আগে শানে নুযূল বলি । তারপর তরজমায় আসব।
শানে নুযূলঃ
১। ০১ সেপ্টেম্বর - বিসিএস পরীক্ষা ৪ ঘণ্টা - ২০০ নম্বর
২। ০২ সেপ্টেম্বর - বিসিএস পরীক্ষা ৪ ঘণ্টা - ২০০ নম্বর
৩। ০৩ সেপ্টেম্বর - বিসিএস পরীক্ষা ৪ ঘণ্টা - ২০০ নম্বর ( সকাল ১০- দুপুর ১ টা)+ (দুপুর ২ টা থেকে ৫টা)
অতএব যারা এই সব পরীক্ষায় অংশ গ্রহণ করবে তাদের আঙ্গুল কী দিয়ে তৈরি? রোবট?
৪। ০৪ সেপ্টেম্বর - জাতীয় বিশ্ববিদ্যালয় মাস্টার্স - ৪ ঘণ্টা- ১০০ নম্বর।
টানা তিনদিন ২০০ নম্বরের ৪ ঘণ্টা করে পরীক্ষা দিয়ে , শেষ দিন ৬ ঘণ্টা পরীক্ষা দিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অগণিত ছাত্রছাত্রীকে অংশগ্রহণ করতে হবে বিসিএস পরীক্ষায়। এ কেমন শত্রুতা !!! কেমন হঠকারিতা !!!!
আসেন, একটা করি। যে ছেলে/মেয়ে সকাল নয়টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত টানা ৬ ঘণ্টা লিখবে তার আঙ্গুল কয়েকদিন বিশ্রাম চাইবে নিশ্চয়। কিন্তু পরের দিন জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা দেওয়াতে সেই বিশ্রাম আর হচ্ছে না।
সুতরাং সকল ছাত্রছাত্রীদের আঙ্গুলে বোবটিক ফিঙ্গার স্থাপন করা হোক, নুতবা পরীক্ষা পিছানো হোক।
সর্বশেষ এডিট : ২৯ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


