somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নতুন নকিব
নিজেকে লেখক বলে পরিচয় দিতে সংকোচ হয়; লেখালেখি ইবাদতসদৃশ সাধনা বলেই লিখি। নিজেকে জানা, বিশ্বকে অনুধাবন করা এবং সর্বোপরি মহান স্রষ্টার পরিচয় অন্বেষণই আমার নীরব যাত্রার পাথেয়। দূরে সরিয়ে দেওয়া নয়-সৃষ্টিকূলকে ভালোবাসায় আগলে রাখার শিক্ষাই ইসলামের মূল বাণী।

ঈদ মুবারাক ﻋﻴﺪ ﻣﺒﺎﺭﻙ বলার শরয়ী বিধান কি?

১৬ ই জুলাই, ২০২০ বিকাল ৩:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবি কৃতজ্ঞতাঃ অন্তর্জাল।

ঈদ মুবারাক ﻋﻴﺪ ﻣﺒﺎﺭﻙ বলার শরয়ী বিধান কি?

ঈদের দিন আনন্দ প্রকাশ করা, দান-সদকা করা ও মোবারাকবাদ জানানো উত্তম এবং মুস্তাহাব একটি আমল। আল্লাহর রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং ঈদের দিন সন্তুষ্ট এবং আনন্দিত চিত্তে আল্লাহ তাআ'লাকে স্মরণ করতেন। তাঁর প্রতি অধিক পরিমানে শোকরগুজার হতেন। পাশাপাশি ঈদের দিন ঈদের শুভেচ্ছা বিনিময়ের একটি প্রচলন রয়েছে। সামনাসামনি সাক্ষাতে, মোবাইলে টেক্সট পাঠানোর মাধ্যমে, ইমেইলে বা অন্যান্য যোগাযোগ মাধ্যমে এখন এ ধরণের শুভেচ্ছা একে অপরকে আমরা প্রচুর পরিমানে আদান-প্রদান করে থাকি। এটিকে ছোটখাট সৌজন্যতারও অংশ মনে করা হয় এখন। এক্ষেত্রে ‘ঈদ মুবারক’ বলা মূলতঃ একে অপরের জন্য এই বলে দুআ করা যে, 'আপনার/ আপনাদের ঈদ বরকতপূর্ণ হোক'। এটি সংক্ষিপ্ত হলেও দুআরই একটি বাক্য। ঈদের শুভেচ্ছা জ্ঞাপন করার জন্য সাধারণভাবে এই বাক্যটি বলতে অসুবিধা নেই।

তবে এটিকে সুন্নত মনে করা যাবে না। একইসাথে মোবারাকবাদ জানানোর জন্য এই শব্দটিকেই নির্দিষ্ট করে নেয়া, একই শব্দ সবসময় ব্যবহার করা, অথবা 'ঈদ মুবারাক' শব্দটি দিয়েই মোবারাকবাদ জানাতে হবে- এমনটি মনে করাও ঠিক নয়। এভাবে করা হলে তা মাকরুহ হবে। এমনটি করাকে কেউ কেউ বিদাআতও বলেছেন। এর কারণ, হাদিসের কোনো বর্ণনায় এভাবে ‘ঈদ মুবারক’ বলার বিষয়টি নির্দেশনা আকারে পাওয়া যায় না। তাই সঠিকভাবে বিষয়টি জানা থাকা চাই এবং একইসাথে সতর্কতাও অবশ্যই কাম্য।

তবে শুধু ‘ঈদ মুবারক’ বলার চেয়ে উত্তম দুআ হাদিসের কিতাবে পাওয়া যায়, যা সাহাবায়ে কেরামের আমলের দ্বারাও প্রমানিত। হাদিসের কিতাবসমূহে বর্ণিত হয়েছে, সাহাবায়ে কেরাম ঈদের দিন একে অপরকে تَقَبّلَ اللهُ مِنّا وَمِنْك উচ্চারন: তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা, (অর্থ : আল্লাহ তাআ'লা আমাদের এবং আপনার নেক আমল কবুল করুন) এবং ﺗﻘﺒﻞ ﺍﻟﻠﻪ ﻣﻨﺎﻭﻣﻨﻜﻢ ، ﻋﻴﺪﻛﻢ ﻣﺒﺎﺭﻙ, عيد سعيد উচ্চারন: তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, ঈদুকুম মোবারাক, ঈদুন সাঈদুন, (অর্থ : আল্লাহ তাআ'লা আমাদের এবং আপনাদের নেক আমল কবুল করুন, আপনাদের ঈদ বরকতময় এবং আনন্দদায়ক হোক) বলতেন। -আদ দুআ, তবারানী, হাদীস ৯২৮; ফতহুল বারী, ইবনে হাজার ২/৫১৭

