somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সম্পর্কে সবসময় নতুত্ব খুঁজতে হয়না.. পুরনো মানুষটাকে সবটা দিয়ে আগলে রাখতে হয়

২৯ শে আগস্ট, ২০১৭ রাত ১:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

..যে মানুষটা তোমার নয়.. তাকে হাজার চোখে চোখে রেখেও তোমার করে নিতে পারবা না..কখনোই না.. ঠিক একদিন সে তোমাকে ফাঁকি দেবে.. ছেড়ে যাবে সবকিছু !
.
আমি জানিনা, ভালোবাসার এই অকাল যুগে ক'জন মানুষ তার "ভালোবাসাকে" এক ফ্রেমে বন্দি করে বছরের পর বছর কাটিয়ে দিতে পেরেছে.. ক'জন মানুষ প্রিয় মানুষকে দেয়া "ছেড়ে যাবোনা" প্রতিশ্রুতি ধরে রাখতে পেরেছে !
.
হিসেবের খাতা খুললে হয়তো সংখ্যাটা খুব বেশি হবেনা.. তবুও আমরা ভালোবাসি, খুব যত্ন করে মানুষটাকে ভালোবাসি.. আবার সময় ফুরালে আস্তাকুড়ে ছুড়ে ফেলে দেই.. ভালোলাগা অন্য কারো মাঝে স্থানান্তরিত হলেই ছেড়ে দেই !
.
দিনের পর দিন ভালোবাসার অভিনয় করে যাওয়া মানুষটাকেও আমি বলবো না, তুমি ভালোবাসনা বলে ছেড়ে গেছ.. আমি জানি, মানুষটাকে তুমি ভালোবাসো; প্রচন্ড রকমের ভালোবাসো.. কিন্তু সম্পর্কের শুরুতে যে মুগ্ধতা কাজ করেছিল.. সেটা আজ থমকে গেছে বলে.. তুমি তাকে ছেড়ে গেছ !
.
হুট করেই তোমার সবকিছু পাল্টে গেছে.. খুব প্রিয় মানুষটাকে এখন আর ভালোলাগেনা.. তাকিয়ে থাকতে ইচ্ছে করে না.. মনে হয়, এই চেহারা তো মুখস্ত হয়ে গেছে.. নতুন করে দেখার কি আছে? সবকিছুই তো আগের মত, অন্যদিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করে !
.
ফোনে ঘন্টার পর ঘন্টা কথা বলতে ইচ্ছে করে না..মনে হয়, কি বলবো? সবই তো বলা শেষ ! ইচ্ছে করে চুপ থাকতে.. তার থেকে দূরে থাকতে.. ঘাপটি মেরে কোথাও লুকিয়ে থাকতে !
.
খুব কাছাকাছি থেকেও মানুষটার হাত ধরতে ইচ্ছে করে না.. ইচ্ছে করেনা একটু ছুঁয়ে দেখতে.. মন চায়না তার অগছালো চুলগুলো ঠিক করে দেয়ার অজুহাতে আলতো করে একটা চুমো দিতে.. মানুষটাকে আর কোনোভাবেই মুগ্ধ করতে ইচ্ছে করে না তোমার.. একটুও না !
.
কিন্ত তুমি খুব ভালোভাবেই জানো, এসবের কিছুই তোমার ইচ্ছেকৃত নয়.. তুমি কখনো কল্পনাও করোনি, মানুষটার প্রতি তোমার ফিলিংস এভাবে হারিয়ে যাবে.. খুব প্রিয় মানুষটা হুট করে এতটা অপ্রিয় হয়ে যাবে !
.
তবে বাস্তব এই যে, এখন তোমার অন্য কাউকে ভালোলাগে.. অন্য কারো জন্য ফিলিংস কাজ করে.. অন্য কারো সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলতে মন চায়.. অন্য কারো চোখে চোখ রেখে "ভালোবাসি" বলতে ইচ্ছে করে.. পাশে থাকা মানুষটার চাইতে সেই মানুষটাকেই মন খুঁজে বেশি !
.
বুঝতেছি, অন্য কাউকে ভালো লাগার জন্য তোমার কোনো "পূর্ব প্ল্যানিং" ছিলো না.. ছিলোনা এই মানুষটাকেও খারাপ লাগার কোনো ভাবনা.. কিন্তু সবকিছুই তোমার অনিচ্ছায় হয়ে গেছে.. এখন ভালো না লাগলে তোমার কি করার আছে? তুমি তো নিরুপায় !
.
ট্রাস্ট মি, ঠিক এই সময়টাতেই আমরা সবচেয়ে বড় ভুলটা করে ফেলি.. নির্লজ্জভাবে পুরনো মানুষটাকে ফেলে নতুন মানুষটার পিছনে ছুটতে থাকি.. ভুলে যাই সম্পর্কের শুরুতে পুরনো মানুষটার জন্যও কতটা পাগল ছিলাম আমি.. ভুলে যাই নতুন মানুষটাও তো একদিন পুরনো হয়ে যাবে !
.
যাকে দেখে আজ এতটা ভালো লাগছে, তাকেও তো একদিন ভালো লাগবে না.. যার দিকে তাকালে অনন্তকাল তাকিয়ে থাকতে ইচ্ছে করে, তার চেহারাটাও তো একদিন মুখস্ত হয়ে যাবে.. ঠিক যেমনটি ওই মানুষের বেলায় হয়েছিল !
.
সত্যি বলতে, ভালো লাগার এই যে পরিবর্তনটুকু সামলে নিতে হবে তোমার.. এটা বেশি দিন থাকে না.. একটা সময় গিয়ে ঠিকি থেমে যায়..থেমে যায় একজনের মাঝেই.. কিন্তু নতুন মানুষকে পাবার নেশায় পুরনো মানুষটা মাথায় থাকেনা তোমার.. অথচ পুরনো এই মানুষটাকেও পাবার নেশায় রাতের পর রাত জেগে পাগলামী করেছিলে তুমি !
.
সম্পর্কে সবসময় নতুত্ব খুঁজতে হয়না.. পুরনো মানুষটাকে সবটা দিয়ে আগলে রাখতে হয়.. মন খারাপের মূহুর্তগুলোতে ফিসফিস করে দুষ্টমী করতে হয়.. ভালো না লাগার মূহুর্তগুলোতে ফিক করে হেসে বলতে হয় "ওরে আল্লাহ রে তোমারে যে আজ কত্তো সুন্দর লাগতাছে, হামি তো পাগল হয়া যামু" ! :-P এভাবেও ভালো থাকা যায়..ভালো রাখা যায়.. মুগ্ধ করা যায়..

