
কুরআনের নির্বাচিত দুআ:
১- ﺭَﺑَّﻨَﺎ ﺁﺗِﻨَﺎ ﻓِﻲ ﺍﻟﺪُّﻧْﻴَﺎ ﺣَﺴَﻨَﺔً ﻭَﻓِﻲ ﺍﻵﺧِﺮَﺓِ ﺣَﺴَﻨَﺔً ﻭَﻗِﻨَﺎ ﻋَﺬَﺍﺏَ ﺍﻟﻨَّﺎﺭِ
১। হে আমাদের প্রভু! দুনিয়াতে আমাদের কল্যাণ দান করুন এবং আখিরাতেও কল্যাণ দিন। আর আগুনের আযাব থেকে আমাদেরকে বাঁচান।১
২- ﺭَﺑَّﻨَﺎ ﻻ ﺗُﺆَﺍﺧِﺬْﻧَﺎ ﺇِﻥْ ﻧَﺴِﻴْﻨَﺎ ﺃَﻭْ ﺃَﺧْﻄَﺄْﻧَﺎ ﺭَﺑَّﻨَﺎ ﻭَﻻ ﺗَﺤْﻤِﻞْ ﻋَﻠَﻴْﻨَﺎ ﺇِﺻْﺮﺍً ﻛَﻤَﺎ ﺣَﻤَﻠْﺘَﻪُ ﻋَﻠَﻰ ﺍﻟَّﺬِﻳْﻦَ ﻣِﻦْ ﻗَﺒْﻠِﻨَﺎ ﺭَﺑَّﻨَﺎ ﻭَﻻ ﺗُﺤَﻤِّﻠْﻨَﺎ ﻣَﺎ ﻻ ﻃَﺎﻗَﺔَ ﻟَﻨَﺎ ﺑِﻪৃ ﻭَﺍﻋْﻒُ ﻋَﻨَّﺎ ﻭَﺍﻏْﻔِﺮْ ﻟَﻨَﺎ ﻭَﺍﺭْﺣَﻤْﻨَﺂ ﺃَﻧْﺖَ ﻣَﻮْﻻﻧَﺎ ﻓَﺎﻧْﺼُﺮْﻧَﺎ ﻋَﻠَﻰ ﺍﻟْﻘَﻮْﻡِ ﺍﻟْﻜَﺎﻓِﺮِﻳﻦَ
২। হে আমাদের রব! যদি আমরা ভুলে যাই কিংবা ভুল করি তবে আপনি আমাদেরকে পাকড়াও করবেন না। হে আমাদের রব! পূর্ববর্তীদের উপর যে গুরুদায়িত্ব আপনি অর্পণ করেছিলেন সে রকম কোন কঠিন কাজ আমাদেরকে দিবেন না। হে আমাদের রব! যে কাজ বহনের ক্ষমতা আমাদের নেই এমন কাজের ভারও আপনি আমাদের দিবেন না। আপনি আমাদের মাফ করে দিন, আমাদের ক্ষমা করুন। আমাদের প্রতি রহম করুন। আপনি আমাদের মাওলা। অতএব কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে আপনি আমাদেরকে সাহায্য করুন। [১]
৩- ﺭَﺑَّﻨَﺎ ﻻ ﺗُﺰِﻍْ ﻗُﻠُﻮﺑَﻨَﺎ ﺑَﻌْﺪَ ﺇِﺫْ ﻫَﺪَﻳْﺘَﻨَﺎ ﻭَﻫَﺐْ ﻟَﻨَﺎ ﻣِﻦْ ﻟَﺪُﻧْﻚَ ﺭَﺣْﻤَﺔً ﺇِﻧَّﻚَ ﺃَﻧْﺖَ ﺍﻟْﻮَﻫَّﺎﺏُ
৩। হে আমাদের রব! যেহেতু আপনি আমাদেরকে হেদায়েতদান করেছেন, কাজেই এরপর থেকে আপনি আমাদের অন্তরকে বক্র করবেন না। আপনার পক্ষ থেকে আমাদেরকে রহমত দান করুন। আপনিতো মহাদাতা। [২]
৪- ﺭَﺏِّ ﻫَﺐْ ﻟِﻲ ﻣِﻦْ ﻟَﺪُﻧْﻚَ ﺫُﺭِّﻳَّﺔً ﻃَﻴِّﺒَﺔً ﺇِﻧَّﻚَ ﺳَﻤِﻴﻊُ ﺍﻟﺪُّﻋَﺎﺀِ
৪। হে আমার পরওয়ারদেগার! আপনার কাছ থেকে আমাকে আপনি উত্তম সন্তান-সন্ততি দান করুন। নিশ্চয়ই আপনিতো মানুষের ডাক শোনেন। [৩]
৫- ﺭَﺑَّﻨَﺎ ﺍﻏْﻔِﺮْ ﻟَﻨَﺎ ﺫُﻧُﻮﺑَﻨَﺎ ﻭَﺇِﺳْﺮَﺍﻓَﻨَﺎ ﻓِﻲ ﺃَﻣْﺮِﻧَﺎ ﻭَﺛَﺒِّﺖْ ﺃَﻗْﺪَﺍﻣَﻨَﺎ ﻭَﺍﻧْﺼُﺮْﻧَﺎ ﻋَﻠَﻰ ﺍﻟْﻘَﻮْﻡِ ﺍﻟْﻜَﺎﻓِﺮِﻳﻦَ
৫। হে আমাদের রব! আমাদের গুনাহগুলো মাফ করে দিন। যেসব কাজে আমাদের সীমালঙ্ঘন হয়ে গেছে সেগুলোও আপনি ক্ষমা করুন। আর (সৎপথে) আপনি আমাদের কদমকে অটল রাখুন এবং কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে আপনি আমাদেরকে সাহায্য করুন। [৪]
৬- ﺭَﺑَّﻨَﺎ ﻭَﺁﺗِﻨَﺎ ﻣَﺎ ﻭَﻋَﺪْﺗَﻨَﺎ ﻋَﻠٰﻰ ﺭُﺳُﻠِﻚَ ﻭَﻻَ ﺗُﺨْﺰِﻧَﺎ ﻳَﻮْﻡَ ﺍﻟْﻘِﻴَﺎﻣَﺔِ ﺇِﻧَّﻚَ ﻻَ ﺗُﺨْﻠِﻒُ ﺍﻟْﻤِﻴﻌَﺎﺩَ
৬। হে রব! নবী-রাসূলদের মাধ্যমে আপনি যে পুরস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন তা আপনি আমাদেরকে দিয়ে দিন। আর কিয়ামতের দিন আমাদেরকে আপনি অপমানিত করবেন না। আপনিতো ওয়াদার বরখেলাফ করেন না। [৫]
৭- ﺭَﺑَّﻨَﺎ ﺁﻣَﻨَّﺎ ﺑِﻤَﺎ ﺃَﻧْﺰَﻟْﺖَ ﻭَﺍﺗَّﺒَﻌْﻨَﺎ ﺍﻟﺮَّﺳُﻮﻝَ ﻓَﺎﻛْﺘُﺒْﻨَﺎ ﻣَﻊَ ﺍﻟﺸَّﺎﻫِﺪِﻳﻦَ
৭। হে আমাদের রব! আপনি যা কিছু নাযিল করেছেন, তার উপর আমরা ঈমান এনেছি। আমরা রাসূলের কথাও মেনে নিয়েছি। কাজেই সত্য স্বীকারকারীদের দলে আমাদের নাম লিখিয়ে দিন। [৬]
৮- ﺭَﺑَّﻨَﺎ ﻇَﻠَﻤْﻨَﺎ ﺃَﻧْﻔُﺴَﻨَﺎ ﻭَﺇِﻥْ ﻟَﻢْ ﺗَﻐْﻔِﺮْ ﻟَﻨَﺎ ﻭَﺗَﺮْﺣَﻤْﻨَﺎ ﻟَﻨَﻜُﻮﻧَﻦَّ ﻣِﻦَ ﺍﻟْﺨَﺎﺳِﺮِﻳﻦَ
৮। হে আমাদের রব! আমরা নিজেদের উপর যুলম করেছি। এখন আপনি যদি আমাদের ক্ষমা না করেন, আর আমাদের প্রতি রহম না করেন তাহলে নিশ্চিতই আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। [৭]
৯- ﺭَﺑَّﻨَﺎ ﻻ ﺗَﺠْﻌَﻠْﻨَﺎ ﻣَﻊَ ﺍﻟْﻘَﻮْﻡِ ﺍﻟﻈَّﺎﻟِﻤِﻴﻦَ
৯। হে রব! আমাদেরকে জালিম সম্প্রদায়ের সাথী করবেন না। [৮]
১০- ﺭَﺏِّ ﺍﺟْﻌَﻠْﻨِﻲ ﻣُﻘِﻴﻢَ ﺍﻟﺼَّﻼﺓِ ﻭَﻣِﻦْ ﺫُﺭِّﻳَّﺘِﻲ ﺭَﺑَّﻨَﺎ ﻭَﺗَﻘَﺒَّﻞْ ﺩُﻋَﺎূﺀِ
১০। হে আমার মালিক! আমাকে সালাত কায়েমকারী বানিয়ে দিন এবং আমার ছেলে-মেয়েদেরকেও নামাযী বানিয়ে দিন। হে আমার মালিক! আমার দোয়া আপনি কবুল করুন। [৯]
১১- ﺭَﺑَّﻨَﺎ ﺍﻏْﻔِﺮْﻟِﻲ ﻭَﻟِﻮَﺍﻟِﺪَﻱَّ ﻭَﻟِﻠْﻤُﺆْﻣِﻨِﻴﻦَ ﻳَﻮْﻡَ ﻳَﻘُﻮﻡُ ﺍﻟْﺤِﺴَﺎﺏُ
১১। হে আমাদের পরওয়ারদেগার! যেদিন চূড়ান্ত হিসাব-নিকাশ হবে সেদিন আপনি আমাকে, আমার মাতা-পিতাকে এবং সকল ঈমানদারদেরকে ক্ষমা করে দিবেন। [১০]
১২- ﺭَﺑَّﻨَﺎ ﺁﺗِﻨَﺎ ﻣِﻦْ ﻟَﺪُﻧْﻚَ ﺭَﺣْﻤَﺔً ﻭَﻫَﻴِّﺊْ ﻟَﻨَﺎ ﻣِﻦْ ﺃَﻣْﺮِﻧَﺎ ﺭَﺷَﺪﺍً
১২। হে আমাদের রব! আপনার অপার অসীম করুণা থেকে আমাদেরকে রহমত দান করুন। আমাদের কাজগুলোকে সঠিক ও সহজ করে দিন। [১১]
১৩- ﺭَﺏِّ ﺍﺷْﺮَﺡْ ﻟِﻲ ﺻَﺪْﺭِﻱ – ﻭَﻳَﺴِّﺮْ ﻟِﻲْ ﺃَﻣْﺮِﻱ – ﻭَﺍﺣْﻠُﻞْ ﻋُﻘْﺪَﺓً ﻣِﻦْ ﻟِﺴَﺎﻧِﻲْ – ﻳَﻔْﻘَﻬُﻮﺍ ﻗَﻮْﻟِﻲْ
১৩। হে আমার রব! আমার বক্ষকে আপনি প্রশস্ত করে দিন। আমার কাজগুলো সহজ করে দিন। জিহ্বার জড়তা দূর করে দিন, যাতে লোকেরা আমার কথা সহজেই বুঝতে পারে। [১২]
১৪- ﺭَﺏِّ ﺯِﺩْﻧِﻲ ﻋِﻠْﻤﺎً
১৪। হে রব! আমার জ্ঞান বৃদ্ধি করে দিন। [১৩]
১৫- ﺭَﺏِّ ﻻَ ﺗَﺬَﺭْﻧِﻲْ ﻓَﺮْﺩﺍً ﻭَﺃَﻧْﺖَ ﺧَﻴْﺮُ ﺍﻟْﻮَﺍﺭِﺛِﻴﻦَ
১৫। হে রব! আমাকে আপনি নিঃসন্তান অবস্থায় রাখবেন না। আপনিতো সর্বোত্তম মালিকানার অধিকারী। [১৪]
১৬- ﺭَﺏِّ ﺃَﻋُﻮﺫُ ﺑِﻚَ ﻣِﻦْ ﻫَﻤَﺰَﺍﺕِ ﺍﻟﺸَّﻴَﺎﻃِﻴﻦِ – ﻭَﺃَﻋُﻮْﺫُ ﺑِﻚَ ﺭَﺏِّ ﺃَﻥْ ﻳَﺤْﻀُﺮُﻭﻥِ
১৬। হে রব! শয়তানের কুমন্ত্রণা থেকে আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করি। আমি এ থেকেও আপনার নিকট পানাহ চাই যে, শয়তান যেন আমার ধারে কাছেও ঘেষতে না পারে।[১৫]
১৭- ﺭَﺑَّﻨَﺎ ﺍﺻْﺮِﻑْ ﻋَﻨَّﺎ ﻋَﺬَﺍﺏَ ﺟَﻬَﻨَّﻢَ ﺇِﻥَّ ﻋَﺬَﺍﺑَﻬَﺎ ﻛَﺎﻥَ ﻏَﺮَﺍﻣﺎً ু ﺇِﻧَّﻬَﺎ ﺳَﺎﺀَﺕْ ﻣُﺴْﺘَﻘَﺮّﺍً ﻭَّﻣُﻘَﺎﻣﺎً
১৭। হে আমাদের রব! জাহান্নামের আযাব থেকে আমাদেরকে বাঁচিয়ে দিন। এর আযাব তো বড়ই সর্বনাশা। আশ্রয় ও বাসস্থান হিসেবে এটা কতই না নিকৃষ্ট স্থান।[১৬]
১৮- ﺭَﺑَّﻨَﺎ ﻫَﺐْ ﻟَﻨَﺎ ﻣِﻦْ ﺃَﺯْﻭَﺍﺟِﻨَﺎ ﻭَﺫُﺭِّﻳَّﺎﺗِﻨَﺎ ﻗُﺮَّﺓَ ﺃَﻋْﻴُﻦٍ ﻭَّﺍﺟْﻌَﻠْﻨَﺎ ﻟِﻠْﻤُﺘَّﻘِﻴﻦَ ﺇِﻣَﺎﻣﺎً
১৮। হে আমাদের রব! আপনি আমাদেরকে এমন স্ত্রী-সন্তান দান করুন যাদের দর্শনে আমাদের চক্ষু শীতল হয়ে যাবে। আপনি আমাদেরকে পরহেযগার লোকদের ইমাম (অভিভাবক) বানিয়ে দিন।[১৭]
১৯-২২- ﺭَﺏِّ ﻫَﺐْ ﻟِﻲْ ﺣُﻜْﻤﺎً ﻭَﺃَﻟْﺤِﻘْﻨِﻲ ﺑِﺎﻟﺼَّﺎﻟِﺤِﻴْﻦَ – ﻭَﺍﺟْﻌَﻞْ ﻟِﻲْ ﻟِﺴَﺎﻥَ ﺻِﺪْﻕٍ ﻓِﻲ ﺍﻵﺧِﺮِﻳﻦَ – ﻭَﺍﺟْﻌَﻠْﻨِﻲْ ﻣِﻦْ ﻭَﺭَﺛَﺔِ ﺟَﻨَّﺔِ ﺍﻟﻨَّﻌِﻴﻢِ – ﻭَﻻ ﺗُﺨْﺰِﻧِﻲْ ﻳَﻮْﻡَ ﻳُﺒْﻌَﺜُﻮْﻥَ
১৯। হে রব! আমাকে জ্ঞান-বুদ্ধি দান করুন এবং আমাকে নেককার লোকদের সান্নিধ্যে রাখুন। ২০। এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমার সুখ্যাতি চলমান রাখুন। ২১। আমাকে আপনি নিয়ামতে ভরা জান্নাতের বাসিন্দা বানিয়ে দিন। ২২। যেদিন সব মানুষ আবার জীবিত হয়ে উঠবে সেদিন আমাকে আপনি অপমানিত করবেন না।
