
মাইলস্টোন কলেজের স্বজন প্রিয়জন হারা শোকাহত শিক্ষার্থীরা ৬ দফা দাবিতে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ করছেন। আসলে তাদের প্রতিটি দাবিই যৌক্তিক। এই দাবিগুলোর সাথে আমরাও একমত পোষন করছি-
১. নিহতদের সঠিক নাম ও তথ্য প্রকাশ করতে হবে।
২. আহতদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা প্রকাশ করতে হবে।
৩. শিক্ষকদের গায়ে সেনাবাহিনীর সদস্যদের হাত তোলা — এই ঘটনার জন্য জনসমক্ষে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।
৪. নিহত প্রতিটি শিক্ষার্থীর পরিবারকে বিমানবাহিনীর পক্ষ থেকে ক্ষতিপূরণ দিতে হবে।
৫. বিমানবাহিনীর ব্যবহৃত ঝুঁকিপূর্ণ ও পুরনো প্লেনগুলো বাতিল করে আধুনিক প্লেন চালু করতে হবে।
৬. বিমানবাহিনীর প্রশিক্ষণ পদ্ধতি ও প্রশিক্ষণ কেন্দ্র পরিবর্তন করে আরও মানবিক ও নিরাপদ ব্যবস্থা চালু করতে হবে।
বিশেষ করে ৫ নম্বর দাবিতে উল্লিখিত বাংলাদেশ বিমানবাহিনীর ঝুঁকিপূর্ণ ও পুরনো প্লেনগুলো অবিলম্বে পরিত্যক্ত ঘোষণা করে, সেগুলোর পরিবর্তে যুগোপযোগী ও আধুনিক প্রযুক্তিসম্পন্ন যুদ্ধবিমান ও প্রশিক্ষণ বিমান সংগ্রহে জরুরি ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত প্রয়োজন। এটি শুধু একটি বাহিনীর উন্নয়ন নয়, বরং দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও পাইলটদের জীবনের সুরক্ষার প্রশ্ন। দেশের বৃহত্তর স্বার্থে এই উদ্যোগে প্রয়োজনীয় সব অর্থ ও সম্পদ বিনিয়োগ করাও সময়ের দাবি।
সরকারের উচিত অবিলম্বে প্রতিটি দাবি মেনে নেওয়া এবং কোনো ধরণের কালক্ষেপণ না করে এগুলো বাস্তবায়নে ত্বরিৎ যথাযথ ব্যবস্থা গ্রহণ করা।
সর্বশেষ এডিট : ২২ শে জুলাই, ২০২৫ বিকাল ৪:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


