁছাবে না
আমি জেনে গেছি ।

বিপন্ন আকাশের গায়ে লেপ্টে থাকা
দেবতাদের প্রতারণার ফাঁদ আর মিথ্যা প্রলোভনের গল্পগুলি
আমার শুনতে... ...বাকিটুকু পড়ুন

জুলাই মিউজিয়ামঃ স্মৃতির বিরুদ্ধে বিস্মৃতির লড়াই....

লিখেছেন জুল ভার্ন, ১৭ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৩



জুলাই মিউজিয়ামঃ স্মৃতির বিরুদ্ধে বিস্মৃতির লড়াই....

১৫ আগস্ট আমন্ত্রিত অতিথি হিসেবে গিয়েছিলাম জুলাই মিউজিয়ামে। সেখানে গিয়ে মনে হলো- এটি শুধু একটি জাদুঘর নয়; এটি বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসের এক ভয়াবহ অধ্যায়ের বিরুদ্ধে... ...বাকিটুকু পড়ুন

হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০২





হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

...................................................................
মানচিত্রের আঁকাবাঁকা রেখায় তারে পাবেনা,
সে নদী তো চেনা কোনো ঠিকানায় যাবে না।
তার কোনো কূল নেই, নেই কোনো ঘাট,
সে বয়ে চলে একা, বুক জুড়ে... ...বাকিটুকু পড়ুন

×