২৩- ﺭَﺏِّ ﺃَﻭْﺯِﻋْﻨِﻲ ﺃَﻥْ ﺃَﺷْﻜُﺮَ ﻧِﻌْﻤَﺘَﻚَ ﺍﻟَّﺘِﻲ ﺃَﻧْﻌَﻤْﺖَ ﻋَﻠَﻲَّ ﻭَﻋَﻠَﻰ ﻭَﺍﻟِﺪَﻱَّ ﻭَﺃَﻥْ ﺃَﻋْﻤَﻞَ ﺻَﺎﻟِﺤﺎً ﺗَﺮْﺿَﺎﻩُ ﻭَﺃَﺩْﺧِﻠْﻨِﻲ ﺑِﺮَﺣْﻤَﺘِﻚَ ﻓِﻲ ﻋِﺒَﺎﺩِﻙَ ﺍﻟﺼَّﺎﻟِﺤِﻴﻦَ
২৩। হে প্রতিপালক! আপনি আমার ও আমার মাতা-পিতার প্রতি যে নিয়ামত দিয়েছেন এর শোকরগোজারী করার তাওফীক দিন এবং আমাকে এমন সব নেক আমল করার তাওফীক দিন যা আপনি পছন্দ করেন। আর আপনার দয়ায় আমাকে আপনার নেক বান্দাদের মধ্যে শামিল করে নিন।
২৪- ﺭَﺏِّ ﺍﻧْﺼُﺮْﻧِﻲ ﻋَﻠَﻰ ﺍﻟْﻘَﻮْﻡِ ﺍﻟْﻤُﻔْﺴِﺪِﻳﻦَ
২৪। হে রব! ফাসাদ সৃষ্টিকারীদের বিরুদ্ধে আপনি আমাকে সাহায্য করুন।
২৫- ﺭَﺏِّ ﻫَﺐْ ﻟِﻲ ﻣِﻦَ ﺍﻟﺼَّﺎﻟِﺤِﻴﻦَ
২৫। হে রব! আমাকে আপনি নেককার সন্তান দান করুন।
২৬- ﺭَﺏِّ ﺃَﻭْﺯِﻋْﻨِﻲ ﺃَﻥْ ﺃَﺷْﻜُﺮَ ﻧِﻌْﻤَﺘَﻚَ ﺍﻟَّﺘِﻲ ﺃَﻧْﻌَﻤْﺖَ ﻋَﻠَﻲَّ ﻭَﻋَﻠَﻰ ﻭَﺍﻟِﺪَﻱَّ ﻭَﺃَﻥْ ﺃَﻋْﻤَﻞَ ﺻَﺎﻟِﺤﺎً ﺗَﺮْﺿَﺎﻩُ ﻭَﺃَﺻْﻠِﺢْ ﻟِﻲ ﻓِﻲ ﺫُﺭِّﻳَّﺘِﻲ
২৬। হে রব! আপনি আমার ও আমার মাতা- পিতার প্রতি যে নিয়ামত দিয়েছেন এর কৃতজ্ঞতা প্রকাশ করার তাওফীক দান করুন এবং আমাকে এমন সব নেক আমল করার তাওফীক দিন যা আপনি পছন্দ করেন। আর আমার ছেলে-মেয়ে ও পরবর্তী বংশধরকেও নেককার বানিয়ে দিন।
২৭- ﺭَﺑَّﻨَﺎ ﺍﻏْﻔِﺮْ ﻟَﻨَﺎ ﻭَﻹِﺧْﻮَﺍﻧِﻨَﺎ ﺍﻟَّﺬِﻳﻦَ ﺳَﺒَﻘُﻮﻧَﺎ ﺑِﺎﻹِﻳْﻤَﺎﻥِ ﻭَﻻ ﺗَﺠْﻌَﻞْ ﻓِﻲ ﻗُﻠُﻮﺑِﻨَﺎ ﻏِﻼًّ ﻟِﻠَّﺬِﻳﻦَ ﺁﻣَﻨُﻮﺍ ﺭَﺑَّﻨَﺎ ﺇِﻧَّﻚَ ﺭَﺅُﻭﻑٌ ﺭَﺣِﻴْﻢٌ
২৭। হে আমাদের মালিক! আপনি আমাদের মাফ করে দিন। আমাদের আগে যেসব ভাইয়েরা ঈমান এনেছে, আপনি তাদেরও মাফ করে দিন। আর ঈমানদার লোকদের প্রতি আমাদের অন্তরে হিংসা-বিদ্বেষ সৃষ্টি করে দিবেন না। হে রব! আপনিতো বড়ই দয়ালু ও মমতাময়ী।[১৮]
২৮- ﺭَﺑَّﻨَﺎ ﺃَﺗْﻤِﻢْ ﻟَﻨَﺎ ﻧُﻮﺭَﻧَﺎ ﻭَﺍﻏْﻔِﺮْ ﻟَﻨَﺎ ﺇِﻧَّﻚَ ﻋَﻠٰﻰ ﻛُﻞِّ ﺷَﻲْﺀٍ ﻗَﺪِﻳﺮٌ
২৮। হে আমাদের রব! আমাদের জন্য আপনি আমাদের নূরকে পরিপূর্ণ করে দিন। আপনি আমাদেরকে ক্ষমা করুন। আপনি তো সবকিছুর উপর সর্বশক্তিমান।[১৯]
২৯- ﺭَﺏِّ ﺍﻏْﻔِﺮْ ﻟِﻲ ﻭَﻟِﻮَﺍﻟِﺪَﻱَّ ﻭَﻟِﻤَﻦْ ﺩَﺧَﻞَ ﺑَﻴْﺘِﻲَ ﻣُﺆْﻣِﻨﺎً ﻭَﻟِﻠْﻤُﺆْﻣِﻨِﻴﻦَ ﻭَﺍﻟْﻤُﺆْﻣِﻨَﺎﺕِ
২৯। হে আমার রব! আমাকে, আমার মাতা-পিতাকে, যারা মুমিন অবস্থায় আমার পরিবারের অন্তর্ভুক্ত রয়েছে তাদেরকে এবং সকল মুমিন পুরুষ- নারীকে আপনি ক্ষমা করে দিন।[২০]
৩০- ﺭَﺑَّﻨَﺎ ﺇِﻧَّﻨَﺎ ﺳَﻤِﻌْﻨَﺎ ﻣُﻨَﺎﺩِﻳﺎً ﻳُﻨَﺎﺩِﻱ ﻟِﻺِﻳْﻤَﺎﻥِ ﺃَﻥْ ﺁﻣِﻨُﻮﺍ ﺑِﺮَﺑِّﻜُﻢْ ﻓَﺂﻣَﻨَّﺎ ﺭَﺑَّﻨَﺎ ﻓَﺎﻏْﻔِﺮْ ﻟَﻨَﺎ ﺫُﻧُﻮﺑَﻨَﺎ ﻭَﻛَﻔِّﺮْ ﻋَﻨَّﺎ ﺳَﻴِّﺌَﺎﺗِﻨَﺎ ﻭَﺗَﻮَﻓَّﻨَﺎ ﻣَﻊَ ﺍﻷَﺑْﺮَﺍﺭِ
৩০। হে আমার রব! নিশ্চয়ই আমরা এক আহ্বানকারীকে আহ্বান করতে শুনেছিলাম যে, তোমরা স্বীয় প্রতিপালকের প্রতি বিশ্বাস স্থাপন কর, তাতেই আমরা বিশ্বাস স্থাপন করেছি, হে আমাদের প্রতিপালক! অতএব আমাদের অপরাধসমূহ ক্ষমা করুন ও আমাদের পাপরাশি মোচন করুন এবং পুণ্যবানদের সাথে আমাদেরকে মৃত্যু দান করুন।[২১]
৩১। رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ العَلِيمُ
৩১। পরওয়ারদেগার! আমাদের থেকে কবুল করুন। নিশ্চয়ই আপনি শ্রবণকারী, সর্বজ্ঞ। ২:১২৮
৩২। رَبَّنَا وَاجْعَلْنَا مُسْلِمَيْنِ لَكَ وَمِن ذُرِّيَّتِنَا أُمَّةً مُّسْلِمَةً لَّكَ وَأَرِنَا مَنَاسِكَنَا وَتُبْ عَلَيْنَآ إِنَّكَ أَنتَ التَّوَّابُ الرَّحِيمُ
৩২। পরওয়ারদেগার! আমাদের উভয়কে আপনার আজ্ঞাবহ করুন এবং আমাদের বংশধর থেকেও একটি অনুগত দল সৃষ্টি করুন, আমাদের হজ্বের রীতিনীতি বলে দিন এবং আমাদের ক্ষমা করুন। নিশ্চয় আপনি তওবা কবুলকারী, দয়ালু। ২:২০১
৩৩। رَبَّنَا أَفْرِغْ عَلَيْنَا صَبْراً وَثَبِّتْ أَقْدَامَنَا وَانصُرْنَا عَلَى القَوْمِ الكَافِرِينَ
৩৩। হে আমাদের পরওয়ারদেগার, আমাদের জন্য ধৈর্য্যের দ্বার খুলে দিন এবং আমাদেরকে মুসলমান হিসাবে মৃত্যু দান করুন। ৭:১২৬
৩৪। رَبَّنَا إِنَّكَ جَامِعُ النَّاسِ لِيَوْمٍ لاَّ رَيْبَ فِيهِ إِنَّ اللّهَ لاَ يُخْلِفُ الْمِيعَادَ
৩৪। হে আমাদের পালনকর্তা! আপনি মানুষকে একদিন অবশ্যই একত্রিত করবেন, এতে কোনই সন্দেহ নেই। নিশ্চয় আল্লাহ তাঁর ওয়াদার অন্যথা করেন না। ৩:০৯
৩৫। رَبَّنَا إِنَّنَا آمَنَّا فَاغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَقِنَا عَذَابَ النَّارِ
৩৫। হে আমাদের পালনকর্তা! আমরা বিশ্বাস স্থাপন করেছি, আমাদের অপরাধ ক্ষমা করে দিন এবং জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন।
৩৬। رَبَّنَا مَا خَلَقْتَ هَذا بَاطِلاً سُبْحَانَكَ فَقِنَا عَذَابَ النَّارِ
৩৬। হে আমাদের প্রভূ! এসবের কোনো কিছুই আপনি বেহুদা সৃষ্টি করেননি। পবিত্রতা আপনার। জাহান্নামের শাস্তি থেকে আমাদের রক্ষা করুন।
৩৭। رَبَّنَا إِنَّكَ مَن تُدْخِلِ النَّارَ فَقَدْ أَخْزَيْتَهُ وَمَا لِلظَّالِمِينَ مِنْ أَنصَارٍ
৩৭। হে আমাদের প্রভূ! আপনি যাকে অগ্নিতে নিক্ষেপ করবেন সে নিশ্চয়ই এর মর্মন্তুদ শাস্তি সম্যক ভোগ করবে। আর জালিমদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না।
৩৮। رَبَّنَا آمَنَّا فَاكْتُبْنَا مَعَ الشَّاهِدِينَ
৩৮। হে আমাদের প্রভূ! আমরা বিশ্বাস স্থাপন করেছি। অতএব আমাদেরকে সত্যের সাক্ষ্যদাতাদের অন্তর্ভূক্ত করুন।
৩৯। رَبَّنَا أَنزِلْ عَلَيْنَا مَآئِدَةً مِّنَ السَّمَاء تَكُونُ لَنَا عِيداً لِّأَوَّلِنَا وَآخِرِنَا وَآيَةً مِّنكَ وَارْزُقْنَا وَأَنتَ خَيْرُ الرَّازِقِينَ
৩৯। হে আমাদের পালনকর্তা! আমাদের প্রতি আকাশ থেকে খাদ্যভর্তি খাঞ্চা অবতরণ করুন। তা আমাদের জন্যে অর্থাৎ, আমাদের প্রথম ও পরবর্তী সবার জন্যে আনন্দোৎসব হবে এবং আপনার পক্ষ থেকে একটি নিদর্শন হবে। আপনি আমাদের রুযী দিন। আপনিই শ্রেষ্ট রুযীদাতা।
৪০। رَبَّنَا افْتَحْ بَيْنَنَا وَبَيْنَ قَوْمِنَا بِالْحَقِّ وَأَنتَ خَيْرُ الْفَاتِحِينَ
৪০। হে আমাদের প্রতিপালক, আমাদের ও আমাদের সম্প্রদায়ের মধ্যে ফয়সালা করে দিন সত্যের ভিত্তিতে। আপনিই শ্রেষ্টতম ফয়সালাকারী।
৪১। رَبَّنَا أَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَتَوَفَّنَا مُسْلِمِينَ
৪১। হে আমাদের পরওয়ারদেগার, আমাদের জন্য ধৈর্য্যের দ্বার খুলে দিন এবং আমাদেরকে মুসলমান হিসাবে মৃত্যু দান করুন।
৪২। رَبَّنَا لاَ تَجْعَلْنَا فِتْنَةً لِّلْقَوْمِ الظَّالِمِينَ ; وَنَجِّنَا بِرَحْمَتِكَ مِنَ الْقَوْمِ الْكَافِرِينَ
