somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কোন সংগঠন অপেক্ষা করছে আপনার জন্য?

১৩ ই মার্চ, ২০১৬ সকাল ১০:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেক দিন পর লিখতে বসলাম। আশা করছি এখন থেকে নিয়মিত টাইপিং চালিয়ে যাব।

আসল কথায় আসা যাক, আমার সর্বশেষ লেখাতে আমি বলেছিলাম, অর্থাৎ বলার চেষ্টা করেছিলাম কেন আপনারা সংগঠন করবেন? করলে আদৌ আপনাদের কি লাভ হবে, কি পরিবর্তন হবে নিজের মধ্যে। যারা মিস করেছেন, পড়ে নিতে পারেন।

এখন বলছি, কোন সংগঠন আপনার জন্য, এই বিষয়টা আসলে সবচে ভাল বলতে পারবেন আপনি নিজে। কারণ আপনার ভাল লাগার দুনিয়া কোনটা আপনি সবচে ভাল জানবেন। আমি যা করছি নিজের অতি ক্ষুদ্র জ্ঞান থেকে কিছু প্লাটফর্ম সম্পর্কে আপনাদের জানাচ্ছি, যা হয়ত অপেক্ষা করছে আপনার জন্য।

বর্তমান যুগটি প্রযুক্তির ওপর নির্ভরশীল। আমাদের দেশের বেশীরভাগ তরুণ তরুণীরা এই দিক টা তে ঝুঁকে পড়ছে যা ইতিবাচক। অনেকেই আছেন যারা এই সেক্টরে খুবই পারদর্শী কিন্তু একটু যত্ন কিংবা আরেকটু সু্যোগের অভাবে নিজের কাজটি সম্প্রসারণ করতে পারছেন না। অথবা ব্যক্তিকেন্দ্রিকভাবে কাজ গুলো করে যাচ্ছেন। তারা হয়ত নিজের মত আরো অনেক মানুষকে খুঁজে পাবেন বেসিস নামক সংগঠনটিতে।



এই সংগঠনটি মূলত তথ্য প্রযুক্তিতে আগ্রহী মানুষদের বিশাল একটি কমিউনিটি। আপনার যদি এই সেক্টরে আগ্রহ থাকে ঘুরে আসতে পারেন সংগঠনটির ফেসবুক পেজে। বেসিস স্টুডেন্ট ফোরাম এই পেজটি মূলত ছাত্র ছাত্রীদের নিয়ে গঠিত সংগঠনটির একটি অংশের যাবতীয় তথ্য দিয়ে থাকে। আপনি যদি একজন প্রযুক্তিপ্রেমী মানুষ হন, তবে এই প্লাটফর্মটি আছে আপনারই অপেক্ষায়।

শুধু প্রযুক্তিতে আগ্রহী নন বরং সব কিছুতেই আগ্রহ আপনার। তথ্য সংগ্রহ করাই আপনার কাজ। সংগ্রহ করেই ক্ষান্ত নন আপনি, মেতে ওঠেন বিতর্কে, কূটনীতিক লজিকে আপনি সেরা। বিশ্বের বড় বড় নেতারা যেসব সিদ্ধান্ত নিচ্ছে আপনি মোটেও তার সাথে একমত হতে পারছেন না। এরচে ভাল পথ আপনার জানা আছে। কিন্তু আপনার এই লজিক হয়ত পরিপূর্ণ নয়। কিভাবে জানবেন? নিশ্চয়ই আপনার মত কারো কাছ থেকে। কোথায় পাবেন আপনার মত এমন তুখোড় আন্তর্জাতিক জ্ঞানসম্পন্ন বিতার্কিকদের? যোগ দিতে পারেন ছায়া জাতিসংঘ সম্মেলনে। ঝালিয়ে নিতে পারেন নিজেকে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে এমন অনেক সংগঠন আছে যারা এসব আয়োজন করে থাকে। তবে বাংলাদেশে এসব সম্মেলন সবচে বড় আকারে আয়োজন করে United Nations Youth and Students Association of Bangladesh





