somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আবোল-তাবোল ভাবনা

১৫ ই জুন, ২০১৩ সকাল ৮:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাত সকালে বুয়ার ডাকে সাধের ঘুমটা ভেঙ্গে গেল। বাসায় বাজার নেই। তাই হাড়ি চড়েনি। বুয়ার অমুল্য কর্মঘন্টা বাঁচাতে ও নিজ পেট ভরাতে, অগ্যতা ফোলা চোখে ছুটতে হলো বাজারে। কাঁচা সব্জির লাইনে উঁকি দিতেই এক শুশ্রুমন্ডিত মধ্যবয়সী হেঁচকি দিল ‌‌''মাম্মু আহেন,বেবাক টাটকা ?
আধমরা বুড়ো পটলের দঙ্গলে আঙ্গুল ঠেলে বললাম-এ তো খালি বিচি রে ?
বিক্রেতার মুখ ভার। জিভ কেটে বললো-' ছিঃ মামু আফনেরা না শিকখি্ত মানুষ। এসব কি কহেন ?'
আমি তো অবাক। ‌'খারাপ কিছু বলিনি তো,ভাই।'
-মামা এইডা কি কন ? আফনের হগ্গল পাশ দিয়া মাইয়্যাছাওয়াল যাইতাছে ? আর আফনে ,,,,,?
ধৈর্য্ হারালাম-'তো কি বলতে হবে ?'
-বিচি না কইয়্যা দানা বা অ্ইন্য কিছু কন।
আর দাঁড়াতে পারিনি। টাকাটা কোনমতে গুঁজে দিয়ে বাকি বাজারগুলো সেরে বাসায় ফেরার পথে ভাবছি,এখন থেকে তাহলে বাজারের পটল-ঝিঙ্গে-কুমড়ো-করলার ভেতর দানা থাকে,বিচি নয় ! বস্তুত,এত বাক্যসচেতন বাজারের ধূলি-বালি ইতিপুর্বে কখনোই আমার ফুসফুসে ঢুঁ মারেনি।
বেনসন পুড়িয়ে বাসায় ফিরলাম। এই আকালের বাজারে অন্তত একজন সফেদ মানুষের দেখা পেয়েছি ! মনটা বেশ ফুরফুরে হয়ে উঠলো। টিভিটা ছাড়লাম। ক্যাটরিনার মুখটা ভেসে উঠলো। ভিটের বিজ্ঞাপন। বিজ্ঞান ও বিপনন অনুন্নত থাকায় একদা আমরা যৌবনের আড্ডায় মুখের কাটারিতে যা প্রচুর ছিড়েছি,এখন আর তা সম্ভব নয়। এখন ক্যাটরিনারা চিকুর,কুন্তল,চুল বা বাল যাই বলুন না কেন,তার উৎপাটন মাহাত্ন্য বর্ণনা করার সময় খুবই নমনীয় থাকেন। হাসলে সবাই যদি অসভ্য ভাবে,আবার মুখটা ভার রাখলে সবাই যদি বোঝে, ব্যাথা লাগে ! তখন ? ক্যাটরিনাকে ছেড়ে খবরের কাগজে ডুব দিলাম। নানান রংয়ের খবর। রাজনীতি-দুর্নীতি-হানাহানি-সম্ভ্রমহানি-খুন ! তবুও মুখে রোচে না। বাধ্য হয়ে বিনোদনের পাতায়-'অমুক অভিনেতার তমুক বইয়ের মোড়ক উন্মোচন'.....‌''চোখ ধাঁধানো সঙ্গীতশিল্পির দ্বিতীয় মেগাসিরিয়াল'..... কিংবা,ব্যান্ডে রবীন্দ্র ঝকমারি। আহ ! কত প্রতিভার ছড়াছড়ি। অল রাউন্ডার হতে এখন সবাই সব্যসাচী। লজ্জায় দুর্গারও মাথা কাটা !