৪২। হে আমাদের পালনকর্তা, আমাদের উপর এ জালেম কওমের শক্তি পরীক্ষা করবেন না। আর আমাদেরকে অনুগ্রহ করে ছাড়িয়ে দিন এই কাফেরদের কবল থেকে।
৪৩। رَبَّنَا إِنَّكَ تَعْلَمُ مَا نُخْفِي وَمَا نُعْلِنُ وَمَا يَخْفَى عَلَى اللّهِ مِن شَيْءٍ فَي الأَرْضِ وَلاَ فِي السَّمَاء
৪৩। হে আমাদের পালনকর্তা, আপনি তো জানেন আমরা যা কিছু গোপনে করি এবং যা কিছু প্রকাশ্য করি। আল্লাহর কাছে পৃথিবীতে ও আকাশে কোন কিছুই গোপন নয়।
৪৪। رَبَّنَا وَتَقَبَّلْ دُعَاء
৪৪। হে আমাদের পালনকর্তা, এবং কবুল করুন আমাদের দোয়া।
৪৫। رَبَّنَا إِنَّنَا نَخَافُ أَن يَفْرُطَ عَلَيْنَا أَوْ أَن يَطْغَى
৪৫। হে আমাদের পালনকর্তা, আমরা আশঙ্কা করি যে, সে আমাদের প্রতি জুলুম করবে কিংবা উত্তেজিত হয়ে উঠবে।
৪৬। رَبَّنَا آمَنَّا فَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا وَأَنتَ خَيْرُ الرَّاحِمِينَ
৪৬। হে আমাদের পালনকর্তা! আমরা বিশ্বাস স্থাপন করেছি। অতএব আপনি আমাদেরকে ক্ষমা করুন ও আমাদের প্রতি রহম করুন। আপনি তো দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু।
৪৭। رَبَّنَا وَسِعْتَ كُلَّ شَيْءٍ رَّحْمَةً وَعِلْمًا فَاغْفِرْ لِلَّذِينَ تَابُوا وَاتَّبَعُوا سَبِيلَكَ وَقِهِمْ عَذَابَ الْجَحِيمِ
৪৭। হে আমাদের পালনকর্তা, আপনার রহমত ও জ্ঞান সবকিছুতে পরিব্যাপ্ত। অতএব, যারা তওবা করে এবং আপনার পথে চলে, তাদেরকে ক্ষমা করুন এবং জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন।
৪৮। رَبَّنَا وَأَدْخِلْهُمْ جَنَّاتِ عَدْنٍ الَّتِي وَعَدتَّهُم وَمَن صَلَحَ مِنْ آبَائِهِمْ وَأَزْوَاجِهِمْ وَذُرِّيَّاتِهِمْ إِنَّكَ أَنتَ الْعَزِيزُ الْحَكِيمُ وَقِهِمُ السَّيِّئَاتِ وَمَن تَقِ السَّيِّئَاتِ يَوْمَئِذٍ فَقَدْ رَحِمْتَهُ وَذَلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِيمُ
৪৮। হে আমাদের পালনকর্তা, আর তাদেরকে দাখিল করুন চিরকাল বসবাসের জান্নাতে, যার ওয়াদা আপনি তাদেরকে দিয়েছেন এবং তাদের বাপ-দাদা, পতি-পত্নী ও সন্তানদের মধ্যে যারা সৎকর্ম করে তাদেরকে। নিশ্চয় আপনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়।
৪৯। رَّبَّنَا عَلَيْكَ تَوَكَّلْنَا وَإِلَيْكَ أَنَبْنَا وَإِلَيْكَ الْمَصِيرُ
৪৯। হে আমাদের পালনকর্তা! আমরা আপনারই উপর ভরসা করেছি, আপনারই দিকে মুখ করেছি এবং আপনারই নিকট আমাদের প্রত্যাবর্তন।
৫০। رَبَّنَا لَا تَجْعَلْنَا فِتْنَةً لِّلَّذِينَ كَفَرُوا وَاغْفِرْ لَنَا رَبَّنَا إِنَّكَ أَنتَ الْعَزِيزُ الْحَكِيمُ
৫০। হে আমাদের পালনকর্তা! আপনি আমাদেরকে কাফেরদের জন্য পরীক্ষার পাত্র করবেন না। হে আমাদের পালনকর্তা! আমাদের ক্ষমা করুন। নিশ্চয় আপনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়।
--------------------------------------------------------------------------------------------------------------------------
--------------------------------------------------------------------------------------------------------------------------
--------------------------------------------------------------------------------------------------------------------------
• হাদীসের নির্বাচিত দুআ: মন খুলে, হৃদয় উজাড় করে আল্লাহ তা’আলার নিকট দুআ করুন।
৫১- ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺇِﻧِّﻲ ﺃَﻋُﻮﺫُ ﺑِﻚَ ﻣِﻦْ ﻓِﺘْﻨَﺔِ ﺍﻟﻨَّﺎﺭِ ﻭَﻋَﺬَﺍﺏِ ﺍﻟﻨَّﺎﺭِ ﻭَﻓِﺘْﻨَﺔِ ﺍﻟْﻘَﺒْﺮِ ﻭَﻋَﺬَﺍﺏِ ﺍﻟْﻘَﺒْﺮِ ﻭَﺷَﺮِّ ﻓِﺘْﻨَﺔِ ﺍﻟْﻐِﻨَﻰ ﻭَﺷَﺮِّ ﻓِﺘْﻨَﺔِ ﺍﻟْﻔَﻘْﺮِ – ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺇِﻧِّﻲ ﺃَﻋُﻮﺫُ ﺑِﻚَ ﻣِﻦْ ﺷَﺮِّ ﻓِﺘْﻨَﺔِ ﺍﻟْﻤَﺴِﻴﺢِ ﺍﻟﺪَّﺟَّﺎﻝِ – ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺍﻏْﺴِﻞْ ﻗَﻠْﺒِﻲ ﺑِﻤَﺎﺀِ ﺍﻟﺜَّﻠْﺞِ ﻭَﺍﻟْﺒَﺮَﺩِ ﻭَﻧَﻖِّ ﻗَﻠْﺒِﻲ ﻣِﻦَ ﺍﻟْﺨَﻄَﺎﻳَﺎ ﻛَﻤَﺎ ﻧَﻘَّﻴْﺖَ ﺍﻟﺜَّﻮْﺏَ ﺍﻟْﺄَﺑْﻴَﺾَ ﻣِﻦْ ﺍﻟﺪَّﻧَﺲِ ﻭَﺑَﺎﻋِﺪْ ﺑَﻴْﻨِﻲ ﻭَﺑَﻴْﻦَ ﺧَﻄَﺎﻳَﺎﻱَ ﻛَﻤَﺎ ﺑَﺎﻋَﺪْﺕَ ﺑَﻴْﻦَ ﺍﻟْﻤَﺸْﺮِﻕِ ﻭَﺍﻟْﻤَﻐْﺮِﺏِ – ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺇِﻧِّﻲ ﺃَﻋُﻮﺫُ ﺑِﻚَ ﻣِﻦَ ﺍﻟْﻜَﺴَﻞِ ﻭَﺍﻟْﻤَﺄْﺛَﻢِ ﻭَﺍﻟْﻤَﻐْﺮَﻡِ
৫১। হে আল্লাহ! আমি আপনার নিকট আশ্রয় চাচ্ছি, জাহান্নামের ফিতনা ও জাহান্নামের শাস্তি থেকে। কবরের ফিতনা ও কবরের ‘আযাব থেকে। আশ্রয় চাচ্ছি, সম্পদের ফিতনা ও দারিদ্রের ফিতনার ক্ষতি থেকে। হে আল্লাহ! আমি আপনার নিকট আশ্রয় চাচ্ছি মাসীহিদ দাজ্জালের অনিষ্ট থেকে। হে আল্লাহ! আমার অন্তরকে বরফ ও ঠাণ্ডা পানি দিয়ে ধৌত করে দিন। আমার অন্তরকে গুনাহ থেকে পরিষ্কার করে দিন। যেমন সাদা কাপড়কে ময়লা থেকে আপনি পরিষ্কার করে থাকেন। হে আল্লাহ! থেকে পূর্ব থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত আপনি যে বিশাল দূরত্ব সৃষ্টি করেছেন আমার আমলনামা থেকে আমার গুনাহগুলো ততটুকু দূরে সরিয়ে দিন। হে আল্লাহ! আমার অলসতা, গুনাহ ও ঋণ থেকে আমি আপনার নিকট আশ্রয় চাই। [২২]
৫২- ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺇِﻧِّﻲ ﺃَﻋُﻮﺫُ ﺑِﻚَ ﻣِﻦْ ﺍﻟْﻌَﺠْﺰِ ﻭَﺍﻟْﻜَﺴَﻞِ ﻭَﺍﻟْﺠُﺒْﻦِ ﻭَﺍﻟْﻬَﺮَﻡِ ﻭَﺍﻟْﺒُﺨْﻞِ ﻭَﺃَﻋُﻮﺫُ ﺑِﻚَ ﻣِﻦْ ﻋَﺬَﺍﺏِ ﺍﻟْﻘَﺒْﺮِ ﻭَﻣِﻦْ ﻓِﺘْﻨَﺔِ ﺍﻟْﻤَﺤْﻴَﺎ ﻭَﺍﻟْﻤَﻤَﺎﻡِ
৫২। হে আল্লাহ! আমি আপনার নিকট আশ্রয় চাই অক্ষমতা, অলসতা, কাপুরুষতা, বার্ধক্য, কৃপণতা থেকে। আশ্রয় চাই আপনার নিকট কবরের আযাব ও জীবন মরনের ফিতনা থেকে।[২৩]
৫৩- ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺇِﻧِّﻲ ﺃَﻋُﻮﺫُ ﺑِﻚَ ﻣِﻦْ ﺟَﻬْﺪِ ﺍﻟْﺒَﻼَﺀِ ﻭَﺩَﺭَﻙِ ﺍﻟﺸَّﻘَﺎﺀِ ﻭَﺳُﻮﺀِ ﺍﻟْﻘَﻀَﺎﺀِ ﻭَﺷَﻤَﺎﺗَﺔِ ﺍﻷَﻋْﺪَﺍﺀِ
৫৩। হে আল্লাহ! আমি আপনার নিকট আশ্রয় চাই, কঠিন বালা-মুসিবত, দুর্ভাগ্য ও শত্রুদের বিদ্বেষ থেকে।[২৪]
৫৪- ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺃَﺻْﻠِﺢْ ﻟِﻲ ﺩِﻳﻨِﻲ ﺍﻟَّﺬِﻱ ﻫُﻮَ ﻋِﺼْﻤَﺔُ ﺃَﻣْﺮِﻱ – ﻭَﺃَﺻْﻠِﺢْ ﻟِﻲ ﺩُﻧْﻴَﺎﻱَ ﺍﻟَّﺘِﻲ ﻓِﻴﻬَﺎ ﻣَﻌَﺎﺷِﻲ – ﻭَﺃَﺻْﻠِﺢْ ﻟِﻲ ﺁﺧِﺮَﺗِﻲ ﺍﻟَّﺘِﻲ ﻓِﻴﻬَﺎ ﻣَﻌَﺎﺩِﻱ – ﻭَﺍﺟْﻌَﻞِ ﺍﻟْﺤَﻴَﺎﺓَ ﺯِﻳَﺎﺩَﺓً ﻟِﻲ ﻓِﻲ ﻛُﻞِّ ﺧَﻴْﺮٍ – ﻭَﺍﺟْﻌَﻞِ ﺍﻟْﻤَﻮْﺕَ ﺭَﺍﺣَﺔً ﻟِﻲ ﻣِﻦْ ﻛُﻞِّ ﺷَﺮٍّ