সর্বশেষ এডিট : ২৯ শে আগস্ট, ২০১৭ রাত ১:১৪
৭টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছবির কথা আমার মুভি উতল অপেক্ষা

লিখেছেন রোকসানা লেইস, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫



আজ একটা নতুন খবর ভাগ করে নেই সবার সাথে। অনেক দিন থেকেই ভাবছিলাম, নিজের গল্প দিয়ে যদি নাটক বা সিনেমা করা যেত। পরিচিত যারা কাজ করেন তেমন দু একজনের সাথে... ...বাকিটুকু পড়ুন

ফিনিক্সরা অবসর নেয় না

লিখেছেন চারাগাছ, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৪৬






“Phoenixes never retire, John Kabir!”

কথাটা আমি লিখেছিলাম হঠাৎ। কিন্তু লেখার পর বুঝলাম, কথাটা আসলে কোনো নির্দিষ্ট ব্যক্তিকে উদ্দেশ করে লেখা নয়। কথাটা একজন মানুষকে মনে করে... ...বাকিটুকু পড়ুন

ইসলাম ও বিজ্ঞান এআই বিবেচনায় আমার ফরিদ আহমদ চৌধুরী ব্লগের সেরা পোষ্ট

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



# কপি করা যায় না বিধায় এআই তারমত করে পোষ্টটি সাজিয়ে দিয়েছে

ইসলাম ও বিজ্ঞান
লেখক: ফরিদ আহমদ চৌধুরী
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০১৮
আল্লাহ, নবী (সা.) ও পরকাল ইসলামের প্রধান আলোচ্য বিষয়;... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ ডিসেম্বর ১০-১৬: বিশ্ব বাংলাদেশকে নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে ছিল

লিখেছেন কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১


লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত

আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,... ...বাকিটুকু পড়ুন

গুগল এ.আই. - প্রফেশনাল সার্টিফিকেট পেয়ে গেলাম

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:৩৫


বিগত কয়েক বছর ধরেই অনলাইনে কোর্সেরাতে টুকটাক কোর্স করছি, মাঝে মধ্যেই সার্টিফিকেট পাচ্ছি। তবে প্রফেশনাল সার্টিফিকেট কোর্স কখনো করা হয় নি। বলে রাখা ভালো কোর্সেরা ফ্রি নয়, এখানে আপনাকে পে... ...বাকিটুকু পড়ুন

×