somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাদের ধর্মবোধ যখন চাগাইয়া উঠে .....

০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ১:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের দেশের মানুষের ধর্মবিশ্বাস চাগাইয়া উঠে যখন কোন ভুয়া জিনিস তাদের সামনে হাজির করা হয়।

আমাদের দেশের মানুষ যখন ঘুষ খায়, তখন ধর্মবোধ চাগাইয়া উঠে না। যখন সুদ খায়, তখন ধর্মবোধ চাগাইয়া উঠে না। যখন মাসোহারা খায়, তখন ধর্মবোধ চাগাইয়া উঠে না। যখন ইভটিজিং করে, তখন ধর্মবোধ চাগাইয়া উঠে না। যখন যৌতুক চায়, তখন ধর্মবোধ চাগাইয়া উঠে না। যখন এসিড নিক্ষেপ করে , তখন ধর্মবোধ চাগাইয়া উঠে না। যখন ধর্ষন করা হয়, তখন ধর্মবোধ চাগাইয়া উঠে না। যখন চাদাবাজি করে, তখন ধর্মবোধ চাগাইয়া উঠে না। যখন অপরের সম্পদ দখল করে, তখন ধর্মবোধ চাগাইয়া উঠে না। আমাদের দেশ সারা বিশ্বের শ্রেষ্ঠ দুর্নীতিবাজ হলে আমাদের লজ্জা লাগে না, তখন আমাদের ধর্মবোধ চাগাইয়া উঠে না।
আমাদের ধর্মবোধ কেবল আজাইরা ফালতু কুসংস্কারাচ্ছন্ন ভুয়া জিনিসের কথা শুনলেই চাগাইয়া উঠে ।

ফটোশপে বানানো একটা ভুয়া ছবি ‘মেশিনম্যান’ খ্যাত দেইল্লা রাজাকারের লোকেরা প্রচার করে বলছে এই কুত্তার বাচ্চাকে নাকি চাদে দেখা গেছে। আর আমাদের ধর্মবোধ চাগাইয়া উঠছে। এই রকম ভুয়া ছবি যে কোন ফটোশপ জানা ব্যক্তি বানাইতে পারে। সবাই জানে এটা ভুয়া। তবু শরীরের ভিতরে ধর্মবোধ চাগাইয়া উঠতাছে। কারণ ভুয়া জিনিস দেখলেই আমাদের ধর্মবোধ চাগাইয়া উঠে।

অথচ ধর্ম নিজেকে যে সব জায়গায় কায়েম করার কথা বলেছে, সেখানে আমাদের ধর্মবোধ চাগাইয়া উঠে না। ধর্ম বলেছে মিথ্যা না বলতে, আমরা মিথ্যা বলি। ধর্ম সুদ-ঘুষ খেতে নিষেধ করেছে, আমাদের জীবনের বেশিরভাগ আয়ই হল সুদ-ঘুষের মাধ্যমে। মানুষের ক্ষতি করতে কোন ধর্ম বলে না, আমরা আরেকজনের ক্ষতি করার জন্য মুখিয়ে থাকি। সংখ্যালঘুদের নিরাপত্তা দেয়াটা ইসলাম ধর্মের বিধান, অথচ এই বিধান আমরা মানি না। ধর্ম না মেনেই আমরা মন্দিরে মন্দিরে হামলা করে চলেছি। হিন্দুদের বাড়ি ঘর জ্বালিয়ে দিচ্ছি। আমাদের ধর্মবোধ তখন চাগাইয়া উঠে না। আমাদের ধর্মবোধ সকল অপকর্মের সময় নাক ডাকিয়া ঘুম দেয়।

স্বয়ং ধর্মকে অস্বীকার করা এই ধর্মবোধ নিয়ে কেউ যদি মনে করেন, পরকালে ছাড়া পাবেন, তবে দয়া করে ধর্মের বিধানগুলি আবার পড়ুন। আপনার এই ভুয়া ঠুনকো স্বার্থবাদী ধর্মবোধ আপনাকে কখনও মুক্তি দেবে না - না ইহলোকে, না পরলোকে।

Click This Link
সর্বশেষ এডিট : ০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ১:৩৮
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

শীঘ্রই আসব

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৩৯

শীঘ্রই আসব
সাইফুল ইসলাম সাঈফ

তুমি দাওয়াত দিলে রূপসী
কিন্তু দিনক্ষণ বললে না!
তবে দাওয়াত পেয়ে খুশি হয়ে ওঠি
বলে দেই ইনশাআল্লাহ শীঘ্রই আসব।
ভেবে চিন্তে বলি আগামী মাসে
প্রথম সপ্তাহে তোমার শহরে যাবো।
আমার বিলম্ব সহ্য... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

×