তাই ঈদের দিন একে অপরকে শুভেচ্ছা ও শুভকামনা জানাতে تَقَبّلَ اللهُ مِنّا وَمِنْك অথবা ﺗﻘﺒﻞ ﺍﻟﻠﻪ ﻣﻨﺎﻭﻣﻨﻜﻢ ، ﻋﻴﺪﻛﻢ ﻣﺒﺎﺭﻙ, عيد سعيد বাক্য দু'টির যে কোনোটি বলা এবং এর প্রচলন ঘটানোই উত্তম হবে। -হালবাতুল মুজাল্লী ২/৫৫১; হাশিয়াতুত তাহতাবী আলাল মারাকী পৃ. ২৮৯; আলবাহরুর রায়েক ২/১৫৮; আলমুগনী, ইবনে কুদামা ৩/২৯৪

ঈদের দিনে মোবারাকবাদ জানানোর স্বপক্ষে সাহেবে হুলিয়া সহিহ সনদে অনেক আসারে সাহাবা বা সাহাবায়ে কেরামের আমলের উল্লেখ করেছেন যার দ্বারা বুঝা যায় তা সাহাবাগন থেকেও প্রমানিত ৷-ফতহুল বারী২/৪৪৬;রদ্দুল মুহতার, ১/৭৭৭, ফতওয়ায়ে রহিমিয়া ১/২৮১৷
সর্বশেষ এডিট : ১৬ ই জুলাই, ২০২০ বিকাল ৪:২১
৫টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্পঃ অদৃশ্য পাতায় লেখা ছিল যে

লিখেছেন সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১



আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকট ও বিএনপি কি একে অপরের পরিপূরক?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩৭


গ্যাস নাই ,বিদ্যুৎ নাই। নিত্যদিনের নানা সংকটে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠছে। এভাবে মানুষ বিএনপিকে কতদিন সহ্য করবে? মানুষ সহ্য করতে করতে যখন ধর্যের বাধ সহ্যের বাধ ভেঙ্গে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ সরকারের কাছে সোলার এনার্জি বিক্রি করা কতটা লাভজনক?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৭



যারা আগামী ৬ মাসের মধ্যে বাড়ির ছাদে সোলার সিস্টেম ইন্সটল করবেন, তাঁদেরকে বাংলাদেশ সরকার প্রত্যেক ইউনিট ইলেক্ট্রিসিটির জন্যে ১০.৫০ টাকা করে দিবে। রুফটপে সোলার এনার্জি প্ল্যান্ট বসিয়ে লাভ... ...বাকিটুকু পড়ুন

সম্পর্ক ও আত্মহত্যা

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৪৭



কাউকে আত্মহত্যার ভয় দেখিয়ে বিয়ে করা অথবা আত্মহত্যার ভয় দেখিয়ে অথবা ব্ল্যাকমেইল করে গুরুতর মানসিক ও মনস্তাত্ত্বিক নির্যাতনের মাধ্যমে কাউকে বিয়েতে বাধ্য করা। - বিশ্বের যে কোনো দেশের আইনে... ...বাকিটুকু পড়ুন

২ লাখ কর্মীর খবর ভুয়া - তবে ২৫ টা সাদা হাতি আসছে!

লিখেছেন মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২



স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, মালয়েশিয়া সেপ্টেম্বর মাস থেকে ধাপে ধাপে ২ লাখ কর্মী নেবে ।

আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নেবে... ...বাকিটুকু পড়ুন

×