somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নতুন নকিব
নিজেকে লেখক বলে পরিচয় দিতে সংকোচ হয়; লেখালেখি ইবাদতসদৃশ সাধনা বলেই লিখি। নিজেকে জানা, বিশ্বকে অনুধাবন করা এবং সর্বোপরি মহান স্রষ্টার পরিচয় অন্বেষণই আমার নীরব যাত্রার পাথেয়। দূরে সরিয়ে দেওয়া নয়-সৃষ্টিকূলকে ভালোবাসায় আগলে রাখার শিক্ষাই ইসলামের মূল বাণী।

ভাবিনি, এতো তাড়াতাড়ি ন্যায়বিচার পাব

১৮ ই জুলাই, ২০২৫ বিকাল ৩:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ভাবিনি, এতো তাড়াতাড়ি ন্যায়বিচার পাব

সূরা গাফির/ মুমিন এর ৬০ নং আয়াতাংশের ক্যালিগ্রাফির ডিজাইন আমার করা, আয়াতের অর্থ- তোমাদের প্রতিপালক বলেছেন, আমাকে ডাক। আমি তোমাদের ডাকে সাড়া দেব।

শুধু মানুষ নয়, অন্য যে কোনো প্রাণির কষ্টই আমার কাছে অনাকাঙ্খিত। কিন্তু কেউ যখন সীমা লঙ্ঘন করেন, অন্যায়-অবিচারে অন্যদের জীবন অতিষ্ট করে তোলেন তখন তাকে প্রশ্রয় দেওয়া ন্যায় নয়, বরং অন্যায়ের পক্ষে নীরব সমর্থন।

একজন সীমাহীন উদ্ধত ব্যক্তির লাগাতার ঔদ্ধত্য আর অসংযত আচরণে যখন সহ্যের সব বাঁধ ভেঙে যাচ্ছিল, তখন আর কোনো আশ্রয় না পেয়ে শেষ আশ্রয়স্থল, শেষ ভরসাস্থল—সর্বশক্তিমান, কুল-কায়েনাতের একচ্ছত্র মালিকের দরবারে ফরিয়াদ জানিয়েছিলাম। বিচারের ভার তাঁর হাতেই সঁপে দিয়েছিলাম—নিভৃতে অস্ফুট উচ্চারণে বলেছিলাম:

“আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহূরিহিম, ওয়া নাঊযু বিকা মিন শুরূরিহিম।”
(হে আল্লাহ, আমরা তাদেরকে আপনার কব্জায় তুলে দিচ্ছি, এবং তাদের অনিষ্ট থেকে আপনার আশ্রয় প্রার্থনা করছি।)

তার জন্য এই একটি দোআই করেছি। বার বার করেছি। কত বার করেছি, বলতে পারবো না। হিসেব রাখিনি। কিন্তু কিছু দিনের ব্যবধানে আশ্চর্য্যজনকভাবে লক্ষ্য করলাম, মহান মালিক আমার ফরিয়াদ শুনেছেন, তিনি বিচার করেছেন। কী বিস্ময়কর দ্রুততায়, কী নিখুঁত সুবিচারে তিনি তাঁর ইনসাফ প্রকাশ করেছেন!

যে উদ্ধত ব্যক্তি অপমান আর ঔদ্ধত্যের অগ্নি ছড়িয়ে দিতে চেয়েছিল, তাকেই আজ অপমান অপদস্ততায় নিমজ্জিত হতে হয়েছে। তার দম্ভ চুরমার হয়ে মাটিতে লুটিয়েছে। অহংকারের স্বর স্তব্ধ হয়ে গেছে; একসময়ের পাশবিক কণ্ঠে এখন আর কোনও গর্জন নেই, চোখেও নেই আগের সেই পাপের আগুন, শুধুই হতাশা, ঠিক যেন শুনশান নিরবতা।

ভাবতেও পারিনি, এত দ্রুত ন্যায়ের প্রতিধ্বনি ফিরে আসবে।
কিন্তু তিনি যে আল-‘আদল—চূড়ান্ত ন্যায়বিচারক।
তিনি ভুল করেন না, অবিচার করেন না, ব্যথাকাতর ফরিয়াদির আর্তনাদ উপেক্ষা করেন না।

সকল প্রশংসা সেই মহান মালিকের—শুরুতে, শেষে এবং অনন্তকাল জুড়ে।
সুবহানাল্লাহি বিহামদিহী সুবহানাল্লাহিল আযিম। ওয়া বিহামদিহী আস্তাগফিরুহ।
সর্বশেষ এডিট : ১৮ ই জুলাই, ২০২৫ বিকাল ৪:৩৭
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মাইক্রোপ্লাস্টিক: অদৃশ্য প্লাস্টিক কীভাবে আমাদের খাবার ও শরীরে ঢুকছে?

লিখেছেন কাবিল, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:০৪


মাইক্রোপ্লাস্টিক (Microplastic) হলো খুব ছোট প্লাস্টিকের কণা। সাধারণভাবে ৫ মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিক কণাকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়। এর থেকেও অনেক ক্ষুদ্র কণা আছে—সেগুলোকে ন্যানোপ্লাস্টিক বলা হয়। এগুলো এত ছোট হতে... ...বাকিটুকু পড়ুন

এনসিপিকে মারছে কেন? (অথবা) এনসিপি মার খাচ্ছে কেন?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০


(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)

এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা... ...বাকিটুকু পড়ুন

সংকীর্ণ মন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ২:৩৮


রাস্তার মোড় যেনো সংকীর্ণ মন
ঘর উঠনে রাখবে আর কত কাল
চোখের নেশায় লালসার আগুন
জ্বলছে নিভবে না আর অমরণ

কখন মন জানালায় দেখেছ পায়রা
ভাবনার সফলী মাঠে যাচ্ছে উড়ে
দেখো নাই যে শান্তির পায়রা মন-
সংকীর্ণ... ...বাকিটুকু পড়ুন

জুলাই আন্দোলনের সম্ভাবনাময়, রৌদ্রোজ্জ্বল মুখগুলো ডানপন্থার অনুরাগী হচ্ছে! দায় কার?

লিখেছেন শেহজাদ আমান, ০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৩



জুলাই আন্দোলনের অন্যতম সেই আইকনিক ফটো--যেখানে দেখা যাচ্ছিল একটা ভার্সিটির ফাস্ট কি সেকেন্ড ইয়ারের মেয়ে পুলিশের গাড়ি আটকাচ্ছে, ওর ভার্সিটির এক বড় ভাইকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পর।... ...বাকিটুকু পড়ুন

ছাত্রদলকে সামলাতে না পারলে ক্যাম্পাসগুলো সহিংসতায় পূর্ণ হবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৩:০৮


রাতে রংপুর, সকালে জগন্নাথ। আজকে জগন্নাথে ছাত্রদলের হামলার শিকার একযোগে সব বিরোধী দল। এসব কি ছাত্রদলের কাজ? নাকি ছাত্রদলের ভেতর ছাত্রলীগ প্রবেশ করেছে? জকসু জিএসের জীবন আশংকাজনক। দেশে যখন... ...বাকিটুকু পড়ুন

×