somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নতুন নকিব
নিজেকে লেখক বলে পরিচয় দিতে সংকোচ হয়; লেখালেখি ইবাদতসদৃশ সাধনা বলেই লিখি। নিজেকে জানা, বিশ্বকে অনুধাবন করা এবং সর্বোপরি মহান স্রষ্টার পরিচয় অন্বেষণই আমার নীরব যাত্রার পাথেয়। দূরে সরিয়ে দেওয়া নয়-সৃষ্টিকূলকে ভালোবাসায় আগলে রাখার শিক্ষাই ইসলামের মূল বাণী।

একটি সুন্দর কবিতা

০৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



একটি সুন্দর কবিতা মনের আঙিনায়
রৌদ্র করোজ্জ্বল হেমন্ত আনে
আস্ত একটা বসন্তকে তার সমুদয়
আনন্দ উল্লাসসহ দাঁড় করিয়ে দেয় চোখের সামনে
আমি কবিতা ছুঁয়ে দেখি
কবিতার গা গতরে হাত বুলাই
যেমন করে ঘুম পাড়ানোর সময়
পরম আদরে মা আমার মাথায় হাত বুলোতেন
বিলি কাটতেন
ঠিক তেমনি, কবিতার শব্দে শব্দে আলগোছে
আমার আঙ্গুল নাড়াচাড়ার শব্দ উপভোগ করি
কবিতা কি এতে আনন্দ পায়?
কবিতার অক্ষরগুলো কি আনন্দে শব্দ করে খলখল হেসে ওঠে?

কবিতা আসলে কী?
মনের অনুভূতি?
জীবনের স্পন্দন?
হৃদয়ের অব্যক্ত কথামালার মৌন মিছিল?
গাও গেরামের শুনশান নিরবতাক্লিষ্ট পথঘাট?
জেলেদের মাছের নাও?
কামারের হাঁফরের ঘোঁত ঘোঁত শব্দ?

কবিতার নিবাস কোথায়?
রাতের নির্ঘুম চাদোয়ার আবরনে কি কবিতা থাকে?
না কি ঝর্নার উঁচু নিচু সর্পিল আঁকাবাকা নির্ঝর পেলব পথচলায় কবিতার বসবাস?
পাখিদের শেষ বিকেলের ডানা ঝাপটানোর শব্দে কবিতার কোনো ছন্দ থাকে কি?
কিশোরীর হাস্যোজ্জ্বল ঠোটের কোনে
ঝোপের আড়ালে ফুটে থাকা বুনো ফুলে
লতা গুল্ম শিমের ছড়ায় কবিতার শব্দরা লুকিয়ে থাকে কি?

আমি রাতজাগা পাখিদের মাঝে কবিতার বিমুগ্ধসব ছন্দ খুঁজে পাই
রাতজাগা পাখিরাও কি কবিতার শব্দ খুঁজে বেড়ায় গভীর নিশিথের ভাঁজে ভাঁজে?
আমার কাছে-
একটি নির্ঘুম রাত মানে, বিমুগ্ধ শব্দাবলী, অনেক কবিতা
আমি কবিতার জন্য নিরন্তর শব্দ খুঁজি-
সাগরের তলদেশ পাহাড় নদী খুড়ে আনা অলৌকিকসব শব্দধ্বনি
দৃষ্টিসীমার বাইরে উর্ধ্বজগতের অবয়ব থেকে
খসে পড়া বিচিত্রসব শব্দরা আমার হাতে এসে থিতু হয়
বুকে মুখে এসে ক্রন্দন করতে থাকে
প্রকাশের উদগ্র বাসনায় তারা গুমরে কাঁদতে থাকে
পৃথিবী দেখার তাদের বড় শখ
জোছনাভেজা রাত্রির খোলসে তাদের বিচরনের ইচ্ছে
সাঁকো পেরিয়ে এ গাঁও ও গাঁও যাওয়ার বাসনা তাদের
কলাইয়ের ক্ষেতে, ধান সরিষার সোনালী মাঠে তাদের ছোটাছুটির নিরবধি আকাঙ্খা

