somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

‘সাঈদী ইসলামের ভুল ব্যাখা দিয়েছেন’

০৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জামায়াতে ইসলামী ধর্মের নামে দেশের মানুষকে ভুল বোঝাচ্ছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের জামেয়া আহমদীয়া সুন্নিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ জালালউদ্দিন আল কাদেরী।

তিনি বলেছেন, যুদ্ধাপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশ পাওয়া জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী বিভিন্ন সময়ে ওয়াজ মাহফিলে ইসলামের ভুল ব্যাখা দিয়েছেন।

চট্টগ্রামের ১০ আলেমকে হত্যার ষড়যন্ত্র ফাঁস হওয়ার পরিপ্রেক্ষিতে বুধবার সংবাদ সম্মেলন করে এসব বিষয় তুলে ধরেন মাওলানা জালালউদ্দিন। ওই তালিকায় অধ্যক্ষ জালালউদ্দিনের নাম রয়েছে প্রথমে।

আলেমদের হত্যা ষড়যন্ত্রের প্রতিবাদে বৃহস্পতিবার চট্টগ্রামে মানববন্ধনের কর্মসূচি ঘোষণা করা হয় এই সংবাদ সম্মেলন থেকে।

গত সোমবার চট্টগ্রামের মুরাদপুর থেকে এই ‘হিটলিস্ট’সহ ইসলামী ছাত্রশিবিরের আট কর্মীকে আটক করে পুলিশ।

চট্টগ্রামের বিবিরহাটে জামেয়া আহমদীয়া সুন্নিয়া মাদ্রাসায় আয়োজিত সংবাদ সম্মেলনে অধ্যক্ষ জালালউদ্দিন বলেন, “সাঈদী বিভিন্ন ওয়াজ মাহফিলের ইসলামের ভুল ব্যাখা দিয়ে দিয়েছেন। চট্টগ্রামের প্যারেড গ্রাউন্ডেও যখন তিনি বয়ান দিয়েছেন তিনি মহান আল্লাহ ও রসুলের (সা.) নামে আপত্তিকর ও মানহানিকর বক্তব্য দিয়েছেন। আমরা আলেম-ওলামারা বিভিন্ন সময় ইসলামের স্বার্থে এসবের প্রতিবাদও করেছি।”

মাওলানা জালালউদ্দিন বলেন, ধর্মের ভুল ব্যাখ্যা নিয়ে বিভিন্ন সময়ে তারা সাঈদীর সঙ্গে কথা বলারও চেষ্টা করেছেন। কিন্তু ওই জামায়াত নেতা কখনো কথা বলতে রাজি হননি।

শিবিরের ওই ‘হিটলিস্টের’ অন্য নয় আলেম হলেন- উপাধ্যক্ষ ছগির আহমেদ ওসমানী, শায়খুল হাদীস ওবায়দুল হক নঈমী, মোহাদ্দেস আশরাফুজ্জামান কাদেরী, ফকিহ ওসিউর রহমান, মাওলানা আবুল কাশেম নুরী, ফকিহ আবদুল ওয়াজেদ, মুফতি ইউনূস, মাওলানা তাওহিদ ও পাহাড়তলীর নেছারিয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ জয়নাল আবেদিন জুবায়ের।

যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে আন্দোলনরত গণজাগরণ মঞ্চের কর্মী ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে ছয়জনকে গ্রেপ্তারের পর আট ব্লগারকে হত্যার আরেক পরিকল্পনা উদ্ঘাটিত হয়, যার পেছনেও শিবিরের এক নেতা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সংবাদ সম্মেলনে নিজেদের অবস্থান তুলে ধরে জালালউদ্দিন বলেন, “আমরা কোনো রাজনীতির সঙ্গে যুক্ত না। ইসলামের সেবাই আমাদের কাজ। জামায়াতকে আমরা ইসলামী সংগঠন মনে করি না। ইসলামের নামে তারা মানুষকে ভুল বুঝাচ্ছে, বিভ্রান্ত করছে।”

স্বাধীনতাবিরোধী এ রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা না করা সরকারের ব্যাপার মন্তব্য করে অধ্যক্ষ বলেন, আইন তার নিজের গতিতে চলবে। সাঈদীর বিচার আইন অনুযায়ী হবে।

“আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল। আইন নিজের হাতে তুলে নেয়ার কথা ইসলামেও নেই”, বলেন মাওলানা জালালউদ্দিন।

তিনি জানান, সাঈদীর রায়ের পর সারাদেশে জামায়াত-শিবিরের তাণ্ডব এবং চট্টগ্রামের ১০ আলেমকে হত্যার ষড়যন্ত্রের প্রতিবাদে বৃহস্পতিবার সকালে নগরীর মুরাদনগর থেকে বিশ্বরোড হয়ে বারেক বিল্ডিং পর্যন্ত মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।

মূল লেখা এখানে : Click This Link
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

শীঘ্রই আসব

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৩৯

শীঘ্রই আসব
সাইফুল ইসলাম সাঈফ

তুমি দাওয়াত দিলে রূপসী
কিন্তু দিনক্ষণ বললে না!
তবে দাওয়াত পেয়ে খুশি হয়ে ওঠি
বলে দেই ইনশাআল্লাহ শীঘ্রই আসব।
ভেবে চিন্তে বলি আগামী মাসে
প্রথম সপ্তাহে তোমার শহরে যাবো।
আমার বিলম্ব সহ্য... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

×