somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নতুন নকিব
নিজেকে লেখক বলে পরিচয় দিতে সংকোচ হয়; লেখালেখি ইবাদতসদৃশ সাধনা বলেই লিখি। নিজেকে জানা, বিশ্বকে অনুধাবন করা এবং সর্বোপরি মহান স্রষ্টার পরিচয় অন্বেষণই আমার নীরব যাত্রার পাথেয়। দূরে সরিয়ে দেওয়া নয়-সৃষ্টিকূলকে ভালোবাসায় আগলে রাখার শিক্ষাই ইসলামের মূল বাণী।

খায়রুল হকের রিমান্ডমুক্তিতে ব্লগে মিলাদের প্রস্তাব

২৫ শে জুলাই, ২০২৫ সকাল ১০:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
খায়রুল হকের রিমান্ডমুক্তিতে ব্লগে মিলাদের প্রস্তাব

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক, ছবি অন্তর্জাল থেকে সংগৃহিত।

জনৈক ব্লগার আমাকে উদ্দেশ্য করে বিভিন্ন বিষয়ে মাঝেমাঝেই উপহাস করে মিলাদের প্রসঙ্গটি টেনে আনতেন। মূলতঃ তার কথা মনে করেই এই পোস্ট!

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক—হ্যাঁ, সেই রীতিমতো মহাকাব্যিক মানুষটি, যিনি একসময় সংবিধানের পৃষ্ঠায় গরম বাতাস ছাড়িয়া “অপব্যাখ্যা”র আগুন জ্বালাইয়াছিলেন—তিনি নাকি গতকাল ডিবির লুঙ্গির কোঁচড়ে ধরা পড়িয়াছেন!

আহা, হায় হায়! এই কি তবে আপনার প্রাপ্য, হক সাহেব? আপনি তো ছিলেন ফ্যাসিবাদ নামক জলজ ফুলটির প্রধান মালিঃ সময়মতো সার দিয়াছেন, পানি দিয়াছেন, এমনকি প্রয়োজনে গণতন্ত্র নামক আগাছাও পরিষ্কার করিয়া তবেই ক্ষান্ত হইয়াছিলেন!!!

তাই আমি ভাবিতেছি—এমন মহৎপ্রাণ, দুঃসাহসী, এবং "সংবিধানের দরজায় তালা মারা"র মূল কারিগরের জন্য আমাদের কিছু করা উচিত! উহার কল্যাণে অন্ততঃ একটা মিলাদ না দিলে কি চলে?

তবে মিলাদ বলুন আর যা-ই বলুন, সবকিছু অবশ্যই নির্ভর করছে ব্লগে আমাদের প্রিয় আওয়ামী ল্যাসপেন্সারদের সদয় সম্মতির উপর। উহারা যদি “হক সাহেব নির্দোষ! ডিম দিয়ো না, দুধ দাও!” জাতীয় আওয়াজ তোলেন, তাহলে আমি ঝুঁকি নিয়ে হলেও ব্লগে একটা মিলাদের আয়োজন করিতে প্রস্তুত।

আমাদের এই মিলাদের মূল উদ্দেশ্য হইতে পারে—

ডিম থেরাপি যেন দিনে তিনটার বেশি না দেওয়া হয় এবং ডিম যেন অতিরিক্ত গরম না থাকে

রিমান্ডে যেন তাকে "সংবিধান কীভাবে হত্যা করা যায়"–এই বিষয়ে আত্মসমালোচনা ও গবেষনার সুযোগ দেওয়া হয়

এবং সবচেয়ে বড় কথা, "বিচারপতিদের দলীয় ল্যাসপেন্সারে পরিণত হওয়ার গোপন কৌশল" ব্যাখ্যা করা সুযোগ যেন তাকে অবশ্যই দেওয়া হয়,

তবে একান্ত অনুরোধ—প্রথমে আওয়াজ তুলুন! কেবল তখনই মিলাদের বিষয়টি ঠিক করা যাইতে পারে!

ইহার জন্য শুধু একটা সম্মিলিত আওয়াজ চাই— “ডিম কমাও, ব্যাখ্যা থামাও—মিলাদ দাও!”

কারা কারা মিলাদের পক্ষে- হাত তুলুন, মতামত দিন কমেন্টে।
সর্বশেষ এডিট : ২৫ শে জুলাই, ২০২৫ সকাল ১০:১৪
১২টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সংকীর্ণ মন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ২:৩৮


রাস্তার মোড় যেনো সংকীর্ণ মন
ঘর উঠনে রাখবে আর কত কাল
চোখের নেশায় লালসার আগুন
জ্বলছে নিভবে না আর অমরণ

কখন মন জানালায় দেখেছ পায়রা
ভাবনার সফলী মাঠে যাচ্ছে উড়ে
দেখো নাই যে শান্তির পায়রা মন-
সংকীর্ণ... ...বাকিটুকু পড়ুন

দুই হাজার বছরের এক খেলা কীভাবে জমিদারি হয়ে উঠল

লিখেছেন রাজসোহান, ০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৩৯



১৮৮৩ সালের ৩১ মার্চ, লন্ডনের কেনিংটন ওভাল। এফএ কাপের ফাইনাল।

এক দলের নাম ওল্ড এটোনিয়ানস। ইটন কলেজের প্রাক্তন ছাত্রদের দল। ওইদিন মাঠে নামা এগারোজনের ভেতর ছিলেন একজন ব্যারনেট, একজন ল্যাটিন ভাষার... ...বাকিটুকু পড়ুন

জুলাই আন্দোলনের সম্ভাবনাময়, রৌদ্রোজ্জ্বল মুখগুলো ডানপন্থার অনুরাগী হচ্ছে! দায় কার?

লিখেছেন শেহজাদ আমান, ০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৩



জুলাই আন্দোলনের অন্যতম সেই আইকনিক ফটো--যেখানে দেখা যাচ্ছিল একটা ভার্সিটির ফাস্ট কি সেকেন্ড ইয়ারের মেয়ে পুলিশের গাড়ি আটকাচ্ছে, ওর ভার্সিটির এক বড় ভাইকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পর।... ...বাকিটুকু পড়ুন

যে বিলের কোনো রসিদ নেই

লিখেছেন রাজসোহান, ০৩ রা আগস্ট, ২০২৬ রাত ১১:২৪



ঢাকার পাইপলাইন গ্রাহকদের একটা বড় অংশ এই জুলাইয়ে জানিয়েছেন, দিনে এক থেকে দুই ঘণ্টার বেশি গ্যাস তাঁরা পান না। সেই এক-দুই ঘণ্টাও আসে গভীর রাতে কিংবা ভোরের আগে। ফলে... ...বাকিটুকু পড়ুন

ছাত্রদলকে সামলাতে না পারলে ক্যাম্পাসগুলো সহিংসতায় পূর্ণ হবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৩:০৮


রাতে রংপুর, সকালে জগন্নাথ। আজকে জগন্নাথে ছাত্রদলের হামলার শিকার একযোগে সব বিরোধী দল। এসব কি ছাত্রদলের কাজ? নাকি ছাত্রদলের ভেতর ছাত্রলীগ প্রবেশ করেছে? জকসু জিএসের জীবন আশংকাজনক। দেশে যখন... ...বাকিটুকু পড়ুন

×