সার্ধশত বছর আগে বঙ্কিম উপন্যাস লিখতেন। রবীন্দ্রনাথ কবিতা। শুধু নজরুলই কয়েকবার কলম ছেড়ে নারদ সেজেছেন, কিন্তু ঘুর্ণাক্ষরেও কখনো কাননবালার গলায় শান দিতে যাননি। তাদের পরবর্তি রথী-মহারাথীরাও একই পথ অনুসরন করেছেন। তাদের হাতে কিন্তু এত 'কাজ' ছিল না। এখন দেখি যে সকলেই কাজ করছে। একঘেয়েমি লাগলে জায়গা বদল করছেন। তাদের সুখ্যাতি-কুখ্যাতিও নিয়েও কাজ হচ্ছে। তাতে খবরের কাগজগুলোর পাতা ভরছে,টিভি চ্যানেলগুলো অনুষ্ঠানের রসদ পাচ্ছে,বিজ্ঞাপন আসছে,পসার জমছে।
নজরুল এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে,জসীমউদ্দিন বিমলগুহে,রবীন্দ্রনাথ বাতাসে। তাদের পয়দা কিংবা মৃত্যুবার্ষিকিতে প্রচুর 'কাজ' হয়। সবাই চোগা-চাপকান চেপে বসে পড়ে টিভির টক শো'তে। মাঝে-মধ্যে গান।শহরের বিভিন্ন পার্কে মঞ্চ পেতে রাবীন্দ্রিক ঢংয়ে তোলা হয় গিটারের ইন্দ্রজাল ! শতবর্ষের এই বহমান স্রোতে তাদের উচ্চারনগুলোও এখন মহাপ্রস্থানের পথে !
সময় নিজে পাল্টায়। অনেককিছু পাল্টে দেয়। এই যে আমি,শৈশবে কচি হাতখানি দিয়ে 'ক' লিখতেই কেঁদে ফেলেছি,বড় হয়ে কি দেখছি ? এখনকার কচি হাতগুলো গুগুল চেপে গোটা দুনিয়া মাপজোখ করে থাকে,কাঁধে পেটফোলা ব্যাগ ঝুলিয়ে স্কুলে যায়। তার ভারে মাথা নুইয়ে পড়ে,যেন মাথাভর্তি বিবিধ রত্ন। আমাদের কিন্তু পাঁচখানা পুস্তকেই প্রাইমারি কেটেছে। ফুলপ্যান্ট পরে দশখানা এবং তারপর থেকে মনের ইচ্ছা ! এখন আর তার সুযোগ নেই। বাংলা-ইংরেজি-অংক-বিজ্ঞান-ব্যবসার ভিতগুলো শৈশবেই কচি মাথায় গড়ে দেয়া হচ্ছে। অবসর সময়েও নিস্তার নেই। চিত্রাংকন তো আছেই ! এতে করে,কচি গাছের চারাটি একটু বড় হলে যে কোন ফলবান বৃক্ষের আদল পায়। তারপর শুধু পরিচর্যা করতে পারলেই ফলভোগ। নিয়মটা শর্ট-কার্ট কিন্তু অব্যর্থ। মাথায় কিছু একটা ঘাই মারতেই পত্রিকাটা বন্ধ করে উঠে দাঁড়ালাম। আচ্ছা,বঙ্কিম-উত্তম কিংবা বুলবুল আহমেদরা তো মরার সময় তাদের চেহারা নিয়েই মরেছিলেন। মানে,নিজ নিজ পেশায় জীবন ক্ষয় করায় তাদের সবারই একটা আলাদা পরিচয় ছিল। কিন্তু এখনকার সবার চেহারায় তো একের ভেতর দশ রকমের ছবি ! কোনটাই স্থায়ী নয়। সবমিলিয়ে জগাখিচুড়ী। মনটা একেবারে চুপসে গেল।
পরবর্তি প্রজন্মের ভাবনায় !
সর্বশেষ এডিট : ১৯ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:৪৯
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

×