৫৪। হে আল্লাহ! আমার দ্বীনকে আমার জন্য সঠিক করে দিন যা কর্মের বন্ধন। দুনিয়াকেও আমার জন্য সঠিক করে দিন যেখানে রয়েছে আমার জীবন যাপন। আমার জন্য আমার পরকালকে পরিশুদ্ধ করে দিন, যা হচ্ছে আমার অনন্তকালের গন্তব্যস্থল। প্রতিটি ভাল কাজে আমার জীবনকে বেশী বেশী কাজে লাগান এবং সকল অমঙ্গল ও কষ্ট থেকে আমার মৃত্যুকে আরামদায়ক করে দিন।[২৫]
৫৫- ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺇِﻧِّﻲ ﺃَﺳْﺄَﻟُﻚَ ﺍﻟْﻬُﺪ্ﻯ ﻭَﺍﻟﺘُّﻘٰﻰ ﻭَﺍﻟْﻌَﻔَﺎﻑَ ﻭَﺍﻟْﻐِﻨٰﻰ
৫৫। হে আল্লাহ! আমি আপনার নিকট হেদায়েত, তাকওয়া ও পবিত্র জীবন চাই। আরো চাই যেন কারো দ্বারস্থ না হই।[২৬]
৫৬- ﺍَﻟﻠَّﻬُﻢَّ ﺇِﻧِّﻲ ﺃَﻋُﻮﺫُ ﺑِﻚَ ﻣِﻦْ ﺍﻟْﻌَﺠْﺰِ ﻭَﺍﻟْﻜَﺴَﻞِ ﻭَﺍﻟْﺠُﺒْﻦِ ﻭَﺍﻟْﺒُﺨْﻞِ ﻭَﺍﻟْﻬَﺮَﻡِ ﻭَﻋَﺬَﺍﺏِ ﺍﻟْﻘَﺒْﺮِ- ﺍَﻟﻠَّﻬُﻢَّ ﺁﺕِ ﻧَﻔْﺴِﻲ ﺗَﻘْﻮَﺍﻫَﺎ ﻭَﺯَﻛِّﻬَﺎ ﺃَﻧْﺖَ ﺧَﻴْﺮُ ﻣَﻦْ ﺯَﻛَّﺎﻫَﺎ ﺃَﻧْﺖَ ﻭَﻟِﻴُّﻬَﺎ ﻭَﻣَﻮْﻻَﻫَﺎ – ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺇِﻧِّﻲ ﺃَﻋُﻮﺫُ ﺑِﻚَ ﻣِﻦْ ﻋِﻠْﻢٍ ﻻَ ﻳَﻨْﻔَﻊُ ﻭَﻣِﻦْ ﻗَﻠْﺐٍ ﻻَ ﻳَﺨْﺸَﻊُ ﻭَﻣِﻦْ ﻧَﻔْﺲٍ ﻻَ ﺗَﺸْﺒَﻊُ ﻭَﻣِﻦْ ﺩَﻋْﻮَﺓٍ ﻻَ ﻳُﺴْﺘَﺠَﺎﺏُ ﻟَﻬَﺎ
৫৬। হে আল্লাহ! আমি আপনার নিকট আশ্রয় চাচ্ছি, অক্ষমতা, অলসতা, কাপুরুষতা, কৃপণতা, বার্ধক্য ও কবরের ‘আযাব থেকে। হে আল্লাহ! আপনি আমার মনে তাকওয়ার অনুভূতি জাগ্রত করে দিন, আমার মনকে পবিত্র করুন, আপনিই তো আত্মার পবিত্রতাদানকারী। আপনিই তো হৃদয়ের মালিক, অভিভাবক ও বন্ধু। হে আল্লাহ! আমি আপনার নিকট আশ্রয় চাই এমন ‘ইলম থেকে যে ‘ইলম কোন উপকার দেয় না, এমন হৃদয় থেকে যে হৃদয় বিনম্র হয় না, এমন আত্মা থেকে যে আত্মা পরিতৃপ্ত হয় না এবং এমন দুআ থেকে আপনার নিকট আশ্রয় চাই যে দুআ কবূল হয় না। [২৭]
৫৭- ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺍﻫْﺪِﻧِﻲْ ﻭَﺳَﺪِّﺩْﻧِﻲ – ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺇِﻧِّﻲ ﺃَﺳْﺄَﻟُﻚَ ﺍﻟْﻬُﺪ্ﻯ ﻭَﺍﻟﺴَّﺪَﺍﺩَ
৫৭। হে আল্লাহ! আমাকে হেদায়াত দান করুন, আমাকে সঠিক পথে পরিচালিত করুন। হে আল্লাহ! আপনার নিকট হেদায়েত ও সঠিক পথ কামনা করছি।[২৮]
৫৮- ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺇِﻧِّﻲ ﺃَﻋُﻮﺫُ ﺑِﻚَ ﻣِﻦْ ﺯَﻭَﺍﻝِ ﻧِﻌْﻤَﺘِﻚَ ﻭَﺗَﺤَﻮُّﻝِ ﻋَﺎﻓِﻴَﺘِﻚَ ﻭَﻓُﺠَﺎﺀَﺓِ ﻧِﻘْﻤَﺘِﻚَ ﻭَﺟَﻤِﻴﻊِ ﺳَﺨَﻄِﻚَ
৫৮। হে আল্লাহ! আপনার দেয়া নেয়ামাত চলে যাওয়া ও অসুস্থতার পরিবর্তন হওয়া থেকে আশ্রয় চাই, আশ্রয় চাই আপনার পক্ষ থেকে আকষ্মিক গজব আসা ও আপনার সকল অসন্তোষ থেকে।[২৯]
৫৯- ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺇِﻧِّﻲ ﺃَﻋُﻮﺫُ ﺑِﻚَ ﻣِﻦْ ﺷَﺮِّ ﻣَﺎ ﻋَﻤِﻠْﺖُ ﻭَﻣِﻦْ ﺷَﺮِّ ﻣَﺎ ﻟَﻢْ ﺃَﻋْﻤَﻞْ
৫৯। হে আল্লাহ! আমি আমার অতীতের কৃতকর্মের অনিষ্টতা থেকে আপনার কাছে আশ্রয় চাই এবং যে কাজ আমি করিনি তার অনিষ্টতা থেকেও আশ্রয় চাই।।[৩০]
৬০- ﺍَﻟﻠَّﻬُﻢَّ ﺇِِﻧِّﻲْ ﺃِﻋُﻮْﺫُﺑِﻚَ ﺃِﻥْ ﺃُﺷْﺮِﻙَ ﺑِﻚَ ﻭَﺃَﻧَﺎ ﺃِﻋْﻠَﻢُ ﻭَﺃَﺳْﺘَﻐْﻔِﺮُﻙَ ﻟِﻤَﺎ ﻻَ ﺃَﻋْﻠَﻢُ
৬০। হে আল্লাহ! আমার জানা অবস্থায় আপনার সাথে শিরক করা থেকে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি। আর যদি অজান্তে শিরক হয়ে থাকে তবে ক্ষমা প্রার্থনা করছি। [৩১]
৬১- ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺭَﺣْﻤَﺘَﻚَ ﺃَﺭْﺟُﻮ – ﻓَﻼَ ﺗَﻜِﻠْﻨِﻲْ ﺇِﻟٰﻰ ﻧَﻔْﺴِﻲْ ﻃَﺮْﻓَﺔَ ﻋَﻴْﻦٍ – ﻭَﺃَﺻْﻠِﺢْ ﻟِﻲْ ﺷَﺄْﻧِﻲْ ﻛُﻠَّﻪ – ﻻَ ﺇِﻟٰﻪَ ﺇِﻻَّ ﺃَﻧْﺖَ
৬১। হে আল্লাহ! আপনার রহমত প্রত্যাশা করছি। সুতরাং আপনি আমার নিজের উপর তাৎক্ষণিকভাবে কোন দায়িত্ব অর্পণ করে দিবেন না। আর আমার সব কিছু আপনি সহীহ শুদ্ধ করে দিন। আপনি ছাড়া আর কোন মা’বুদ নেই।[৩২]
৬২- ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺍﺟْﻌَﻞِ ﺍﻟْﻘُﺮْﺁﻥَ ﺭَﺑِﻴﻊَ ﻗَﻠْﺒِﻲ ﻭَﻧُﻮﺭَ ﺻَﺪْﺭِﻱْ ﻭَﺟِﻼَﺀَ ﺣُﺰْﻧِﻲْ ﻭَﺫَﻫَﺎﺏَ ﻫَﻤِّﻲْ
৬২। হে আল্লাহ! কুরআনকে আপনি আমার হৃদয়ের বসন্তকাল বানিয়ে দিন, বানিয়ে দিন আমার বুকের নূর এবং কুরআনকে আমার দুঃখ ও দুঃশ্চিন্তা দূর করার মাধ্যম বানিয়ে দিন।[৩৩]
৬৩- ﺍﻟﻠَّﻬُﻢَّ ﻣُﺼَﺮِّﻑَ ﺍﻟْﻘُﻠُﻮﺏِ ﺻَﺮِّﻑْ ﻗُﻠُﻮﺑَﻨَﺎ ﻋَﻠٰﻰ ﻃَﺎﻋَﺘِﻚَ
৬৩। হে অন্তরের পরিবর্তন সাধনকারী রব! আমাদের অন্তরকে আপনার অনুগত্যের দিকে পরিবর্তন করে দিন।[৩৪]
৬৪- ﻳَﺎ ﻣُﻘَﻠِّﺐَ ﺍﻟْﻘُﻠُﻮﺏِ ﺛَﺒِّﺖْ ﻗَﻠْﺒِﻲ ﻋَﻠَﻰ ﺩِﻳﻨِﻚَ
৬৪। হে অন্তরের পরিবর্তনকারী! আমার অন্তরকে আপনি আপনার দ্বীনের উপর প্রতিষ্ঠিত রাখুন।[৩৫]
৬৫- ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺇِﻧِّﻲ ﺃَﺳْﺄَﻟُﻚَ ﺍﻟْﻌَﺎﻓِﻴَﺔَ ﻓِﻲ ﺍﻟﺪُّﻧْﻴَﺎ ﻭَﺍﻵﺧِﺮَﺓِ
৬৫। হে আল্লাহ! আপনার কাছে আমি দুনিয়া ও আখেরাতের নিরাপত্তা ও সুস্থতা কামনা করছি। [৩৬]
৬৬- ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺃَﺣْﺴِﻦْ ﻋَﺎﻗِﺒَﺘَﻨَﺎ ﻓِﻲ ﺍﻷُﻣُﻮﺭِ ﻛُﻠِّﻬَﺎ ﻭَﺃَﺟِﺮْﻧَﺎ ﻣِﻦْ ﺧِﺰْﻱِ ﺍﻟﺪُّﻧْﻴَﺎ ﻭَﻋَﺬَﺍﺏِ ﺍﻵﺧِﺮَﺓِ
৬৬। হে আল্লাহ! আপনি আমাদের সকল কাজের পরিণতি সুন্দর ও উত্তম করে দিন এবং আমাদেরকে দুনিয়ার জীবনে লাঞ্ছনা, অপমান এবং আখেরাতের শাস্তি থেকে বাঁচিয়ে দিন।[৩৭]
৬৭- ﺭَﺏِّ ﺃَﻋِﻨِّﻲ ﻭَﻻَ ﺗُﻌِﻦْ ﻋَﻠَﻲَّ – ﻭَﺍﻧْﺼُﺮْﻧِﻲ ﻭَﻻَ ﺗَﻨْﺼُﺮْ ﻋَﻠَﻲَّ – ﻭَﺍﻣْﻜُﺮْ ﻟِﻲ ﻭَﻻَ ﺗَﻤْﻜُﺮْ ﻋَﻠَﻲَّ ﻭَﺍﻫْﺪِﻧِﻲ ﻭَﻳَﺴِّﺮْ ﻫُﺪَﺍﻱَ ﺇِﻟَﻲَّ – ﻭَﺍﻧْﺼُﺮْﻧِﻲ ﻋَﻠَﻰ ﻣَﻦْ ﺑَﻐَﻰ ﻋَﻠَﻲَّ – ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺍﺟْﻌَﻠْﻨِﻲ ﻟَﻚَ ﺷَﺎﻛِﺮًﺍ ﻟَﻚَ ﺫَﺍﻛِﺮًﺍ ﻟَﻚَ ﺭَﺍﻫِﺒًﺎ ﻟَﻚَ ﻣِﻄْﻮَﺍﻋًﺎ ﺇِﻟَﻴْﻚَ ﻣُﺨْﺒِﺘًﺎ ﺃَﻭْ ﻣُﻨِﻴﺒًﺎ – ﺭَﺏِّ ﺗَﻘَﺒَّﻞْ ﺗَﻮْﺑَﺘِﻲ – ﻭَﺍﻏْﺴِﻞْ ﺣَﻮْﺑَﺘِﻲ – ﻭَﺃَﺟِﺐْ ﺩَﻋْﻮَﺗِﻲ – ﻭَﺛَﺒِّﺖْ ﺣُﺠَّﺘِﻲ – ﻭَﺍﻫْﺪِ ﻗَﻠْﺒِﻲ – ﻭَﺳَﺪِّﺩْ ﻟِﺴَﺎﻧِﻲ – ﻭَﺍﺳْﻠُﻞْ ﺳَﺨِﻴﻤَﺔَ ﻗَﻠْﺒِﻲ
৬৭। হে আমার রব! আপনি আমাকে সাহায্য করুন, আমার বিরুদ্ধে কাউকে সাহায্য করবেন না। আমাকে সহায়তা করুন, আমার বিপক্ষে কাউকে সহায়তা করবেন না। আমাকে কৌশল শিখিয়ে দিন, আমার বিপক্ষে কাউকে চক্রান্ত করতে দিবেন না। আমাকে হেদায়েত দিন, হেদায়েতের পথ আমার জন্য সহজ করে দিন। আমার বিরুদ্ধে যে বিদ্রোহ করে, তার বিপক্ষে আমাকে সাহায্য করুন। আমাকে আপনার অধিক শুকরগুজার, যিকরকারী বান্দা বানিয়ে দিন। তাওফিক দিন যাতে আপনাকে অধিক ভয় করি। আপনার আনুগত্য করি। তাওফিক দিন যাতে আমি আপনার প্রতি বিনয়ী হই, তাওবাকারী প্রত্যাবর্তনশীল বান্দা হই। হে আমার রব! আপনি আমার তাওবা কবূল করুন। আমার অপরাধটুকু ধুয়ে ফেলুন। আমার দু’আ কবূল করুন। আমার যুক্তিগুলো অকাট্য করে দিন। আর অন্তরকে হেদায়েতের পথে পরিচালিত করুন, আমার ভাষাকে সঠিক করে দিন এবং আমার কলব থেকে হিংসা-বিদ্বেষ দূর করে দিন।[৩৮]
