somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

‘বিএনপির জন্য গণজাগরণ মঞ্চ উন্মুক্ত’

০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজাকারমুক্ত দেশ গড়ার জন্য গণজাগরণ মঞ্চ বিএনপির জন্যও উন্মুক্ত বলে জানিয়েছেন ছাত্র ইউনিয়নের সভাপতি এসএম শুভ।

মঙ্গলবার বিকেলে যুদ্ধাপরাধীদের ফাঁসি ও জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে যাত্রাবাড়ীতে গণজাগরণ মঞ্চের জাগরণ সমাবেশে বক্তৃতাকালে ছাত্রদলের নেতাদেরকেও শিবিরের সঙ্গ ছেড়ে গণজাগরণ মঞ্চের আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, “রাজাকারমুক্ত দেশ গড়ার জন্য গণজাগরণ মঞ্চ বিএনপির জন্যও উন্মুক্ত। বিএনপির মুক্তিযুদ্ধের পক্ষের নেতৃত্বকে এই ঐক্যবদ্ধ আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানাই।”

এসএম শুভ বলেন, “এদেশে তলোয়ার দিয়ে ইসলাম প্রচার হয়নি। পীর-পয়গম্বররা মানবতার সেবার মাধ্যমে জনগণের কাছে গিয়ে ধর্মপ্রচার করেছিলেন। কিন্তু জামায়াত-শিবির ধর্মের নামে গুজব ছড়িয়ে ধর্মীয় দাঙ্গা বাধাচ্ছে। রেললাইন-ব্রিজ উপড়ে ফেলে তাণ্ডবে মেতে উঠেছে। এদেশের মানুষ ধর্মপ্রাণ, ধর্মান্ধ নয়। তাই তাণ্ডব চালিয়ে কোনো লাভ হবে না। কাদের মোল্লার রায়ের পর গোটা দেশের মানুষ হতাশা থেকে আজ জেগে উঠেছেন।”

তিনি বলেন, “একাত্তরে তাণ্ডবের জন্য জামায়াত নিষিদ্ধ হয়েছিল। কিন্তু এবার তাদের চিরকালের জন্য নিষিদ্ধ করতে হবে।”

সামাজিকভাবে রাজাকারদের বয়কট করে মুক্তস্থান গড়ারও আহ্বান জানান এই ছাত্রনেতা।
শাহবাগের গণজাগরণ মঞ্চের চলমান গণআন্দোলনের অংশ হিসেবে ২১ ফেব্রুয়ারি এক সমাবেশ থেকে রাজধানীর বিভিন্ন স্থানে জাগরণ সমাবেশের ঘোষণা দেওয়া হয়। শাহবাগের বাইরে এর আগে রায়েরবাজার বধ্যভূমি, মতিঝিল, মিরপুর ও বাহাদুর শাহ পার্কে সমাবেশ অনুষ্ঠিত হয়। যাত্রাবাড়ীর এই সমাবেশ এ ধরনের ৫ম জাগরণ সমাবেশ।

বিকেল চারটার দিকে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে এ জাগরণ সমাবেশ শুরু হয়। স্থানীয় সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লা ও সানজিদা খানমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে মুখর হয়ে উঠেছে যাত্রাবাড়ী।

উল্লেখ্য, জামায়াত নেতা কাদের মোল্লাসহ যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগের গণজাগরণ চত্বরের গণআন্দোলনের ২৯তম দিন মঙ্গলবার। এই আন্দোলনের ঢেউ দেশের সীমানা ছাড়িয়ে পৌঁছে গেছে প্রবাসেও। নানা শ্রেণী-পেশার মানুষ এ দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করছেন। প্রতিদিনই যেনো বাড়ছে এ গণজোয়ারে আসা মানুষের সংখ্যা।

কাদের মোল্লার যাবজ্জীবন সাজার রায় প্রত্যাখ্যান করে গত ৫ ফেব্রুয়ারি বিকেলে শাহবাগ মোড়ে এ বিক্ষোভের সূচনা করে ব্লগার ও অনলাইন অ্যাকটিভিস্ট ফোরাম। এরপর বিভিন্ন সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের জনতা এ গণআন্দোলনে যোগ দেন।

দাবি আদায় না হওয়া পর্যন্ত এ লড়াই চলবে বলেও ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।

এটা একটা কপি/পেস্ট পোস্ট। মূল লেখা এখানে : Click This Link
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

শীঘ্রই আসব

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৩৯

শীঘ্রই আসব
সাইফুল ইসলাম সাঈফ

তুমি দাওয়াত দিলে রূপসী
কিন্তু দিনক্ষণ বললে না!
তবে দাওয়াত পেয়ে খুশি হয়ে ওঠি
বলে দেই ইনশাআল্লাহ শীঘ্রই আসব।
ভেবে চিন্তে বলি আগামী মাসে
প্রথম সপ্তাহে তোমার শহরে যাবো।
আমার বিলম্ব সহ্য... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

×