জামায়াত-শিবির এবার আরেকটি নতুন কৌশল হাতে নিয়েছে। যাদের ফেসবুক পাতায় এক লাখের বেশি পোস্ট হয়েছে- ওই সব পেজ কিনে নেয়ার প্রস্তাব দিয়েছে তাদের নিয়ন্ত্রিত ওয়েব পেজের মাধ্যমে। উচ্চমূল্য দিয়ে পেজগুলো কিনে নেবে তারা।
এমন পোস্টের জবাবে সাইবারযোদ্ধারা সবাইকে সতর্ক করে দিয়েছে, কেউ যেন জামায়াত-শিবিরের টাকার কাছে নিজের চেতনাকে বিক্রি না করে। জামায়াত-শিবির লোভ দেখিয়ে পেজ কিনে সেখানে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে মিথ্যা পোস্ট দেবে। এতে আগামী দিনের তৃতীয় মুক্তিযুদ্ধের কিছুটা হলেও ক্ষতি হবে। এই যুদ্ধে জয়ী হতে হলে সবাইকে সজাগ থাকতে হবে।
সাইবারযোদ্ধারা বলেছেন, নিজস্ব আইডি ছাড়াই ফেসবুকের পেজ বিক্রি করা যায়। জামায়াত-শিবির কারও নামে পেজগুলোর আইডি ব্যবহার করবে। একটা পেজে যখন এক লাখের বেশি পোস্ট আদান প্রদান হয় তখন পেজটির ‘ভ্যালু’ অনেক বেড়ে যায়। পেজ কেনাবেচার বিষয়টি বিশ্বের অনেক দেশেই আছে। ফেসবুকের ওই পেজটিই শুধু বিক্রি করা যেতে পারে। এ ক্ষেত্রে নিজস্ব আইডি ও পাসওয়ার্ড না দিলেও হয়।
এমন হতে পারে অনেকে দীর্ঘদিন ধরে ফেসবুক ব্যবহার করছেন- তাদের পেজে এক লাখের ওপর পোস্ট পড়েছে। এমন অনেকেই আন্দোলনের সঙ্গে সরাসরি যুক্ত নন। তারা না বুঝেই পেজটি বিক্রি করে দিতে পারেন।
তাদের প্রতি আমাদের আহ্বান,
তারা যেন জামায়াত-শিবিরের ফাঁদে পা না দেন।
কালসাপের ফাঁদে পা দিলেই তারা ছোবল মারবে।
(ফেসবুক থেকে সংগৃহীত)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