৬৮- ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺇِﻧِّﻲْ ﺃَﺳْﺄَﻟُﻚَ ﻣِﻦْ ﺧَﻴْﺮِ ﻣَﺎ ﺳَﺄَﻟَﻚَ ﻣِﻨْﻪُ ﻧَﺒِﻴُّﻚَ ﻣُﺤَﻤَّﺪٌ -ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ- ﻭَﻧَﻌُﻮﺫُ ﺑِﻚَ ﻣِﻦْ ﺷَﺮِّ ﻣَﺎ ﺍﺳْﺘَﻌَﺎﺫَ ﻣِﻨْﻪُ ﻧَﺒِﻴُّﻚَ ﻣُﺤَﻤَّﺪٌ -ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ – ﻭَﺃَﻧْﺖَ ﺍﻟْﻤُﺴْﺘَﻌَﺎﻥُ ﻭَﻋَﻠَﻴْﻚَ ﺍﻟْﺒَﻼَﻍُ ﻭَﻻَ ﺣَﻮْﻝَ ﻭَﻻَ ﻗُﻮَّﺓَ ﺇِﻻَّ ﺑِﺎﻟﻠﻪِ
৬৮। হে আল্লাহ! আপনার নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে যেসব কল্যাণকর জিনিস চেয়েছিলেন সেগুলো আমাকেও আপনি দিন। আর আপনার নিকট ঐ অমঙ্গল-অনিষ্ট থেকে আশ্রয় চাই, যে অমঙ্গল থেকে আপনার নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় চেয়েছিলেন। সাহায্য তো শুধু আপনার কাছে চাইতে হয় এবং সবকিছু পৌঁছিয়ে দেয়ার দায়িত্বও আপনার। আপনি আল্লাহর সাহায্য ছাড়া কোন নেক কাজ করা কিংবা গুনাহ করার কোন শক্তি নেই।[৩৯]
৬৯- ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺇِﻧِّﻲْ ﺃَﻋُﻮْﺫُ ﺑِﻚَ ﻣِﻦْ ﺷَﺮِّ ﺳَﻤْﻌِﻲْ ﻭَﻣِﻦْ ﺷَﺮِّ ﺑَﺼَﺮِﻱْ ﻭَﻣِﻦْ ﺷَﺮِّ ﻟِﺴَﺎﻧِﻲْ ﻭَﻣِﻦْ ﺷَﺮِّ ﻗَﻠْﺒِﻲْ ﻭَﻣِﻦْ ﺷَﺮِّ ﻣَﻨِﻴِّﻲْ
৬৯। হে আল্লাহ! আমার শ্রবণ ও দৃষ্টি শক্তি আমার জিহ্বা ও অন্তর এবং আমার ভাগ্য এসব অঙ্গের অনিষ্টতা থেকে আপনার নিকট আশ্রয় চাই।[৪০]
৭০- ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺇِﻧِّﻲ ﺃَﻋُﻮﺫُ ﺑِﻚَ ﻣِﻦْ ﺍﻟْﺒَﺮَﺹِ ﻭَﺍﻟْﺠُﻨُﻮﻥِ ﻭَﺍﻟْﺠُﺬَﺍﻡِ ﻭَﻣِﻦْ ﺳَﻴِّﺊْ ﺍﻷَﺳْﻘَﺎﻡِ
৭০। হে আল্লাহ! আমি আপনার নিকট শ্বেতরোগ পাগলামি ও কুষ্ঠ রোগসহ সকল জটিল রোগ থেকে আশ্রয় চাই।[৪১]
৭১- ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺇِﻧِّﻲ ﺃَﻋُﻮﺫُ ﺑِﻚَ ﻣِﻦْ ﻣُﻨْﻜَﺮَﺍﺕِ ﺍﻷَﺧْﻼَﻕِ ﻭَﺍﻷَﻋْﻤَﺎﻝِ ﻭَﺍﻷَﻫْﻮَﺍﺀِ
৭১। হে আল্লাহ! আপনার নিকট আমি অসৎ চরিত্র, অপকর্ম এবং কুপ্রবৃত্তি থেকে আশ্রয় চাই।[৪২]
৭২- ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺇِﻧَّﻚَ ﻋُﻔُﻮٌّ ﻛَﺮِﻳﻢٌ ﺗُﺤِﺐُّ ﺍﻟْﻌَﻔْﻮَ ﻓَﺎﻋْﻒُ ﻋَﻨِّﻲْ
৭২। হে আল্লাহ! আপনিতো ক্ষমার ভাণ্ডার, ক্ষমা করাকে আপনি পছন্দ করেন। কাজেই আমাকে আপনি ক্ষমা করে দিন। [৪৩]
৭৩- ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺇِﻧِّﻲ ﺃَﺳْﺄَﻟُﻚَ ﻓِﻌْﻞَ ﺍﻟْﺨَﻴْﺮَﺍﺕِ ﻭَﺗَﺮْﻙَ ﺍﻟْﻤُﻨْﻜَﺮَﺍﺕِ ﻭَﺣُﺐَّ ﺍﻟْﻤَﺴَﺎﻛِﻴﻦِ – ﻭَﺃَﻥْ ﺗَﻐْﻔِﺮَ ﻟِﻲ ﻭَﺗَﺮْﺣَﻤَﻨِﻲ – ﻭَﺇِﺫَﺍ ﺃَﺭَﺩْﺕَ ﻓِﺘْﻨَﺔً ﻓِﻲ ﻗَﻮْﻡٍ ﻓَﺘَﻮَﻓَّﻨِﻲ ﻏَﻴْﺮَ ﻣَﻔْﺘُﻮﻥٍ – ﻭَﺃَﺳْﺄَﻟُﻚَ ﺣُﺒَّﻚَ ﻭَﺣُﺐَّ ﻣَﻦْ ﻳُﺤِﺒُّﻚَ – ﻭَﺣُﺐَّ ﻋَﻤَﻞٍ ﻳُﻘَﺮِّﺑُﻨِﻲ ﺇِﻟَﻰ ﺣُﺒِّﻚَ
৭৩। হে আল্লাহ! আপনি আমাকে নেক কাজ করা, অসৎ কাজ পরিত্যাগ এবং মিসকীনদের ভালবাসার গুণাবলী দান করুন। আরো প্রর্থানা করিছ যে, আপনি আমাকে ক্ষমা করুন, আমার প্রতি দয়া করুন। আর যখন আপনি কোন জাতিকে কোন প্রকার ফিতনায় ফেলার ইচ্ছা করেন তখন আমাকে ফিতনামুক্ত মৃত্যু দান করুন। আপনার ভালবাসা আমি চাই, যারা আপনাকে ভালবাসে তাদের ভালবাসাও চাই এবং এমন আমলের ভালবাসা আমি চাই, যে আমল আমাকে আপনার ভালবাসার নিকট পৌঁছে দেবে।[৪৪]
৭৪- ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺇِﻧِّﻲ ﺃَﺳْﺄَﻟُﻚَ ﻣِﻦْ ﺍﻟْﺨَﻴْﺮِ ﻛُﻠِّﻪِ ﻋَﺎﺟِﻠِﻪِ ﻭَﺁﺟِﻠِﻪِ ﻣَﺎ ﻋَﻠِﻤْﺖُ ﻣِﻨْﻪُ ﻭَﻣَﺎ ﻟَﻢْ ﺃَﻋْﻠَﻢْ – ﻭَﺃَﻋُﻮﺫُ ﺑِﻚَ ﻣِﻦْ ﺍﻟﺸَّﺮِّ ﻛُﻠِّﻪِ ﻋَﺎﺟِﻠِﻪِ ﻭَﺁﺟِﻠِﻪِ ﻣَﺎ ﻋَﻠِﻤْﺖُ ﻣِﻨْﻪُ ﻭَﻣَﺎ ﻟَﻢْ ﺃَﻋْﻠَﻢْ – ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺇِﻧِّﻲ ﺃَﺳْﺄَﻟُﻚَ ﻣِﻦْ ﺧَﻴْﺮِ ﻣَﺎ ﺳَﺄَﻟَﻚَ ﻋَﺒْﺪُﻙَ ﻭَﻧَﺒِﻴُّﻚَ ﻭَﺃَﻋُﻮﺫُ ﺑِﻚَ ﻣِﻦْ ﺷَﺮِّ ﻣَﺎ ﻋَﺎﺫَ ﺑِﻪِ ﻋَﺒْﺪُﻙَ ﻭَﻧَﺒِﻴُّﻚَ – ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺇِﻧِّﻲ ﺃَﺳْﺄَﻟُﻚَ ﺍﻟْﺠَﻨَّﺔَ ﻭَﻣَﺎ ﻗَﺮَّﺏَ ﺇِﻟَﻴْﻬَﺎ ﻣِﻦْ ﻗَﻮْﻝٍ ﺃَﻭْ ﻋَﻤَﻞٍ – ﻭَﺃَﻋُﻮﺫُ ﺑِﻚَ ﻣِﻦْ ﺍﻟﻨَّﺎﺭِ ﻭَﻣَﺎ ﻗَﺮَّﺏَ ﺇِﻟَﻴْﻬَﺎ ﻣِﻦْ ﻗَﻮْﻝٍ ﺃَﻭْ ﻋَﻤَﻞٍ – ﻭَﺃَﺳْﺄَﻟُﻚَ ﺃَﻥْ ﺗَﺠْﻌَﻞَ ﻛُﻞَّ ﻗَﻀَﺎﺀٍ ﻗَﻀَﻴْﺘَﻪُ ﻟِﻲ ﺧَﻴْﺮًﺍ
৭৪। হে আল্লাহ! দুনিয়া ও আখিরাতের আমার জানা অজানা যত কল্যাণ ও নেয়ামাত আছে তা সবই আমি চাই। দুনিয়া ও আখিরাতের আমার জানা- অজানা সকল অকল্যাণ থেকে আপনার নিকট আশ্রয় চাই। হে আল্লাহ! আমি আপনার নিকট ঐ সব কল্যাণ চাচ্ছি যা আপনার বান্দা ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছিলেন এবং আপনার নিকট ঐ সব অমঙ্গল থেকে আশ্রয় চাচ্ছি যা থেকে আপনার বান্দা ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় চেয়েছিলেন। হে আল্লাহ! আমি তো বেহেশতে যেতে চাই। আর সে কথা ও কাজের তাওফীক চাই যা সহজেই আমাকে বেহেশতে পৌঁছাবে। হে আল্লাহ! জাহান্নামের আগুন থেকে আপনার নিকট আশ্রয় চাই এবং যে কথা ও কাজ মানুষকে জাহান্নামবাসী করে সেগুলো থেকেও আপনার কাছে আশ্রয় চাই। আর প্রতিটি কাজের বিচারে আমার জন্য কল্যাণকর ফায়সালা করে দিন।[৪৫]
৭৫- ﺍَﻟﻠَّﻬُﻢَّ ﺍﺣْﻔَﻈْﻨِﻲْ ﺑِﺎﻹﺳْﻼﻡِ ﻗَﺎﺋِﻤًﺎ ﻭَﺍﺣْﻔَﻈْﻨِﻲْ ﺑِﺎﻹﺳﻼﻡِ ﻗَﺎﻋِﺪًﺍ ﻭَﺍﺣْﻔَﻈْﻨِﻲْ ﺑِﺎﻹﺳْﻼﻡِ ﺭِﺍﻗِﺪًﺍ ﻭَﻻَ ﺗﺸﻤﺖْ ﺑِﻲْ ﻋَﺪُﻭَّﺍ ﻭَﻻَ ﺣَﺎﺳِﺪًﺍ – ﺍَﻟﻠَّﻬُﻢَّ ﺇِﻧِّﻲْ ﺃَﺳْﺄَﻟُﻚَ ﻣِﻦْ ﻛُﻞِّ ﺧَﻴْﺮٍ ﺧَﺰَﺍﺋِﻨُﻪُ ﺑِﻴَﺪِﻙَ ﻭَﺃَﻋُﻮْﺫُ ﺑِﻚَ ﻣِﻦْ ﻛُﻞِّ ﺷَﺮٍّ ﺧَﺰَﺍﺋِﻨُﻪُ ﺑِﻴَﺪِﻙَ
৭৫। হে আল্লাহ! দাঁড়ানো অবস্থায় ইসলামের মাধ্যমে আমাকে হেফাযত করুন, বসা অবস্থায় ইসলামের মাধ্যমে হেফাযত করুন এবং শোয়া অবস্থা ইসলামের মাধ্যমে আমাকে হেফাযত করুন। আমার বিপদে শত্রুকে আনন্দ করার সুযোগ দিবেন না। শত্রুকে আমার জন্য হিংসুটে হতে দিবেন না। হে আল্লাহ! আমি আপনার নিকট ঐ সব কল্যাণের প্রার্থনা করছি, যেসব কল্যাণ আপনার হাতে রয়েছে। সে সব অকল্যাণ থেকে আপনার নিকট আশ্রয় চাই যা আপনার হাতে রয়েছে।[৪৬]
৭৬- ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺍﻏْﻔِﺮْ ﻟِﻲ ﻭَﺍﺭْﺣَﻤْﻨِﻲ ﻭَﺍﻫْﺪِﻧِﻲ ﻭَﻋَﺎﻓِﻨِﻲ ﻭَﺍﺭْﺯُﻗْﻨِﻲ
৭৬। হে আল্লাহ! আপনি আমাকে ক্ষমা করে দিন। আমার প্রতি দয়া করুন, আমাকে হেদায়াত করুন, নিরাপদে রাখুন এবং আমাকে রিযিক দান করুন।[৪৭]
৭৭- ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺇِﻧِّﻲ ﻇَﻠَﻤْﺖُ ﻧَﻔْﺴِﻲ ﻇُﻠْﻤًﺎ ﻛَﺜِﻴﺮًﺍ ﻭَﻻَ ﻳَﻐْﻔِﺮُ ﺍﻟﺬُّﻧُﻮﺏَ ﺇِﻻَّ ﺃَﻧْﺖَ ﻓَﺎﻏْﻔِﺮْ ﻟِﻲ ﻣَﻐْﻔِﺮَﺓً ﻣِﻦْ ﻋِﻨْﺪِﻙَ ﻭَﺍﺭْﺣَﻤْﻨِﻲ ﺇِﻧَّﻚ ﺃَﻧْﺖَ ﺍﻟْﻐَﻔُﻮﺭُ ﺍﻟﺮَّﺣِﻴﻢُ
