somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নতুন নকিব
নিজেকে লেখক বলে পরিচয় দিতে সংকোচ হয়; লেখালেখি ইবাদতসদৃশ সাধনা বলেই লিখি। নিজেকে জানা, বিশ্বকে অনুধাবন করা এবং সর্বোপরি মহান স্রষ্টার পরিচয় অন্বেষণই আমার নীরব যাত্রার পাথেয়। দূরে সরিয়ে দেওয়া নয়-সৃষ্টিকূলকে ভালোবাসায় আগলে রাখার শিক্ষাই ইসলামের মূল বাণী।

শীতটা বরাবরই উপভোগ্য

১০ ই জানুয়ারি, ২০২৬ সকাল ১১:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
শীতটা বরাবরই উপভোগ্য

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

হাড় কাঁপানো প্রচন্ড শীতে আগে আগুন পোহানোর দৃশ্য সচরাচর দেখা গেলেও এখন তেমন একটা চোখে পড়ে না। বিশেষ করে আগেকার সময়ে গ্রাম বাংলার চিরচেনা চিত্র ছিল এটা। আমরা ছোট মাটির পাত্রে কাঠের চুলার জ্বলে শেষ হয়ে যাওয়া কয়লা ভরে আগুন পোহাতাম। এই পাত্রকে তাওয়া বলা হতো। কেউ কেউ খড় কুটো জমা করে আগুন জ্বালিয়ে চারপাশে একত্রিত হয়ে আগুন পোহাতো। এখন আর এসব দৃশ্য তেমন একটা চোখে পড়ে না।

সময় বদলে গেছে। এখন গ্রাম কিংবা শহর সবখানে ব্ল্যাঙ্কেট, হিটার বা গরম কাপড়ই শীতের সঙ্গী। আগুন পোহানোর সেই উষ্ণতা, গল্প-গুজবের আড্ডা, পরিবার-প্রতিবেশীদের একত্রিত হওয়ার সেই সুযোগ কমে গেছে। কিন্তু শীতের সৌন্দর্য এখনো অমলিন, কুয়াশাচ্ছন্ন সকাল, পিঠা-পুলির মৌ মৌ গন্ধ, খেজুরের রসের মিষ্টি স্বাদ, এগুলো এখনো কদাচিত চোখে পড়ে। আসলে শীত আমাদের স্মৃতিতে রেখে যায় একটা নস্টালজিয়া, যা ফিরে আসে প্রতি বছরই। শীতকে উপভোগ করি, স্মৃতিকে আঁকড়ে ধরি, কারণ এটাই তো আমাদের বাংলার শীতের আসল রূপ।

অনেক দেশে এবছরের শীত তীব্র আকার ধারণ করেছে। বেশ কয়েক দিন ধরেই দেখেছি, আফগানিস্তানের অনেক স্থানে মাইনাস তাপমাত্রা দেখা গেছে। দেশটির কোথাও কোথাও অবস্থা খুবই জটিল, মাইনাস ১০/১২ তে নেমেছে। পার্শ্ববর্তী দেশ ইরানেও তাপমাত্রা খুবই কম। তুরষ্কের বিস্তির্ন এলাকার অবস্থা একইরকম। মাইনাস তাপমাত্রা দেখা গেছে সেখানেও। ইউরোপের অধিকাংশ দেশ এবং উত্তর আমেরিকায় অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের অধিকাংশ এলাকা এবং পুরো কানাডা বলতে গেলে বরফের চাদরে ঢাকা। এর বাইরে, আমাদের নিকট প্রতিবেশী চীন, রাশিয়ার অবস্থাও প্রায় একই রকম। দেখে মনে হয় যেন, শ্বেত শুভ্র বরফের চাদর পড়ে আছে এসব জনপদ। দূর প্রাচ্যের আমাদের বন্ধু দেশ জাপানও পিছিয়ে নেই। শীতের প্রকোপ সেখানেও তীব্র। দেশটির অধিকাংশ অঞ্চলই মাইনাস তাপমাত্রায় কাবু। বাংলাদেশের ইতিহাসে সর্বনিম্ন তাপমাত্রা ২.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল ৮ জানুয়ারি ২০১৮ সালে পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলায়।

