somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নতুন নকিব
নিজেকে লেখক বলে পরিচয় দিতে সংকোচ হয়; লেখালেখি ইবাদতসদৃশ সাধনা বলেই লিখি। নিজেকে জানা, বিশ্বকে অনুধাবন করা এবং সর্বোপরি মহান স্রষ্টার পরিচয় অন্বেষণই আমার নীরব যাত্রার পাথেয়। দূরে সরিয়ে দেওয়া নয়-সৃষ্টিকূলকে ভালোবাসায় আগলে রাখার শিক্ষাই ইসলামের মূল বাণী।

প্রতিনিয়ত আপডেট হচ্ছে প্রিয় প্রাঙ্গন সামহোয়্যার ইন ব্লগ।

০২ রা জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



প্রতিনিয়ত আপডেট হচ্ছে প্রিয় প্রাঙ্গন সামহোয়্যার ইন ব্লগ। এটা অত্যন্ত ভাল লাগার বিষয়। সযতন পরিচর্যায় অপরূপ সাজে সজ্জিত হচ্ছে প্রতিক্ষন। নিজেকে ক্রমশ: সাজিয়ে গুছিয়ে পরিপাটি করছে। প্রিয় প্রাঙ্গনের এই পরিবর্তন চোখ শীতল করে। অন্তর ভরে ওঠে মুগ্ধতায়। এইতো আজ সকালেই চোখে পড়লো, হোমপেইজে 'আলোচিত ব্লগ' এবং তার নিচের 'নোটিশ বোর্ড' -এ থাকা 'আলোচিত ব্লগের পোস্টগুলো সবচেয়ে বেশি পঠিত, মন্তব্য এবং পছন্দের ভিত্তিতে প্রতি তিন ঘণ্টা পর পর স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়। এখানে মডারেশনের কোন ভূমিকা নেই।' লেখাটির ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দেয়ায় এখন নোটিশ বোর্ডটির সৌন্দর্য্য বহুগুনে বেড়ে গেল। আপনি হয়তো লক্ষ্য করে থাকবেন, ইতিপূর্বে নোটিশ বোর্ডের লেখার কালার এবং তার নিচেই যুক্ত আলোচিত পোস্টের শিরোনামের কালার একই হওয়াতে, নোটিশ বোর্ডের বক্তব্য কোথায় শেষ আর সেই পোস্টটির নাম কোথা থেকে শুরু তা বুঝতে কিছুটা বেগ পেতে হত। এখন সেটা কেটে গেছে। শুকরিয়া। আলহামদুলিল্লাহ। আশা করব, তারা ব্লগটির এই সৌন্দর্য্যবর্ধন প্রক্রিয়া প্রয়োজন অনুসারে অব্যহত রাখবেন।



সামহোয়্যার কর্তৃপক্ষকে মোবারকবাদ। নতুন বছরের শুরুতে অভিনন্দন এবং শুভেচ্ছা। তাদের অক্লান্ত শ্রমের ফলে আমরা লেখার সুযোগ পাচ্ছি। তাদের প্রতি কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই। বিশেষত: এই ব্লগটির উদ্যোক্তা মহীয়সী সৈয়দা গুলশান ফেরদাউস জানা -কে সকল ব্লগারদের পক্ষ থেকে হৃদয় নিংড়ানো শুভকামনা এবং বিনম্র কৃতজ্ঞতা জানাচ্ছি নতুন বছরে। বাংলা ভাষার প্রতি তার প্রানের গভীরে লুকায়িত অকৃত্রিম টান। আর সে অদৃশ্য টানের কারনেই শত বিপত্তি, আর্থিক ঝুঁকি, সামাজিক এবং রাষ্ট্রীয় চোখ রাঙানিকে উপেক্ষা করেও প্রিয় মাতৃ ভাষা বাংলাকে নিয়ে অনেক দূরে যাওয়ার স্বপ্ন আঁকা কন্টকাকীর্ন পথ থেকে একটুও সরে যাননি তিনি। তার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। সংশ্লিষ্ট সকলের জন্যও শুভকামনা এবং কল্যানের দোআ।


আমার পলক ফেলার কোন ফাঁকে যে কবিতার শেষ চারটি লাইন তুলে দিলুম এখানে-

সামু থাকুক চোখের তারায়,
আপন হয়ে- অনেক নিবিড়!
বাংলাটা হোক বিশ্বজনীন,
বিশ্বজুড়ে বাংলা শিবির!

সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০২৬ সকাল ১১:০৮
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদিরের বিরুদ্ধে এ্যাকশান নিয়ে সরকার কি বার্তা দিচ্ছে?

লিখেছেন আফনান আব্দুল্লাহ্, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫

সালমান মুক্তাদির দেখি জঘন্য মানুষ। ওয়াইন, ওম্যান আর ওয়েল্থ – পুরুষ নষ্টের এই তিন ডব্লিউ-ই তার অস্থিমজ্জা ও লিভারে ঢুকেছে



এদিক-ওদিক ব্যাপক আম-লিচু করে বেড়িয়েছে। নিজের স্টুডিওতে আজেবাজে শুটিং করেছে।... ...বাকিটুকু পড়ুন

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন

আমার দিনগুলি আর ফিরবে নারে || সহেলিয়া ও সোনারুর কণ্ঠে নতুন ভার্সন

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ৯:৩০

আমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে

মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে

কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন

একজন ব্লগার

লিখেছেন হুমায়রা হারুন, ০৩ রা অক্টোবর, ২০২৬ ভোর ৫:০৯

যখন একজন ব্লগার
টরন্টো সময়ঃ সন্ধ্যা ৭ঃ০৩ ২রা অক্টোবর ২০২৬
বাংলাদেশ সময়ঃ ভোর ৫ঃ০৩ ৩রা অক্টোবর, ২০২৬

...বাকিটুকু পড়ুন

×