৭৭। হে আল্লাহ! আমি আমার নিজের প্রতি অনেক যুলম করে ফেলেছি। আর আপনি ছাড়া গুনাহ ক্ষমা করার কেউ নেই। অতএব আপনি আপনার পক্ষ থেকে আমাকে বিশেষভাবে ক্ষমা করুন, আমার প্রতি দয়া করুন। নিশ্চয়ই আপনি বড়ই ক্ষমাশীল ও অতিশয় দয়ালু রব।[৪৮]
৭৮- ﺍﻟﻠَّﻬُﻢَّ ﻟَﻚَ ﺃَﺳْﻠَﻤْﺖُ ﻭَﺑِﻚَ ﺁﻣَﻨْﺖُ ﻭَﻋَﻠَﻴْﻚَ ﺗَﻮَﻛَّﻠْﺖُ ﻭَﺇِﻟَﻴْﻚَ ﺧَﺎﺻَﻤْﺖُ ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺇِﻧِّﻲ ﺃَﻋُﻮﺫُ ﺑِﻌِﺰَّﺗِﻚَ ﺍﻟَّﺬِﻱ ﻻَ ﺇِﻟَﻪَ ﺇِﻻَّ ﺃَﻧْﺖَ ﺍﻟَّﺬِﻱ ﻻَ ﻳَﻤُﻮﺕُ ﻭَﺍﻟْﺠِﻦُّ ﻭَﺍﻟْﺈِﻧْﺲُ ﻳَﻤُﻮﺗُﻮﻥَ
৭৮। হে আল্লাহ! আপনার কাছে আত্মসমর্পণ করেছি, আপনার প্রতি-ই ঈমান এনেছি এবং আপনার উপর-ই তাওয়াক্কুল করেছি। আর আপনার নিকট-ই ফায়সালা চেয়েছি। হে আল্লাহ! আপনার ইজ্জতের আশ্রয় চাচ্ছি। আপনি ছাড়া কোন ইলাহ নেই, আপনি চিরস্থায়ী, যাঁর মৃত্যু নেই। আর জ্বিন ও মানব তো সবাই মরে যাবে। [৪৯]
৭৯- ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺍﻏْﻔِﺮْ ﻟِﻲ ﺫَﻧْﺒِﻲ ﻭَﻭَﺳِّﻊْ ﻟِﻲ ﻓِﻲ ﺩَﺍﺭِﻱ ﻭَﺑَﺎﺭِﻙْ ﻟِﻲ ﻓِﻴﻤَﺎ ﺭَﺯَﻗْﺘَﻨِﻲ
৭৯। হে আল্লাহ! আপনি আমার গুনাহকে ক্ষমা করে দিন, আমার ঘরে প্রশস্ততা দান করুন এবং আমার রিযিকে বরকত দান করুন।[৫০]
৮০- ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺇِﻧِّﻲ ﺃَﺳْﺄَﻟُﻚَ ﻣِﻦْ ﻓَﻀْﻠِﻚَ ﻭَﺭَﺣْﻤَﺘِﻚَ ﻓَﺈِﻧَّﻪُ ﻻَ ﻳَﻤْﻠِﻜُﻬَﺎ ﺇِﻻَّ ﺃَﻧْﺖَ
৮০। হে আল্লাহ! আপনার নিকট অনুগ্রহ ও দয়া চাই। কারণ অনুগ্রহ ও দয়ার মালিক তুমি ছাড়া কেউ না।[৫১]
৮১- ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺇِﻧِّﻲ ﺃَﻋُﻮﺫُ ﺑِﻚَ ﻣِﻦَ ﺍﻟﺘَّﺮَﺩِّﻱ ﻭَﺍﻟْﻬَﺪْﻡِ ﻭَﺍﻟْﻐَﺮَﻕِ ﻭَﺍﻟْﺤَﺮِﻳﻖِ ﻭَﺃَﻋُﻮﺫُ ﺑِﻚَ ﺃَﻥْ ﻳَﺘَﺨَﺒَّﻄَﻨِﻲ ﺍﻟﺸَّﻴْﻄَﺎﻥُ ﻋِﻨْﺪَ ﺍﻟْﻤَﻮْﺕِ ﻭَﺃَﻋُﻮﺫُ ﺑِﻚَ ﺃَﻥْ ﺃَﻣُﻮﺕَ ﻓِﻲ ﺳَﺒِﻴﻠِﻚَ ﻣُﺪْﺑِﺮًﺍ ﻭَﺃَﻋُﻮﺫُ ﺑِﻚَ ﺃَﻥْ ﺃَﻣُﻮﺕَ ﻟَﺪِﻳﻐًﺎ
৮১। হে আল্লাহ! আমি আপনার নিকট যমীন ধসে পড়া, ধ্বংস হওয়া, পানিতে ডুবা ও আগুনে পোড়া থেকে আশ্রয় চাই। মৃত্যুর সময় শয়তানের ছোবল থেকে তোমার নিকট আশ্রয় চাই। আশ্রয় চাই আপনার নিকট তোমার পথে পৃষ্ঠপ্রদর্শন হয়ে মৃত্যু থেকে। আপনার নিকট আশ্রয় চাই দংশনজনিত মৃত্যু থেকে।[৫২]
৮২- ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺇِﻧِّﻲ ﺃَﻋُﻮﺫُ ﺑِﻚَ ﻣِﻦْ ﺍﻟْﺠُﻮﻉِ ﻓَﺈِﻧَّﻪُ ﺑِﺌْﺲَ ﺍﻟﻀَّﺠِﻴﻊُ ﻭَﺃَﻋُﻮﺫُ ﺑِﻚَ ﻣِﻦْ ﺍﻟْﺨِﻴَﺎﻧَﺔِ ﻓَﺈِﻧَّﻬَﺎ ﺑِﺌْﺴَﺖِ ﺍﻟْﺒِﻄَﺎﻧَﺔُ
৮২। হে আল্লাহ! আমি আপনার নিকট ক্ষুধা থেকে আশ্রয় চাই। করণ এটা নিকৃষ্ট শয্যাসঙ্গী। খেয়ানত থেকেও আপনার কাছে আশ্রয় চাই। কারণ এটা নিকৃষ্ট বন্ধু।[৫৩]
৮৩- ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺇِﻧِّﻲ ﺃَﻋُﻮﺫُ ﺑِﻚَ ﻣِﻦْ ﺍﻟْﻌَﺠْﺰِ ﻭَﺍﻟْﻜَﺴَﻞِ ﻭَﺍﻟْﺠُﺒْﻦِ ﻭَﺍﻟْﺒُﺨْﻞِ ﻭَﺍﻟْﻬَﺮَﻡِ ﻭَﺍﻟْﻘَﺴْﻮَﺓِ ﻭَﺍﻟْﻐَﻔْﻠَﺔِ ﻭَﺍﻟْﻌَﻴْﻠَﺔِ ﻭَﺍﻟﺬِّﻟَّﺔِ ﻭَﺍﻟْﻤَﺴْﻜَﻨَﺔِ – ﻭَﺃَﻋُﻮْﺫُ ﺑِﻚَ ﻣِﻦَ ﺍﻟْﻔَﻘْﺮِ ﻭَﺍﻟْﻜُﻔْﺮِ ﻭَﺍﻟْﻔُﺴُﻮْﻕِ ﻭَﺍﻟﺸِّﻘَﺎﻕِ ﻭَﺍﻟﻨِّﻔَﺎﻕِ ﻭَﺍﻟﺴَّﻤْﻌَﺔِ ﻭَﺍﻟﺮِّﻳَﺎﺀِ – ﻭَﺃَﻋُﻮْﺫُ ﺑِﻚَ ﻣِﻦَ ﺍﻟﺼَّﻤَﻢِ ﻭَﺍﻟْﺒَﻜَﻢِ ﻭَﺍﻟْﺠُﻨُﻮْﻥِ ﻭَﺍﻟْﺠُﺬَﺍﻡِ ﻭَﺍﻟْﺒَﺮَﺹِ ﻭَﺳﻲﺀ ﺍﻷﺳْﻘَﺎﻡِ
৮৩। হে আল্লাহ! আমি আপনার নিকট অক্ষমতা, অলসতা, কাপুরুষতা, কৃপণতা, বার্ধক্য, নিষ্ঠুরতা, গাফিলতি, অভাব- অনটন, হীনতা, নিঃস্বতা থেকে আশ্রয় চাই। আশ্রয় চাই দারিদ্র্য, কুফরী, পাপাচার, ঝগড়াঝাটি, কপটতা, সুনাম- কামনা করা ও লোক দেখানো ইবাদত থেকে। আশ্রয় চাই আপনার নিকট বধিরতা, বোবা, পাগলামী, কুষ্ঠরোগ ও শ্বেত রোগসহ সকল খারাপ রোগ থেকে।[৫৪]
৮৪- ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺇِﻧِّﻲ ﺃَﻋُﻮﺫُ ﺑِﻚَ ﻣِﻦْ ﺍﻟْﻔَﻘْﺮِ ﻭَﺍﻟْﻘِﻠَّﺔِ ﻭَﺍﻟﺬِّﻟَّﺔِ ﻭَﺃَﻋُﻮﺫُ ﺑِﻚَ ﻣِﻦْ ﺃَﻥْ ﺃَﻇْﻠِﻢَ ﺃَﻭْ ﺃُﻇْﻠَﻢَ
৮৪। হে আল্লাহ! আমি আপনার নিকট দারিদ্র্য, স্বল্পতা, হীনতা থেকে আশ্রয় চাই। আশ্রয় চাই যালিম ও মাযলুম হওয়া থেকে।[৫৫]
৮৫- ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺇِﻧِّﻲ ﺃَﻋُﻮﺫُ ﺑِﻚَ ﻣِﻦْ ﻳَﻮْﻡِ ﺍﻟﺴُّﻮْﺀِ ﻭَﻣِﻦْ ﻟَﻴْﻠَﺔِ ﺍﻟﺴُّﻮْﺀِ ﻭَﻣِﻦْ ﺳَﺎﻋَﺔِ ﺍﻟﺴُّﻮْﺀِ ﻭَﻣِﻦْ ﺻَﺎﺣِﺐِ ﺍﻟﺴُّﻮْﺀِ ﻭَﻣِﻦْ ﺟَﺎﺭِ ﺍﻟﺴُّﻮْﺀِ ﻓِﻲ ﺩَﺍﺭِ ﺍﻟْﻤَﻘَﺎﻣَﺔِ
৮৫। হে আল্লাহ! আমি আপনার নিকট আশ্রয় চাই খারাপ দিন, খারাপ রাত, বিপদ মুহূর্ত, অসৎসঙ্গী এবং স্থায়ীভাবে বসবাসকারী খারাপ প্রতিবেশী থেকে।[৫৬]
৮৬- ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺇِﻧِّﻲ ﺃَﺳْﺌَﻠُﻚَ ﺍﻟْﺠَﻨَّﺔَ ﻭَﺃَﺳْﺘَﺠِﻴْﺮُﺑِﻚَ ﻣِﻦَ ﺍﻟﻨَّﺎﺭِ
৮৬। হে আল্লাহ! আমি আপনার নিকট জান্নাতের প্রার্থনা করছি এবং জাহান্নাম থেকে মুক্তি চাচ্ছি।[৫৭]
৮৭- ﺍَﻟﻠَّﻬُﻢَّ ﻓَﻘِّﻬْﻨِﻲْ ﻓِﻲ ﺍﻟﺪِّﻳْﻦِ
৮৭। হে আল্লাহ! আমাকে দ্বীনের পাণ্ডিত্য দান করুন।[৫৮]
৮৮- ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺇِﻧِّﻲ ﺃَﻋُﻮﺫُ ﺑِﻚَ ﺃَﻥْ ﺃُﺷْﺮِﻙَ ﺑِﻚَ ﻭَﺃَﻧَﺎ ﺃَﻋْﻠَﻢُ ﻭَﺃَﺳْﺘَﻐْﻔِﺮُﻙَ ﻟِﻤَﺎ ﻻَ ﺃَﻋْﻠَﻢُ
৮৮। হে আল্লাহ! জেনে বুঝে আপনার সাথে শিরক করা থেকে আপনার নিকট আশ্রয় চাই এবং না জেনে শিরক করা থেকে আপনার নিকট ক্ষমা চাই। [৫৯]
৮৯- ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺇِﻧِّﻲ ﺃَﺳْﺄَﻟُﻚَ ﻋِﻠْﻤًﺎ ﻧَﺎﻓِﻌًﺎ ﻭَﺭِﺯْﻗًﺎ ﻃَﻴِّﺒًﺎ ﻭَﻋَﻤَﻼً ﻣُﺘَﻘَﺒَّﻼً
৮৯। হে আল্লাহ! আমি আপনার নিকট উপকারী ইলম, পবিত্র রিযিক এবং কবূল আমলের প্রার্থনা করছি।[৬০]
৯০- ﺭَﺏِّ ﺍﻏْﻔِﺮْ ﻟِﻲ ﻭَﺗُﺐْ ﻋَﻠَﻲَّ ﺇِﻧَّﻚَ ﺃَﻧْﺖَ ﺍﻟﺘَّﻮَّﺍﺏُ ﺍﻟْﻐَﻔُﻮﺭُ
৯০। হে আমার রব! আমাকে ক্ষমা করে দিন। আমার তাওবা কবূল করুন। নিশ্চয়ই আপনি তাওবা গ্রহণকারী ও অতিশয় ক্ষমাশীল।[৬১]
৯১- ﺍﻟﻠَّﻬُﻢَّ ﻃَﻬِّﺮْﻧِﻲ ﻣِﻦَ ﺍﻟﺬُّﻧُﻮﺏِ ﻭَﺍﻟْﺨَﻄَﺎﻳَﺎ ﺍﻟﻠَّﻬُﻢَّ ﻧَﻘِّﻨِﻲ ﻣِﻨْﻬَﺎ ﻛَﻤَﺎ ﻳُﻨَﻘَّﻰ ﺍﻟﺜَّﻮْﺏُ ﺍﻷَﺑْﻴَﺾُ ﻣِﻦْ ﺍﻟﺪَّﻧَﺲِ ﺍﻟﻠَّﻬُﻢَّ ﻃَﻬِّﺮْﻧِﻲ ﺑِﺎﻟﺜَّﻠْﺞِ ﻭَﺍﻟْﺒَﺮَﺩِ ﻭَﺍﻟْﻤَﺎﺀِ ﺍﻟْﺒَﺎﺭِﺩِ
৯১। হে আল্লাহ! আমাকে যাবতীয় গোনাহ ও ভুলভ্রান্তি থেকে পবিত্র করুন। হে আল্লাহ! আমাকে গোনাহ থেকে এমনভাবে পরিচ্ছন্ন করুন যেভাবে সাদা কাপড়কে ময়লা থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। হে আল্লাহ! আমাকে বরফ, শীতল ও ঠাণ্ডা পানি দ্বারা পবিত্র করুন।[৬২]
৯২- ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺭَﺏَّ ﺟِﺒْﺮَﺍﺋِﻴﻞَ ﻭَﻣِﻴﻜَﺎﺋِﻴﻞَ ﻭَﺭَﺏَّ ﺇِﺳْﺮَﺍﻓِﻴﻞَ ﺃَﻋُﻮﺫُ ﺑِﻚَ ﻣِﻦْ ﺣَﺮِّ ﺍﻟﻨَّﺎﺭِ ﻭَﻣِﻦْ ﻋَﺬَﺍﺏِ ﺍﻟْﻘَﺒْﺮِ .