এই সংগঠনটিতে বিভিন্ন সময়ে এসব কূটনীতিক বিতর্কের ওয়ার্কশপ করানো হয়। নিজেকে আরো শুধরে নিতে এবং আপনার মত মানুষদের খুঁজে পেতে যোগ দিতে পারেন এই প্লাটফর্মে।

নাহ, এই দুই টাইপের মানুষদের মধ্যে আপনি কোনটাতেই পড়ছেন না। আপনি চাচ্ছেন দেশের জন্য কিছু করতে প্রত্যক্ষভাবে। আর কিছু না পারেন অন্তত সচেতনতা বৃদ্ধি করতে যে কোন বিষয়ে। একা একা এসব করতে সাহসও পাচ্ছেন না। একা করে কি বা লাভ, কে শুনবে আপনার কথা , বিভিন্ন কনফিউশনে আপনার কাজ করার ইচ্ছাটাই চলে যাচ্ছে। জ্বী আপনার জন্য সুখবর আছে। আপনার মত এমন মানুষ এখন অগণিত। প্লাটফর্মও অগণিত। কিছু লিডিং সংগঠনের নাম বলা যায়, যারা এসব এক্টিভিটি করে থাকেন ইনোভেটিভ উপায়ে, যেমন ধরুন ভলান্টিয়ার ফর বাংলাদেশ



বর্তমানে বাংলাদেশের সবচে বড় স্বেচ্ছাসেবী সংগঠন এটি। সারা দেশে ১৭ হাজারের বেশী ভলান্টিয়ার নিয়ে নানামুখী কাজ করে যাচ্ছে এই সংগঠন। এছাড়াও আছে ওয়ান ডিগ্রী ইনিশিয়েটিভ



তো সমাজসেবী বন্ধুরা, অপেক্ষা কিসের? এখনি সার্চ করুন আপনার পাশের সংগঠনটিকে এবং যোগ দিন আপনার পছন্দের প্লাটফর্মে!

আচ্ছা শুধু দেশে কেন আপনি কাজ করবেন? পুরো দক্ষিণ এশিয়া তে তো একই সমস্যা গুলো দেখা যায় , তাই নয় কি? আপনার মাথায়ও নিশ্চয় একই ব্যপার ঘুরছে। হা আপনার জন্যেও আছে প্লাটফর্ম। জয়েন করতে পারেন সাউথ এশিয়ান ইয়ুথ সোসাইটি



এই সংগঠনটি বাংলাদেশেরই উদ্যেগে তৈরী। কাজ করছে সার্কভুক্ত দেশ সমুহের তরুণদের নিয়ে! হয়ত আপনিও পারেন এই প্লাটফর্মটি ব্যবহার করতে!

অনেক অনেক কথা বললাম অনেক প্লাটফর্ম নিয়ে। যেই প্লাটফর্মেই যান না কেন কিংবা এরকম একটি প্লাটফর্ম আপনি নিজেও বানাতে চাইলে কিসের প্রয়োজন জানেন তো? ঠিক ধরেছেন , লিডারশীপ বা নেতৃত্ব । এই লিডারশীপ শেখানোর জন্য, ট্রেইনিং দেওয়ার জন্য বাংলাদেশে একটি বিশ্বমানের সংগঠন আছে তা কি জানেন? জেনে নিন Bangladesh Youth Leadership Center (BYLC) সম্পর্কে। ক্লিক করলেই ওই সংগঠনের পেইজে চলে যাবেন। জানবেন নানা তথ্য।



