
সকালে এসে আবর্জনা পরিস্কার করলাম। প্রায় ঘন্টাখানিক যাবত আবর্জনা সরিয়ে এইমাত্র স্বস্তির নি:শ্বাস ফেললাম। পুরো ব্লগ যেন জাহান্নামের নিকৃষ্টতম ভাগাড়! ব্লগজুড়ে নোংড়া ছবি! অশ্লীলতার ছড়াছড়ি! অকল্পনীয় অভব্যতা! ধারনাতীত অসভ্যতা! অসহনীয় যন্ত্রনার নারকীয় তান্ডব আমার অসংখ্য পোস্টে! সীমাহীন বেলেল্লাপনা! অযাচিত আক্রমন! অভাবনীয় নোংড়ামো!
গ্রামের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কোনও এক নারীর একটি ঘটনা একবার শুনেছিলাম। ধর্ষিতা সেই নারী ধর্ষনের বিচার চাইতে গিয়ে পুনরায় ধর্ষিত হয়েছিলেন, লাঠিয়াল মাতব্বরের হাতে। আজকের ব্লগের অবস্থাও কি তাই নয়? গতকালকের আমার সেই পোস্টটি (Click This Link) এখনও নির্বাচিত পাতায় ঝুলে আছে! অথচ ফ্লাডিং চলছে তার মাথার উপর দিয়েই। আবার ১০১ টি কমেন্টস করা হয়েছে আমার পোস্টগুলোতে। প্রতিটি কমেন্টস -এ চরম অশ্লীলতার অবর্ননীয় প্রকাশ।
আমার বুঝে আসছে না, আমি কি করলে ভাল হবে। বিজ্ঞ ব্লগারদের নিকট বিনীতভাবে পরামর্শ চাচ্ছি। আমার কি এই ব্লগটিকে ভুলে যাওয়া উচিত? ছেড়ে চলে যাওয়াই বিধেয়, প্রিয় এই প্রাঙ্গন? এখানে থাকার কোনো অধিকারই কি আমার থাকতে নেই? থাকা উচিত নয়?
গত দু'দিনে যে আইডিগুলো (Click This Link http://www.somewhereinblog.net/) থেকে আমার পোস্টে ফ্লাডিং করা হয়েছে ,তাদের বিরুদ্ধে কর্তৃপক্ষের কোনও একশন এখনও দৃশ্যমান হচ্ছে না। কিন্তু, আমার মন বলে, সামুর সম্মানিত মডারেটর প্যানেল বসে নেই। নিশ্চয়ই তারা ফ্লাডিংয়ে লিপ্ত এই চক্রের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ শিঘ্রই নিবেন।
আমি এখানে থাকি কিংবা না থাকি এটা বড় কোনো বিষয় নয়, আমার মত নিতান্ত নগন্য ব্যক্তিকে এই ব্লগের হাজারো লাখো তারকার ভিড়ে তেমন কিছু মনে করারও কোনো কারন নেই। অন্তত: আমি যেমনটি মনে করি। ইমপোর্টেন্ট বিষয় হিসেবে বারবার যেটা ভাবনায় চলে আসে তা হচ্ছে, ব্লগের পরিবেশ রক্ষা। ব্লগের পরিবেশ সুন্দর রাখায়, এর পবিত্রতা রক্ষায়, লাখো মানুষের পদচারনায় মুখর প্রিয় এই প্রাঙ্গনটিকে নির্বিঘ্ন এবং নিরুপদ্রব রাখায় সম্মানিত ব্লগ এডমিনদের সাহসী পদক্ষেপ সময়ের অন্যতম দাবি এখন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।