৯২। হে আল্লাহ! হে জিব্রাইল, মিকাইল ও ইসরাফিলের রব! আমি আপনার নিকট জাহান্নামের উত্তাপ ও কবরের শাস্তি থেকে আশ্রয় চাই।[৬৩]
৯৩- ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺃَﻟْﻬِﻤْﻨِﻲ ﺭُﺷْﺪِﻱ ﻭَﺃَﻋِﺬْﻧِﻲ ﻣِﻦْ ﺷَﺮِّ ﻧَﻔْﺴِﻲ .
৯৩। হে আল্লাহ! আপনি আমার অন্তরে হেদায়েতের অনুপ্রেরণা দান করুন। আমার অন্তরের অনিষ্টতা থেকে আমাকে বাঁচিয়ে রাখুন।[৬৪]
৯৪- ﺍَﻟﻠَّﻬُﻢَّ ﺇِﻧِّﻲْ ﺃَﺳْﺄَﻟُﻚَ ﻋِﻠْﻤًﺎ ﻧَﺎﻓِﻌًﺎ، ﻭَﺃَﻋُﻮْﺫُ ﺑِﻚَ ﻣِﻦْ ﻋِﻠْﻢٍ ﻻَّ ﻳَﻨْﻔَﻊُ .
৯৪। হে আল্লাহ! আপনার নিকট আমি উপকার দানকারী ইলম চাই, এমন ইলম থেকে আপনার নিকট আশ্রয় চাই যা কোন উপকারে আসে না।[৬৫]
৯৫- ﺍَﻟﻠَّﻬُﻢَّ ﺃَﻟِّﻒْ ﺑَﻴْﻦَ ﻗُﻠُﻮْﺑِﻨَﺎ – ﻭَﺃَﺻْﻠِﺢْ ﺫَﺍﺕَ ﺑَﻴْﻨِﻨَﺎ – ﻭَﺍﻫْﺪِﻧَﺎ ﺳُﺒُﻞَ ﺍﻟﺴَّﻼَﻡِ – ﻭَﻧَﺠِّﻨَﺎ ﻣِﻦَ ﺍﻟﻈُّﻠُﻤَﺎﺕِ ﺇِﻟَﻰ ﺍﻟﻨُّﻮْﺭِ – ﻭَﺟَﻨِّﺒْﻨَﺎ ﺍﻟْﻔَﻮَﺍﺣِﺶَ ﻣَﺎ ﻇَﻬَﺮَ ﻣِﻨْﻬَﺎ ﻭَﻣَﺎ ﺑَﻄَﻦَ ু ﻭَﺑَﺎﺭِﻙْ ﻟَﻨَﺎ ﻓِﻲْ ﺃَﺳْﻤَﺎﻋِﻨَﺎ ﻭَﺃَﺑْﺼَﺎﺭِﻧَﺎ ﻭَﻗُﻠُﻮْﺑِﻨَﺎ ﻭَﺃَﺯْﻭَﺍﺟِﻨَﺎ ﻭَﺫُﺭِّﻳَّﺎﺗِﻨَﺎ – ﻭَﺗُﺐْ ﻋَﻠَﻴْﻨَﺎ ﺇِﻧَّﻚَ ﺃَﻧْﺖَ ﺍﻟﺘَّﻮَّﺍﺏُ ﺍﻟﺮَّﺣِﻴْﻢُ – ﻭَﺍﺟْﻌَﻠْﻨَﺎ ﺷَﺎﻛِﺮِﻳْﻦَ ﻟِﻨِﻌَﻤِﻚَ ﻣﺜﻨﻴﻦ ﺑِﻬَﺎ ﻋَﻠَﻴْﻚَ ﻗَﺎﺑِﻠِﻴْﻦَ ﻟَﻬَﺎ ﻭَﺃَﺗْﻤِﻤْﻬَﺎ ﻋَﻠَﻴْﻨَﺎ .
৯৫। হে আল্লাহ! আমাদের অন্তরসমূহে ভালবাসা স্থাপন করে দিন। আমাদের নিজেদের মাঝে সংশোধন করে দিন। আমাদেরকে শান্তির পথে পরিচালিত করুন। অন্ধকার গোমরাহী থেকে বাঁচিয়ে আলোকিত হিদায়াতের পথে নিয়ে যান। প্রকাশ্য ও অপ্রকাশ্য সকল প্রকার অশ্লীলতা থেকে দূরে রাখুন। আমাদের শ্রবণশক্তি, দৃষ্টিশক্তি, অন্তরসমূহসহ আমাদের স্ত্রী-পুত্র সন্তানদের মাঝে বরকত দান করুন। আমাদের তাওবা কবূল করুন। আপনিতো দয়াময় তওবা কবুলকারী। আমাদেরকে আপনার প্রশংসা করে আপনার নেয়ামতের শুকরিয়া করার তাওফীক দান করুন। আপনি আপনার নেয়ামত আগ্রহভরে গ্রহণ করার তাওফীক দান করুন এবং তা আমাদের প্রতি পরিপূর্ণরূপে দান করুন।[৬৬]
৯৬- ﺍَﻟﻠَّﻬُﻢَّ ﺇِﻧِّﻲْ ﺃَﺳْﺄَﻟُﻚَ ﺧَﻴْﺮَ ﺍﻟْﻤَﺴْﺄَﻟَﺔِ ﻭَﺧَﻴْﺮَ ﺍﻟﺪُّﻋَﺎﺀِ ﻭَﺧَﻴْﺮَ ﺍﻟﻨَّﺠَﺎﺡِ ﻭَﺧَﻴْﺮَ ﺍﻟْﻌَﻤَﻞِ ﻭَﺧَﻴْﺮَ ﺍﻟﺜَّﻮَﺍﺏِ ﻭَﺧَﻴْﺮَ ﺍﻟْﺤَﻴَﺎﺓِ ﻭَﺧَﻴْﺮَ ﺍﻟْﻤَﻤَﺎﺕِ – ﻭَﺛَﺒِّﺘْﻨِﻲْ ﻭَﺛَﻘِّﻞْ ﻣَﻮَﺍﺯِﻳْﻨِﻲْ ﻭَﺣَﻘِّﻖْ ﺇِﻳْﻤَﺎﻧِﻲْ ﻭَﺍﺭْﻓَﻊْ ﺩَﺭَﺟَﺎﺗِﻲْ ﻭَﺗَﻘَﺒَّﻞْ ﺻَﻼَﺗِﻲْ ﻭَﺍﻏْﻔِﺮْ ﺧَﻄِﻴْﺌَﺘِﻲْ ﻭَﺃَﺳْﺄَﻟُﻚَ ﺍﻟﺪَّﺭَﺟَﺎﺕُ ﺍﻟْﻌُﻠَﻰ ﻣِﻦَ ﺍﻟْﺠَﻨَّﺔِ – ﺍَﻟﻠَّﻬُﻢَّ ﺇِﻧِّﻲْ ﺃَﺳْﺄَﻟُﻚَ ﻓَﻮَﺍﺗِﺢِ ﺍﻟْﺨَﻴْﺮ ﻭَﺧَﻮَﺍﺗِﻤَﻪُ ﻭَﺟَﻮَﺍﻣِﻌَﻪُ ﻭَﺃَﻭَّﻟَﻪُ ﻭَﻇَﺎﻫِﺮَﻩُ ﻭَﺑَﺎﻃِﻨَﻪُ ﻭَﺍﻟﺪَّﺭَﺟَﺎﺕِ ﺍﻟْﻌُﻠَﻰ ﻣِﻦَ ﺍﻟْﺠَﻨَّﺔِ ﺁَﻣِﻴْﻦَ – ﺍَﻟﻠَّﻬُﻢَّ ﺇِﻧِّﻲْ ﺃَﺳْﺄَﻟُﻚَ ﺧَﻴْﺮَ ﻣَﺎ ﺁﺗﻲ ﻭَﺧَﻴْﺮَ ﻣَﺎ ﺃَﻓْﻌَﻞُ ﻭَﺧَﻴْﺮَ ﻣَﺎ ﺃَﻋْﻤَﻞُ ﻭَﺧَﻴْﺮَ ﻣَﺎ ﺑَﻄَﻦَ ﻭَﺧَﻴْﺮَ ﻣَﺎ ﻇَﻬَﺮَ ﻭَﺍﻟﺪَّﺭَﺟَﺎﺕِ ﺍﻟﻌُﻠَﻰ ﻣِﻦَ ﺍﻟْﺠَﻨَّﺔِ ﺁﻣِﻴْﻦ -ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺇِﻧِّﻲْ ﺃَﺳْﺄَﻟُﻚَ ﺃَﻥْ ﺗَﺮْﻓَﻊَ ﺫِﻛْﺮِﻱْ ﻭَﺗَﻀَﻊَ ﻭِﺯْﺭِﻱْ ﻭَﺗُﺼْﻠِﺢَ ﺃَﻣْﺮِﻱْ ﻭَﺗَﻄْﻬَﺮْ ﻗَﻠْﺒِﻲْ ﻭَﺗَﺤْﺼِﻦَ ﻓَﺮْﺟِﻲْ ﻭَﺗَﻨَﻮَّﺭَ ﻗَﻠْﺒِﻲْ ﻭَﺗَﻐْﻔِﺮَ ﻟِﻲْ ﺫَﻧْﺒِﻲْ – ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺇِﻧِّﻲْ ﺃَﺳْﺄَﻟُﻚَ ﺃَﻥْ ﺗُﺒَﺎﺭِﻙَ ﻓِﻲْ ﻧَﻔْﺴِﻲْ ﻭَﻓِﻲْ ﻗَﻠْﺒِﻲْ ﻭَﻓِﻲْ ﺳَﻤْﻌِﻲْ ﻭَﻓِﻲْ ﺑَﺼَﺮِﻱْ ﻭَﻓِﻲْ ﺭُﻭْﺣِﻲْ ﻭَﻓِﻲْ ﺧَﻠْﻘِﻲْ ﻭَﻓِﻲْ ﺧُﻠُﻘِﻲْ ﻭَﻓِﻲْ ﺃَﻫْﻠِﻲْ ﻭَﻓِﻲْ ﻣَﺤْﻴَﺎﻱَ ﻭَﻓِﻲْ ﻣَﻤَﺎﺗِﻲْ ﻭَﻓِﻲْ ﻋَﻤَﻠِﻲْ ﻓَﺘَﻘَﺒَّﻞْ ﺣَﺴَﻨَﺎﺗِﻲْ ﻭَﺃَﺳْﺄَﻟُﻚَ ﺍﻟﺪَّﺭَﺟَﺎﺕِ ﺍﻟْﻌُﻠَﻰ ﻣِﻦَ ﺍﻟْﺠَﻨَّﺔِ ﺁﻣِﻴْﻦْ
৯৬। হে আল্লাহ! আপনার নিকট আমি উত্তম প্রার্থনা, দু’আ, উত্তম সফলতা, উত্তম আমল, উত্তম সাওয়াব, উত্তম জীবন ও উত্তম মৃত্যু কামনা করছি। আমাকে আপনি অটল অবিচল রাখুন। আমার আমলনামা ভারী করে দিন, আমার ঈমানকে সুদৃঢ় করুন, আমার মর্যাদা বাড়িয়ে দিন। আমার সলাত কবূল করুন এবং আমার গুনাহ ক্ষমা করুন। জান্নাতের সর্বোচ্চ আসনে আমাকে অধিষ্ঠিত করুন। হে আল্লাহ! আমাকে আপনি কল্যাণের শুরু, শেষ, পূর্ণাঙ্গ, প্রকাশ্য অপ্রকাশ্যসহ জান্নাতের সুউচ্চ মর্যাদা দান করুন। আমীন! হে আল্লাহ! আমি যা উপস্থিত করছি, কর্ম করছি ও আমল করছি এবং এসবের উত্তম প্রতিদান অর্জনের জন্য আপনার নিকট মুনাজাত করছি। আর প্রকাশ্য ও অপ্রকাশ্য সব কিছুর কল্যাণসহ জান্নাতের সুউচ্চ মর্যাদা আপনার কাছে চাই। আমীন! হে আল্লাহ! আমি আপনার নিকট এই মর্মে প্রার্থনা করছি যে, আপনি আমার মর্যাদা বুলন্দ করুন, আমার গোনাহর বোঝা সরিয়ে নিন। আমার সবকিছু ঠিক করে দিন, আমার অন্তরকে পবিত্র করুন, আমার লজ্জাস্থানকে হেফাজাত করুন, আমার অন্তরকে আলোকিত করুন, আমার গুনাহ ক্ষমা করুন। হে আল্লাহ! আমি আপনার নিকট প্রার্থনা করছি, আমার মন ও আত্মায়, শ্রবণ ও দৃষ্টিশক্তিতে বরকত দান করুন। বরকত দান করুন আমার রুহে, আকৃতিতে, চরিত্র- মাধুর্যে, আমার পরিবারে, আমার জীবনে, মৃত্যুতে এবং আমার আমলে বরকত দান করুন। সুতরাং আমার নেক আমল কবূল করুন। জান্নাতের সর্বোচ্চ আসনে আপনি আমাকে অধিষ্ঠিত করুন। আমীন!
