“মুক্তিযোদ্ধাদের তালিকা অনলাইনে প্রকাশ করা হোক”
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
“মুক্তিযোদ্ধাদের তালিকা অনলাইনে প্রকাশ করা হোক”
মহান মুক্তিযুদ্ধ নিয়ে সব সরকারই কালো ক্রীড়ায় মত্ত থাকে। সবাই যে যার মতো মুক্তিযোদ্ধাদের তালিকা প্রস্তুত করেছে এবং করছে। স্বাধীনতার পর থেকেই মুক্তিযোদ্ধা তালিকার ক্রম দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। নতুন করে মুক্তিযুদ্ধ না হলেও অধিক হারে মুক্তিযুদ্ধা বেড়ে চলেছে। এর শেষ কোথায়।
বর্তমান আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর মুক্তিযোদ্ধা তালিকা সংশোধনের জন্য যাচাই বাচাই শুরু করে। চার বছর পার হলেও এই যাচাই বাচাই এখনো শেষ করে তালিকা প্রকাশ করতে পারেনি সরকার। এভাবে বিষয়টিকে ঝুলিয়ে রেখে সবাই রাজনৈতিকভাবে ফায়দা হাসিল করতে চায়। এর একটি বিহীত করা দরকার। যদি সরকার এই কাজ শেষ করে যেতে না পারে তবে মুক্তিযোদ্ধা তালিকা নিয়ে ভবিষ্যতে রাজনীতিকরনের মাত্রা ক্রমশ বাড়বে।
আমাদের দাবী হল
• অবিলম্বে মুক্তিযোদ্ধাদের তালিকা প্রস্তুত করে অনলাইনে প্রকাশ করা হোক যাতে কে মুক্তিযোদ্ধা তা এই তালিকা দেখে বুঝা যায়।
• ভবিষ্যতে যাতে আর কেউ এই তালিকায় হাত দিতে না পারে – সে জন্য আইন প্রণয়ন করতে হবে।
• যাচাই বাছাইয়ের ক্ষেত্রে রাজনীতির ঊর্ধ্বে থেকে কাজ সম্পাদন করতে হবে।
• একজন মুক্তিযোদ্ধাও যেন এই তালিকা থেকে বাদ না পড়েন, কারণ তিনিই দেশকে ভালোবেসে যুদ্ধে গিয়েছিলেন – তার স্বীকৃতি তাকে দেওয়া উচিত।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
রেল স্টেশনে অপেক্ষা। ট্রেন আসছে। এখনো ঐ দূরে। কিন্তু তার আগমন দেখলেই আমার ভেতরে এত কন কন করে উঠে কেন জানি না। কেন এই কষ্ট বারবার হয়?... ...বাকিটুকু পড়ুন

আ ন ম সিরাজুর রহমান (১৯৩৪ – ১ জুন ২০১৫) ছিলেন একজন বিশিষ্ট বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ সাংবাদিক, যিনি দীর্ঘ চৌত্রিশ বছর বিবিসি বাংলা বিভাগে অত্যন্ত সফলতার সাথে কাজ করেছিলেন....
...বাকিটুকু পড়ুন১৯৭১-এ ৩ লক্ষ না ৩ মিলিয়ন নিহত হয়েছিলেন, তা নিয়ে অনেক অপরাজনীতি হয়েছে। সরকার এই অপরাজনীতি খুব সহজে বন্ধ করতে পারেন। যদি ১৯৭১-এ নিহতদের একটি ডাটাবেইজ তৈরী করা যায় তাহলেই,... ...বাকিটুকু পড়ুন

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সামিয়া, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪০

সৌদি আরবের রিয়াদের একটা পাঁচ তারকা হোটেলে আমার চাকরি। চাকরিটা খুব কঠিন কিছু না। প্রতিদিন একটা ভ্যাকুয়াম ক্লিনার হাতে নিয়ে হোটেলের কার্পেট পরিষ্কার করি। লবি, করিডোর, হলরুম, অতিথিদের বসার...
...বাকিটুকু পড়ুন