somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হরতাল গণতান্ত্রিক অধিকার, পিকেটিং তো নয়

০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হরতাল গণতান্ত্রিক অধিকার। হরতাল ডাকা যেমন গণতান্ত্রিক অধিকার, তেমনি হরতাল না মানাও গণতান্ত্রিক অধিকার। কিন্তু যারা হরতাল ডাকেন, তারা মুখে গণতন্ত্রের কথা বললেও বাস্তবে ‌'একনায়ক' বা 'স্বৈরাচারী' হিসেবে আচরণ করেন।
আপনি জনগণ। আপনি হরতাল মানতে বাধ্য । না মানলে আপনাকে ঘাড় ধরে মানানো হবে। এই ঘাড় ধরে হরতাল মাননোর ভদ্র একটা ইংরেজি নাম আছে - পিকেটিং।
পিকেটিং মানে হল রাস্তায় টায়ার জ্বালানো। রাস্তায় গাছের গুড়ি ফেলা। যানবাহন ভাংচুর, আগুন দেয়া। দোকানপাট, বাণিজ্য বিপণি ভাংচুর করা এবং আগুন দেয়া। অর্থাৎ মানুষের জানমালের উপর হামলা করাটাকেই ভদ্রভাষায় বলা হয় 'পিকেটিং'
পিকেটিং কি গণতান্ত্রিক অধিকার ? অবশ্যই না। আরেক জনের জানমালের ক্ষতি করা কখনো গণতান্ত্রিক অধিকার হতে পারে না। বরং যাদের জানমালের ক্ষতি হচ্ছে, তাদের জানমাল রক্ষা করাটা হল গণতান্ত্রিক অধিকার। সোজা বাংলায় আমরা বলি, জান বাচানো ফরজ।
সুতরাং আমাদের দেশের রাজনৈতিক দলগুলো হরতাল করেন সমস্যা নাই। কিন্তু পিকেটিং এর নাম করে মানুষের উপর হামলা করবেন, এটা মেনে নেয়া যায় না।
হরতালকে যদি গণতান্ত্রিক অধিকার হিসেবে মানেন, তবে হরতালের বিপক্ষে বলাটাও গণতান্ত্রিক অধিকার। হরতাল না পালন করাটাও গণতান্ত্রিক অধিকার। নেতৃবৃন্দ বড়জোর হরতাল ডাকলে পারবেন, জনগণ মানবে কি না সেটা জনগণের ব্যাপার। জনগণ যদি নেতৃবৃন্দের হরতাল ডাকার কারণটাকে পছন্দ করেন, তবে হরতাল পালন করবেন। আর পছন্দ না করলে হরতাল পালন করবেন না।
কিন্তু বাস্তবে কেবল হরতাল ডাকার চেয়ে জনগণকে ঘাড় ধরে হরতাল পালন করানোর জন্য অস্থির হয়ে ওঠে রাজনৈতিক দলগুলো। জনমনে ভীতি তৈরি জন্য হরতালের আগের রাতেই বিভিন্ন যানবাহনে আগুন লাগানো হয়। এই রকম হামলায় অনেক মানুষ মারাও গেছেন।এটা চরম অমানবিক কাজ। এই অমানবিক কাজগুলো দিনের পর দিন চলতে পারে না।
কে কোন দিন কোন তাণ্ডবে পড়ে মারা যাবেন, কোন নিশ্চয়তা নেই। যে কোন কেউ যখন তখন এই রকম সহিংসতার শিকার হতে পারেন। একজন নাগরিক হিসেবে আমরা এটা মেনে নিতে পারি না।
রাজনৈতিক দলগুলো জনগণের ভোটে নির্বাচিত হয়। সুতরাং জনগণের প্রতি তাদের দায়বদ্ধতা আছে। তারা যদি জনগণকে টার্গেট করে হামলা চালায়, তখন জনগণের উচিত প্রতিবাদ করা, এটা বন্ধ করার দাবি জানানো।
সহিংসতা, নৈরাজ্য, তাণ্ডব, জানমালের ক্ষতির জন্যই হরতাল এখন মানুষ পছন্দ করে না। দেশের বেশির ভাগ মানুষ হরতালের বিপক্ষে। তাই সরকারের উচিত আইন করে হরতাল নিষিদ্ধ করা। অনন্তকাল ধরে এই ক্ষতিকর চর্চাটা চলতে পারে না।
সর্বশেষ এডিট : ০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

শীঘ্রই আসব

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৩৯

শীঘ্রই আসব
সাইফুল ইসলাম সাঈফ

তুমি দাওয়াত দিলে রূপসী
কিন্তু দিনক্ষণ বললে না!
তবে দাওয়াত পেয়ে খুশি হয়ে ওঠি
বলে দেই ইনশাআল্লাহ শীঘ্রই আসব।
ভেবে চিন্তে বলি আগামী মাসে
প্রথম সপ্তাহে তোমার শহরে যাবো।
আমার বিলম্ব সহ্য... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

×