৯৭- ﺍَﻟﻠَّﻬُﻢَّ ﺟَﻨِّﺒْﻨِﻲْ ﻣُﻨْﻜَﺮَﺍﺕِ ﺍﻷَﺧْﻼَﻕِ ﻭَﺍﻷَﻫْﻮَﺍﺀِ ﻭَﺍﻷَﻋَﻤَﺎﻝِ ﻭَﺍﻷَﺩْﻭَﺍﺀِ
৯৭। হে আল্লাহ! আমাকে অসৎ চরিত্র, কুপ্রবৃত্তি, অপকর্ম ও অপ্রতিষেধক (ঔষধ) থেকে দূরে রাখুন।
৯৮- ﺍَﻟﻠَّﻬُﻢًَّ ﻗَﻨِّﻌْﻨِﻲْ ﺑِﻤَﺎ ﺭَﺯَﻗْﺘَﻨِﻲْ ﻭَﺑَﺎﺭِﻙْ ﻟِﻲْ ﻓِﻴْﻪِ ﻭَﺍﺧْﻠُﻒْ ﻋَﻠَﻲَّ ﻛُﻞَّ ﻏَﺎﺋِﺒَﺔٍ ﻟِﻲْ ﺑِﺨَﻴْﺮٍ
৯৮। হে আল্লাহ! আমাকে যে রিযিক দান করেছেন এতে আপনি আমাকে তুষ্টি দান করুন এবং বরকত দান করুন। আর আমার প্রতিটি অজানা বিষয়ের পরে আমাকে আপনি কল্যাণ এনে দিন। [৬৭]
৯৯- ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺣَﺎﺳِﺒْﻨِﻲ ﺣِﺴَﺎﺑًﺎ ﻳَﺴِﻴﺮًﺍ
৯৯। হে আল্লাহ! আমার হিসাবকে আপনি সহজ করে দিন।[৬৮]
১০০- ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺃَﻋِﻨِّﻲ ﻋَﻠٰﻰ ﺫِﻛْﺮِﻙَ ﻭَﺷُﻜْﺮِﻙَ ﻭَﺣُﺴْﻦِ ﻋِﺒَﺎﺩَﺗِﻚَ
১০০। হে আল্লাহ! আপনি আমাদেরকে আপনার যিকর, কৃতজ্ঞতা এবং আপনার উত্তম ইবাদাত করার তাওফীক দিন।[৬৯]
১০১- ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺇِﻧِّﻲ ﺃَﺳْﺄَﻟُﻚَ ﺇِﻳﻤَﺎﻧًﺎ ﻻَ ﻳَﺮْﺗَﺪُّ ﻭَﻧَﻌِﻴﻤًﺎ ﻻَ ﻳَﻨْﻔَﺪُ ﻭَﻣُﺮَﺍﻓَﻘَﺔَ ﺍﻟﻨَّﺒِﻲِّ -ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ – ﻓِﻲ ﺃَﻋْﻠَﻰ ﺟَﻨَّﺔِ ﺍﻟْﺨُﻠْﺪِ
১০১। হে আল্লাহ! আমি আপনার নিকট এমন ঈমানের প্রার্থনা করছি, যে ঈমান হবে দৃঢ় ও মজবুত, যা নড়বড়ে হবে না, চাই এমন নেয়ামত যা ফুরিয়ে যাবে না। এবং চিরস্থায়ী সুউচ্চ জান্নাতে প্রিয় নবী মুহম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম- এর সাথে থাকার তাওফীক আমাকে দিন।[৭০]
১০২- ﺍﻟﻠَّﻬُﻢَّ ﻗِﻨِﻲ ﺷَﺮَّ ﻧَﻔْﺴِﻲ ﻭَﺍﻋْﺰِﻡْ ﻟِﻲ ﻋَﻠَﻰ ﺃَﺭْﺷَﺪِ ﺃَﻣْﺮِﻱ – ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺍﻏْﻔِﺮْ ﻟِﻲ ﻣَﺎ ﺃَﺳْﺮَﺭْﺕُ ﻭَﻣَﺎ ﺃَﻋْﻠَﻨْﺖُ ﻭَﻣَﺎ ﺃَﺧْﻄَﺄْﺕُ ﻭَﻣَﺎ ﻋَﻤَﺪْﺕُ ﻭَﻣَﺎ ﻋَﻠِﻤْﺖُ ﻭَﻣَﺎ ﺟَﻬِﻠْﺖُ
১০২। হে আল্লাহ! আমাকে আমার আত্মার অনিষ্টতা থেকে রক্ষা করুন। পথনির্দেশপূর্ণ কাজে আমাকে আপনি দৃঢ় রাখুন। হে আল্লাহ! আমি যা গোপন করি এবং যা প্রকাশ করি, ভুল করি, ইচ্ছা বশতঃ করি, যা জেনে করি এবং না জেনে করি- এসব কিছুতে আমাকে আপনি ক্ষমা করে দিন। [৭১]
১০৩- ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺇِﻧِّﻲ ﺃَﻋُﻮﺫُ ﺑِﻚَ ﻣِﻦْ ﻏَﻠَﺒَﺔِ ﺍﻟﺪَّﻳْﻦِ ﻭَﻏَﻠَﺒَﺔِ ﺍﻟْﻌَﺪُﻭِّ ﻭَﺷَﻤَﺎﺗَﺔِ ﺍﻷَﻋْﺪَﺍﺀِ
১০৩। হে আল্লাহ! আমি আপনার নিকট ঋণের প্রভাব ও আধিক্য, শত্রুর বিজয় এবং শত্রুদের আনন্দ উল্লাস থেকে আশ্রয় চাই।[৭২]
১০৪- ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺍﻏْﻔِﺮْ ﻟِﻲ ﻭَﺍﻫْﺪِﻧِﻲ ﻭَﺍﺭْﺯُﻗْﻨِﻲ ﻭَﻋَﺎﻓِﻨِﻲ ﺃَﻋُﻮﺫُ ﺑِﺎﻟﻠَّﻪِ ﻣِﻦْ ﺿِﻴﻖِ ﺍﻟْﻤَﻘَﺎﻡِ ﻳَﻮْﻡَ ﺍﻟْﻘِﻴَﺎﻣَﺔِ
১০৪। হে আল্লাহ! আমাকে ক্ষমা করুন, আমাকে হেদায়েত দান করুন, আমাকে রিযিক দান করুন, আমাকে নিরাপদে রাখুন, ক্বিয়ামাতের দিনের সংকীর্ণ স্থান থেকে আপনার নিকট আশ্রয় চাচ্ছি। [৭৩]
১০৫- ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺃَﺣْﺴَﻨْﺖَ ﺧَﻠْﻘِﻲ ﻓَﺄَﺣْﺴِﻦْ ﺧُﻠُﻘِﻲ .
১০৫। হে আল্লাহ! আপনি আমার আকৃতি ও অবয়বকে সুন্দর করেছেন। অতএব আমার চরিত্রকেও সুন্দর করে দিন।[৭৪]
১০৬- ﺍَﻟﻠَّﻬُﻢَّ ﺛَﺒِّﺘْﻨِﻲْ ﻭَﺍﺟْﻌَﻠْﻨِﻲْ ﻫَﺎﺩِﻳًﺎ ﻣَﻬْﺪِﻳًّﺎ .
১০৬। হে আল্লাহ! আপনি আমাকে অটল- অবিচল রাখুন এবং আমাকে পথপ্রদর্শক ও হিদায়াতপ্রাপ্ত হিসেবে গ্রহণ করে নিন।[৭৫]
১০৭- ﺍَﻟﻠَّﻬُﻢَّ ﺁﺗِﻨْﻲْ ﺍﻟْﺤِﻜْﻤَﺔَ ﺍﻟَّﺘِﻲْ ﻣَﻦْ ﺃُﻭْﺗِﻴْﻬَﺎ ﻓَﻘَﺪْ ﺃُﻭْﺗِﻲَ ﺧَﻴْﺮًﺍ ﻛَﺜِﻴْﺮﺍً .
১০৭। হে আল্লাহ! আপনি আমাকে হেকমত দান করুন। যাকে আপনি হেকমত দান করেছেন, তাকে অনেক কল্যাণ দান করা হয়েছে। আমীন!
ﺍَﻟﻠَّﻬُﻢَّ ﺻَﻞِّ ﻋَﻠَﻰ ﻣُﺤَﻤَّﺪٍ ﻭَّﻋَﻠَﻰ ﺁﻟِﻪِ ﻭَﺃَﺻْﺤَﺎﺑِﻪِ ﺃَﺟْﻤَﻌِﻴْﻦَ
হে আল্লাহ! প্রিয় নবী মুহাম্মাদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর পরিবার পরিজন ও সকল সাহাবায়ে কেরাম রাদিআল্লাহু তাআ'লা আনহুম এর প্রতি দরূদ ও সালাম বর্ষন করুন।
সংগ্রহ সূত্র: ১ সূরা আল-বাকারা ২ : ২০১। [১] সূরা আল-বাকারা ২ : ২৮৬। [২] সূরা আলে-ইমরান ৩ : ৮। [৩] সূরা আলে-ইমরান ৩ : ৩৮। [৪] সূরা আলে-ইমরাহ ৩ : ১৪৭। [৫] সূরা আলে-ইমরান ৩ : ১৯৪। [৬] সূরা আল-মায়িদা ৫ : ১৮৩। [৭] সূরা আল-আ’রাফ ৭ : ২৩। [৮] সূরা আল-আ’রাফ ৭ : ৪৭। [৯] সূরা ইবরাহীম ১৪ : ৪০। [১০] সূরা ইবরাহীম ১৪ : ৪১। [১১] সূরা কাহ্ফ ১৮ : ১০। [১২] সূরা হূদ ২০ : ২৫। [১৩] সূরা হূদ ২০ : ১১৪। [১৪] সূরা আম্বিয়া ২১ : ৮৯। [১৫] সূরা মু’মিনূন ২৩ : ৯৭-৯৮। [১৬] সূরা আল-ফুরক্বান ২৫ : ৬৫-৬৬। [১৭] সূরা আল-ফুরক্বান ২৫ : ৭৪। ১৯-২২ সূরা আশ-শু’আরা ২৬ : ৮৩,৮৪,৮৫,৮। ২৩ সূরা আন-নাম্ল ২৭ : ১৯। ২৪ সূরা ‘আনকাবূত ২৯ : ৩০। ২৫ সূরা আস-সাফ্ফাত ৩৭ : ১০০। ২৬ সূরা আহকাফ ৪৬ : ১৫। [১৮] সূরা হাশর ৫৯ : ১০। [১৯] সূরা তাহরীম ৬৬ : ৮। [২০] সূরা নূহ ৭১ : ২৮। [২১] সূরা আলে ইমরান ৩ : ১৯৩ [২২] বুখারী ও মুসলিম [২৩] বুখারী ৬৩৬৭ ও মুসলিম ২৭০৬ [২৪] বুখারী [২৫] (মুসলিম ২৭২০) [২৬] (মুসলিম ২৭২১) [২৭] (মুসলিম ২৭২২) [২৮] (মুসলিম) [২৯] মুসলিম [৩০] মুসলিম ২৭১৬ [৩১] সহীহ আদাবুল মুফরাদ ৭১৬ [৩২] আবূ দাউদ ৫০৯০ [৩৩] মুসনাদ আহমাদ ৩৭০৪ [৩৪] মুসলিম ২৬৫৪ [৩৫] মুসনাদে আহমাদ ২১৪০ [৩৬] তিরমিযী ৩৫১৪ [৩৭] মুসনাদে আহমাদ ১৭১৭৬ [৩৮] আবূ দাউদ ১৫১০ [৩৯] (তিরমিযী ৩৫২১) [৪০] (আবূ দাউদ ১৫৫১) [৪১] (আবূ দাউদ ১৫৫৪) [৪২] (তিরমিযী ৩৫৯১) [৪৩] (তিরমিযী ৩৫১৩) [৪৪] আহমাদ ২১৬০৪ [৪৫] ইবনে মাজাহ ৩৮৪৬ [৪৬] (সহীহ আল-জামেউস সগীর ১২৬০) [৪৭] (মুসলিম) [৪৮] (বুখারী ৮৩৪) [৪৯] (বুখারী ৭৪৪২ ও ৭৩৮৩) [৫০] (মুসনাদে আহমদ) [৫১] (তাবারানী) [৫২] (নাসায়ী ৫৫৩১) [৫৩] (আবূ দাঊদ ৫৪৬) [৫৪] (সহীহ জামেউস সগীর ১২৮৫) [৫৫] (নাসায়ী, আবূ দাঊদ) [৫৬] (সহীহ জামেউস সগীর ১২৯৯) [৫৭] (তিরমিযী, ইবনে মাজাহ) [৫৮] (বুখারী- ফাতহুলবারী, মুসলিম) [৫৯] (মুসনাদে আহমদ) [৬০] (ইবনে মাজাহ) [৬১] (আবূ দাঊদ, তিরমিযী ৩৪৩৪) [৬২] (নাসাঈ ৪০২) [৬৩] (নাসাঈ ৫৫১৯) [৬৪] (ইবনে মাজাহ ৩৪৮৩) [৬৫] (ইবনে মাজাহ ৩৮৪৩) [৬৬] (হাকিম) ৭৭ (হাকিম) [৬৭] (হাকিম) [৬৮] (মিশকাত ৫৫৬২) [৬৯] (আবূ দাউদ ১৫২২) [৭০] (ইবনে হিব্বান) [৭১] (হাকিম) [৭২] (নাসায়ী ৫৪৭৫) [৭৩] (নাসায়ী ১৬১৭) [৭৪] (জামে সগীর ১৩০৭) [৭৫] (বুখারী- ফাতহুল বারী)
এই ব্লগের পুরনোদের একজন, যার সাথে সহমত পোষন করার সুযোগ পাই কদাচিত। শুভকামনাসহ উদাসী স্বপ্ন ভাইকে এই পোস্ট।
সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০২৬ দুপুর ১২:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