বিচিত্র পৃথিবী, বিচিত্র এখানকার আবহাওয়া। গোটা ইউরোপ, আমেরিকার উত্তর গোলার্ধের প্রায় পুরোটা, চীন, জাপান, রাশিয়াসহ পৃথিবীর বিস্তৃর্ণ অঞ্চল যখন তীব্র শীতের কবলে জবুথবু অবস্থা, ঠিক তখনই ফিলিপাইন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া, আফ্রিকার কিছু দেশ, দক্ষিন আমেরিকার আর্জেন্টিনা, ব্রাজিলসহ অনেক দেশেই বিপরীত আবহাওয়া। তীব্র গরমে অস্ট্রেলিয়া যেন পুড়ে যাচ্ছে। অস্ট্রেলিয়ার কোন কোন অঞ্চলে তাপমাত্রা পরিমাপ করা হয়েছে ৪৪/৪৫ ডিগ্রির ঘরে। এই একইসময়ে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, আফ্রিকার কিছু দেশ, দক্ষিন আমেরিকার আর্জেন্টিনা, ব্রাজিলসহ অনেক দেশেই নিয়মিত বৃষ্টিও হতে দেখা যাচ্ছে, যা বৈপরিত্বপূর্ণ এবং খুবই আশ্চর্য হওয়ার মত বিষয়।
সর্বশেষ এডিট : ১০ ই জানুয়ারি, ২০২৬ সকাল ১১:২১
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একা হতে দুহু. দুহু থেকে বহু : যুদ্ধ আর ধংসও সৃষ্টির চিরন্তন লীলা

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা মার্চ, ২০২৬ সকাল ৯:৫১


বিধাতার পরে দুহাত তুলে
জানাই শুকরিয়া কারণ
অসীম শূন্যতার ভেতরেও
তিনি শুনেছিলেন প্রতিধ্বনি
নিজ সত্তারই গভীর আহ্বান।

তাই তিনি সৃজিলেন দুহু
আলো আর অন্ধকার
দিন আর রজনী
আকাশ আর ধরণী
প্রেম আর প্রত্যাশা।
একটি হৃদয় থেকে আরেকটি... ...বাকিটুকু পড়ুন

আমি এখন ইরান নিয়ে ভাবছি না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৪ ঠা মার্চ, ২০২৬ সকাল ১১:১৮



সূরাঃ ৪৮ ফাতহ, ২৯ নং আয়াতের অনুবাদ-
২৯। মোহাম্মাদ আল্লাহর রাসুল; তাঁর সহচরগণ কাফিরদের প্রতি কঠোর এবং নিজেদের মধ্যে পরস্পরের প্রতি সহানুভূতিশীল; আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টি কামনায় তুমি... ...বাকিটুকু পড়ুন

“সূয্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে” (দিনলিপি, ছবিব্লগ)

লিখেছেন খায়রুল আহসান, ০৪ ঠা মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৫


রোদের মাঝে একাকী দাঁড়িয়ে....
ঢাকা
২৮ ফেব্রুয়ারি ২০২৬, বেলা ১২৩৩

"সূয্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে" -- নিজ শিশুর মুখে একথা শুনে মানব শিশুর মায়েরা সাধারণতঃ কপট রাগত স্বরে এমন প্রতিক্রিয়া... ...বাকিটুকু পড়ুন

রাশিয়াকে ড্রোন দিয়ে ইরান নিজে কি পেল ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা মার্চ, ২০২৬ রাত ৮:৩৫


ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে একটা প্রশ্ন ঘুরেফিরে এসেছে — রাশিয়াকে ড্রোন দিয়ে ইরান আসলে কী পেল? ইরানের Shahed-136 ড্রোন ইউক্রেনের বিদ্যুৎকেন্দ্র ধ্বংস করেছে, সাধারণ মানুষের ঘরবাড়ি... ...বাকিটুকু পড়ুন

জল্লাদ খামেনি বাঙ্গুদের কাছে হিরো

লিখেছেন ধূসর সন্ধ্যা, ০৪ ঠা মার্চ, ২০২৬ রাত ১১:১২



বাঙ্গুদের কাছে খামেনি হিরো কারণ সে ইউএসের বিরুদ্ধে দাড়িয়েছিল। কিন্তু বাঙ্গুরা কখনোই জানবেনা এই খামেনির ইরান ২০০৬ সালে তাদের এয়ারস্পেস আমেরিকার জন্য খুলে দেয় যাতে সাদ্দামের বাহিনীর... ...বাকিটুকু পড়ুন

×