somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নতুন নকিব
নিজেকে লেখক বলে পরিচয় দিতে সংকোচ হয়; লেখালেখি ইবাদতসদৃশ সাধনা বলেই লিখি। নিজেকে জানা, বিশ্বকে অনুধাবন করা এবং সর্বোপরি মহান স্রষ্টার পরিচয় অন্বেষণই আমার নীরব যাত্রার পাথেয়। দূরে সরিয়ে দেওয়া নয়-সৃষ্টিকূলকে ভালোবাসায় আগলে রাখার শিক্ষাই ইসলামের মূল বাণী।

যুক্তরাষ্ট্রে ট্রাম্পবিরোধী গণবিক্ষোভ: ‘গণতন্ত্র রক্ষা করুন’ স্লোগানে উত্তাল গোটা আমেরিকা ও ইউরোপের অনেক শহর

০৭ ই এপ্রিল, ২০২৫ সকাল ৯:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
যুক্তরাষ্ট্রে ট্রাম্পবিরোধী গণবিক্ষোভ: ‘গণতন্ত্র রক্ষা করুন’ স্লোগানে উত্তাল গোটা আমেরিকা ও ইউরোপের অনেক শহর

ছবি: The New York Times অনলাইন থেকে সংগৃহিত।

যুক্তরাষ্ট্রজুড়ে ইতিহাসের অন্যতম বড় গণবিক্ষোভ দেখা গেলো শনিবার। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর উপদেষ্টা ইলন মাস্কের বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়েছে পুরো দেশ। ‘ট্রাম্পের পদত্যাগ চাই’, ‘গণতন্ত্র মুক্তি পাক’, ‘আমাদের কোনো রাজা নেই’—এমন সব স্লোগানে গর্জে উঠেছে দেশটির ৫০টি অঙ্গরাজ্য।

অধিকারকর্মী, নারী অধিকার সংগঠন, শ্রমিক ইউনিয়ন, এলজিবিটিকিউ-প্লাস সম্প্রদায়সহ প্রায় দেড় শতাধিক গোষ্ঠী মিলে এই ‘হ্যান্ডস অফ’ নামের আন্দোলন গড়ে তোলে। ১ হাজার ৪০০–এর বেশি সমাবেশে অংশ নেয় প্রায় ছয় লাখ মানুষ।

বিক্ষোভকারীদের মূল দাবি

✔️ ধনকুবেরদের দখলদারি ও দুর্নীতি বন্ধ
✔️ সামাজিক নিরাপত্তা ও স্বাস্থ্যবিমা কর্মসূচিতে বাজেট ছাঁটাই রোধ
✔️ সংখ্যালঘু, অভিবাসী ও ট্রান্সজেন্ডারদের ওপর হামলা বন্ধ

বিশেষ করে ‘ডিওজিই’ নামের নতুন প্রশাসনিক ইউনিটের মাধ্যমে সরকারি কর্মচারী ছাঁটাইসামাজিক সুরক্ষা খাতে কাটছাঁট নিয়ে ক্ষোভ চরমে পৌঁছেছে।

রাজধানী ওয়াশিংটন ডিসিতে, মিনেসোটা, নিউইয়র্ক থেকে শুরু করে ফ্লোরিডা, টেক্সাস—প্রতিটি শহরে দেখা গেছে ব্যানার-প্ল্যাকার্ড হাতে মানুষের ঢল। কেউ কেউ ইউক্রেন ও ফিলিস্তিনের পতাকা হাতে যুক্তরাষ্ট্রের বিদেশনীতির বিরুদ্ধেও প্রতিবাদ করেছেন।

এমনকি ইউরোপেও বিক্ষোভ ছড়িয়ে পড়ে—লন্ডন, বার্লিন, প্যারিস, ফ্রাঙ্কফুর্ট ও লিসবনের রাজপথেও জনতার ঢল নামে।

ডেমোক্র্যাটিক পার্টির নেতারাও সরব হয়েছেন এই বিক্ষোভে। প্রতিনিধি জেমি রাসকিন বলেন, “যিনি মুসোলিনির মতো রাজনীতি করেন এবং হোভারের মতো অর্থনীতি সামলান, তাঁর অধীন কোনো ভবিষ্যৎ নেই।” ইলহান ওমর ও ম্যাক্সওয়েল ফ্রস্টও জানিয়েছেন, এ লড়াই শুধু রাজনৈতিক নয়, এটি মানবিক অধিকার রক্ষার সংগ্রাম

সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাও জনগণকে সতর্ক করেছেন, “গণতন্ত্র রক্ষায় এখনই সময়। প্রস্তুত হতে হবে আত্মোৎসর্গে।”

গণতন্ত্র, মানবতা ও সামাজিক ন্যায়ের পক্ষে এই বৈশ্বিক প্রতিরোধ কি শেষ পর্যন্ত পরিবর্তন আনবে? সময়ই বলবে। তবে এতটুকু নিশ্চিত—নাগরিকদের কণ্ঠ এখন আর নীরব নয়। জালিমের জুলূম যখন সীমাতিক্রম করতে থাকে তখন ধরে নিতে হয় তার পতন অত্যাসন্ন, ঠিক রাতের আঁধার যত বাড়তে থাকে প্রভাতের তত কাছে এগিয়ে আসার মত।
সর্বশেষ এডিট : ০৭ ই এপ্রিল, ২০২৫ সকাল ৯:২৮
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতাঃ সুবহানার বীরত্ব

লিখেছেন ইসিয়াক, ১৪ ই জুন, ২০২৬ সকাল ৭:১০




সুবহানা খুব ছোট্ট হলেও, দারুণ মিষ্টি দেখতে,
চটপটে, বেজায় সাহসী , কেউ পারে না রুখতে।

স্কুল থেকে ফেরার পথে একদিন দুপুরবেলা
অনাথ দুটি শিশু বসে করছিল কি এক খেলা।... ...বাকিটুকু পড়ুন

গঙ্গা-বুড়িগঙ্গার স্রোত অনেক বদলে গেছে...

লিখেছেন জুল ভার্ন, ১৪ ই জুন, ২০২৬ সকাল ৯:৩৩

গঙ্গা-বুড়িগঙ্গার স্রোত অনেক বদলে গেছে...

একসময় ভারতীয় কূটনীতিক, রাজনীতিবিদ কিংবা বাংলাদেশের কিছু ক্ষমতাসীন নেতা এমন ভাষায় কথা বলতেন, যেন বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র নয়; বরং কোনো ছোট ভাই, আদরের বোন বা... ...বাকিটুকু পড়ুন

অন্তর্দিগন্ত

লিখেছেন মুনতাসির রাসেল, ১৪ ই জুন, ২০২৬ সকাল ১১:০৯



যে নদী সাগরকে ছোঁয়নি, সে-ই গায় সবচেয়ে নির্মল সঙ্গীত।
যে বৃক্ষের শাখা ফলের ভারে নত হয়নি, সে-ই আকাশকে বেশি বোঝে, বাতাসকে বেশি শোনে।

পৃথিবীর প্রাচীনতম ভ্রমগুলোর একটি এই,
মানুষ ভেবেছে প্রাপ্তিই পরিত্রাণ।

তাই... ...বাকিটুকু পড়ুন

Laptop Stand কেন দরকার?

লিখেছেন নাহল তরকারি, ১৪ ই জুন, ২০২৬ বিকাল ৪:৩৯

Laptop Stand কেন দরকার? | Digital Fast IT থেকে স্মার্ট সমাধান



দীর্ঘ সময় ল্যাপটপ ব্যবহার করলে অনেকেরই একটি সাধারণ সমস্যা দেখা দেয়—ল্যাপটপের নিচের অংশ অতিরিক্ত গরম হয়ে যায়। অতিরিক্ত... ...বাকিটুকু পড়ুন

ইমিগ্রেশনেই ধরা খেল বিএনপির কূটনীতি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই জুন, ২০২৬ রাত ২:৪০


ধরুন আপনার পাশের বাড়ির সাথে সম্পর্ক ভালো না। দীর্ঘদিনের পুরনো ঝামেলা, কথা বলাবলি বন্ধ, একে অপরকে দেখলে মুখ ঘুরিয়ে নেওয়ার অভ্যাস হয়ে গেছে। এই অবস্থায় পাশের বাড়িতে একটা বৈঠক... ...বাকিটুকু পড়ুন

×