সভ্য হবো কবে
মনজুর মোরশেদ
আকাশ মেঘলা হলো
বদলে গেলো সন্ধ্যা তারা, রাতের চাঁদ
সাগরের নোনা পানি তেতো হলো
বনভূমি উজাড় হলো
সভ্য লেখক বন্য হলো
শুধু আমি হেঁটে চলেছি দিগন্তের পানে,
হৃদয় আমার কাঁদছে
আমায় সভ্য করো, হে কলম, সভ্য করো।
তুমি তো মজলুমের, তুমি উৎপীড়িতের
মিথ্যা-গল্পে তুমি নিষ্পাপকে জড়াতে পারোনা।
যেখানে মানবাধিকার লঙ্ঘিত হয়
মজলুম যেখানে অসহায়
সেখানে তুমি ফিরে এসো
হে কলম, তুমি ফিরে এসো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


