রম্য-ছড়া : মদন ব্যাটা
০২ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কোনো কালেই শান্তি পায় না মদন!
গ্রীষ্ম কি শীত ফেটে চৌচির বদন!
গ্রীষ্ম এলে পড়বে গরম,
এতো সবার জানা কথা!
গরম দেখে কাবু মদন,
গরমেই তার মাথাব্যাথা!
মদন ব্যাটার সয় না গরম!
যায় না বুঝা, ভয় না শরম!
গরম এলেই মাথা ঢেকে,
ছুটতে থাকে একেবেকে!
এ গাও ও গাও করবে সে!
যাকে তাকে ধরবে সে!
বলবে- 'দেশটা গেল গরমে,
যাই মরে যাই শরমে!
কোনকালে কে দেখেছে!
এমন গরম পড়েছে!'
শীতের মওসম এলে তবে,
শীত না তো কি বর্ষা হবে?
অথচ ওই মদন ব্যাটা,
শীত দেখে ওর যত্ত ল্যাটা!
গা গতরে পুষ্ট ম্যালা,
সয় না তবু শীতের ঠ্যালা!
শীত না আসতে হাপায় সে!
হাঁক ডাকে গা কাঁপায় সে!
লেপ বিছিয়ে তোষক গায়ে!
ছুটতে থাকে ডান কি বায়ে!
খড় কুটো সব এক করে!
আগুন পোহা'র শখ করে!
দেয় জ্বালিয়ে আগুন তায়!
মনের সুখে গুনগুনায়!
সকাল বেলা নাশতা করে,
গরম চায়ের কাপটা ধরে!
ঢক করে গিলতে গিয়ে হায়!
মুখটা পুড়ে ইতি উতি চায়!
আর কাহাতক বিড়ম্বনা সহে!
মদন ব্যাটা অতি দু:খে কহে,
শান্তি কোথায় এই জীবনে!
শান্তি নাহি পেলুম!
শরবত বুঝে চা পান করে
মুখটাও পুড়ে নিলুম!
সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
অর্ক, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৩

‘খুব ভালো জঙ্গ চলছে। একের পর এক নাপাক হিন্দু সেনা হালাক (মৃত্যু) হচ্ছে। রাজাকার আলবদরদের নিয়ে পাকিস্তানের বীর সেনা যুদ্ধ জয়ের দ্বারপ্রান্তে। দুয়েক দিনের মধ্যেই হিন্দুস্থান হাঁটু গেড়ে বসে...
...বাকিটুকু পড়ুন
লোভনিয়া তুমি এক অধরা বালিকা
ঘুমগুলো কেড়ে নাও ধুম করে তুমি
অথচ আমার জন্য তুমি মরুভূমি
পর ঘরে মহারানি হয়ে থাক চাই।
পরের হৃদয় রাজ্যে থাকবে মালিকা
তেমনটা আশাকরি। তাতেই যে আমি
অনেক প্রশান্তি...
...বাকিটুকু পড়ুন
প্রথমেই জানাই আমার এই লেখাটি ব্লগার মরুভুমির জলদস্যুর লেখা
“শরাব পিনে দে”হতে উৎসারিত, তাই তাঁর প্রতি জানাই কৃতজ্ঞতা ।
সেই লেখাটিতে তিনি মির্জা গালিব এর বিখ্যাত শেরটি...
...বাকিটুকু পড়ুনসংবাদের পাতার দুটি বিপরীতমুখী ছবি সাম্প্রতিক সময়ে আমাদের চরম এক সামাজিক ও অর্থনৈতিক বৈপরীত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।
একদিকে আমরা দেখি, ২৮ বছর আগে বাবার নেওয়া মাত্র ১০ হাজার টাকার দাদন... ...বাকিটুকু পড়ুন

পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?
পড়ালেখার...
...বাকিটুকু পড়ুন