তাদের জন্য আমি কবিতা লিখি-
আমি শব্দ দিয়ে ছন্দ আঁকি
আমি শব্দের বুননে কবিতার জাল বুনি

পেছনের কথা: এই কবিতাটি (কবিতা না বলে মনের এলোমেলো ভাবনা বলাই বোধ হয় সঙ্গত) লেখার পেছনে ব্লগের শক্তিমান কবি মনিরা সুলতানাকেই দায়ী করতে হয় (এখানে দায় মানে, কৃতজ্ঞতা)। মূলত তার একটি কবিতায় আমার কাছে চমৎকার একটা কবিতা পাঠের অনুভূতি অমরাবতী সম আনন্দের! মন্তব্য লিখতে গিয়েই জন্ম এই কবিতার। তার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। যদিও তার মত গুনীজনকে উপহার দেয়ার মত উপযুক্ত হয়নি এই লেখা, তবু তাকে নিবেদন করছি ক্ষুদ্র এই পোস্ট।

ছবি: গুগল
সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৩
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সে আমার দিকে তাকিয়েছিল || একটা রোমান্টিক গান

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২৪ শে জুন, ২০২৬ দুপুর ১:৪৪

সে আমার দিকে তাকিয়েছিল
ওওও
বহুবার সে তাকিয়েছিল
আমি ভাবতে চেয়েছি
আমাকে তার ভালো লেগেছিল



সে দেখতে এতটা সুন্দরী
তার উপমা যেন সে নিজেই
মাঝে মাঝে অধরে তার ফুটছিল হাসি
মুগ্ধতায় আমি হারিয়েছিলাম খেই
তখন মিহিসুতোর মতো বৃষ্টিরা... ...বাকিটুকু পড়ুন

=কিছু গোপন ব্যথা রেখে দিলাম অন্তরে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৪ শে জুন, ২০২৬ রাত ৯:৪৩



আমার হয়ে থাকুক কিছু
মন কুঠুরির আড়াল হয়ে
দুঃখগুলো যাক না নিরব
একটু করে ক্ষয়ে ক্ষয়ে।

বাড়ুক ব্যথা বুকের গহীন
কেউ না জানুক গোপন থাকুক
ব্যথার কাঁপন উঠুক না হয়;
হেলা বুকে কষ্ট আঁকুক।

যাক না এমন... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ সময়ের ব্যবধানে তারা দুজন

লিখেছেন সামিয়া, ২৪ শে জুন, ২০২৬ রাত ১১:৫৩



কোর্টের সামনের চত্বরে দাঁড়িয়ে ছিলাম আমি। দুপুরের রোদটা তখন কিছুটা নরম হয়েছে। মানুষের ভিড়, আইনজীবীদের কালো কোট, চায়ের দোকানের ধোঁয়া আর ফাইল হাতে ছুটে চলা লোকজন মিলে জায়গাটা যেন... ...বাকিটুকু পড়ুন

ধর্মের অবমাননা রুখতে গিয়ে নিজের ধর্মকেই ছোট করছেন না তো?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুন, ২০২৬ রাত ৩:৩৫


সুনামগঞ্জের তাহিরপুরে ধর্ম অবমাননার আবার একটা ঘটনা ঘটলো। ২৩ জুন ২০২৬। প্রিন্স রায় দীপ্ত নামের পঁচিশ বছরের একটা ছেলে নবীজিকে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ তাকে... ...বাকিটুকু পড়ুন

ভারতীয় মুসলিমদের অসহনীয় জীবন

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৫ শে জুন, ২০২৬ সকাল ৯:১৫


পশ্চিমবঙ্গের পুরুলিয়ার সুপুরডিহি গ্রামের ঠেলাগাড়িতে বাসনপত্র বিক্রেতা দরিদ্র মুসলিম আকবর ‘জয় শ্রীরাম’ স্লোগানধারী জঙ্গি হিন্দুদের হাতে প্রাণ দিলেন, আর মুক্তি পেলেন অসহনীয় যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার হাত থেকে। পুরুলিয়ায়... ...বাকিটুকু পড়ুন

×