লিডারশীপ শেখার পাশাপাশি এখানে পাবেন বিশ্বমানের কিছু সামিটে অংশ নেওয়ার সুযোগ।

সামিট কিংবা সম্মেলনের কথা যখন আসল তখন একটি তথ্য না দিলেই নয়। কোথায় কখন কি সামিট হচ্ছে, কোনটি আপনার জন্য, আপনি কি তা জানেন? যদি এমন হত, কোন একটা ওয়েবপেইজে গেলেন, সব তথ্য পেয়ে গেলেন। এমনকি বাইরে পড়শোনার ব্যপারেও? এমন একটা ওয়েব পেইজ যদি বাংলাদেশের কোন ছেলে খোলে এবং ওই পেইজে যদি ১৯০ টি দেশের ভিজিটর থাকে এবং তা দেখে যদি ফোর্বস ম্যগাজিন ওই ছেলেকে বিশ্বের সেরা সামাজিক উদ্যেক্তা ঘোষণা করে তবে কেমন হয়? হা ঠিক এমনটিই করে দেখিয়েছেন ওসামা বিন নূর, যিনি সহ প্রতিষ্ঠা করেছেন Youthop.com যেটি ফেসবুকে আছে Youth Opportunities নামে।

ঐ দিন কি বেশী দূরে যেদিন আপনিও নিয়ে আসবেন এমন একটি গৌরব দেশের জন্য? খুঁজে নিন আপনার প্লাটফর্ম। আপনার আশেপাশেই হয়ত অপেক্ষা করছে আপনার প্যাশন। অপেক্ষায় রইলাম আপনাকে নিয়ে লেখার! দেখা হবে আবারো!
সর্বশেষ এডিট : ১৩ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:১৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জামাত ক্ষমতায় এলে আমাদের যে বড় ক্ষতি হবে

লিখেছেন শ্রাবণধারা, ১০ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:৩২


জামাত ক্ষমতায় এলে আমাদের সমাজে যে বড় ক্ষতি ও ক্ষত তৈরি হবে, তার কিছু নমুনা ইতিমধ্যেই দেখা গেছে। আমি ভেবেছিলাম, হয়তো তারা ক্ষমতায় এলে প্রথম দিনেই সংবিধান ছিঁড়ে ফেলবে... ...বাকিটুকু পড়ুন

৫ টা হোন্ডা ১০ টা গুন্ডা ইলেকশন ঠান্ডা!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ২:১৯

দেশের ইতিহাসে এই প্রথম সত্যিকারের ইলেকশন হতে চলেছে। আপনারা সবাই নির্বিঘ্নে ভোট দিতে যান; যাকে পছন্দ তাকে ভোট দিন। তবে একটা কথা মনে রাখবেন যিনি সৎ ও যোগ্য তাকেই... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৮০

লিখেছেন রাজীব নুর, ১০ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:১৯



গতকাল রাত ১২ টায় খুব মেজাজ খারাপ হয়েছে।
বাসায় এসে বসেছি মাত্র। আর গলির ভিতর ঢুকেছে মিছিল। ধানের শীষের মিছিল। রাত ১২ টায় কেন মিছিল করতে হবে? ফাজলামোর... ...বাকিটুকু পড়ুন

জাল হাদিস ধরার একটি এপ্লিকেশনের আইডিয়া নিয়ে কাজ করছি

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৩২

জাল হাদিস ধরার একটি সফটওয়্যার নিয়ে কাজ শুরু করেছি। এপ্লিকেশন বানানোর ছক আঁকার পরে এখন ইনভেস্টর খুঁজছি। দিন কয়েক আগের ঘটনা। সামুতে একটি পোস্ট দিয়েছিলাম, অসুস্থ্য থাকায় আল্লাহর নির্দেশে... ...বাকিটুকু পড়ুন

গদি লইড়া যাইতেসে রে.... :)

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:২০


নিয়াজ স্যার জানেন কিনা জানি না, তবে ছাত্রদলের সেই বিখ্যাত স্লোগান: "নীলক্ষেতের ভিসি আপনি"—ঢাকা বিশ্ববিদ্যালয়ের করিডোরে যতবার প্রতিধ্বনিত হয়েছে, ততবারই সাধারণ মানুষ চোখ বন্ধ করে বিশ্বাস করতে চেয়েছে যে ছাত্র... ...বাকিটুকু পড়ুন

×