somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

‘ইমরানের পরিবার মুক্তিযুদ্ধের পক্ষের’

০৭ ই মার্চ, ২০১৩ রাত ১২:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শাহবাগ গণজাগরণ মঞ্চের মুখপাত্র সম্পর্কে স্বাধীনতাবিরোধী শক্তি কুৎসা ও অপপ্রচার চালাচ্ছে অভিযোগ করে তার এলাকার মুক্তিযোদ্ধারা জানিয়েছেন, ইমরান এইচ সরকারের পরিবার মুক্তিযুদ্ধের পক্ষের।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক শো-তে ‘ইমরানের দাদা হাজী খয়ের উদ্দিন রাজাকার এবং তার পরিবার মুসলীগপন্থী ছিল’ বলে দাবি করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা শামসুজ্জামান দুদু।

এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন স্থানে বিষয়টি নিয়ে ব্যাপকভাবে আলোচনা-সমালোচনা হয়।

রাজীবপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হাই সরকার বলেন, এটি শাহবাগের তরুণ প্রজন্মের আন্দোলনকে ‘বিতর্কিত’ করার অপচেষ্টা মাত্র। এমন ‘মিথ্যাচারে’ কুড়িগ্রামের লোকজন হতবাক।

কুড়িগ্রামের রাজীবপুরের বাসিন্দা ও দেশের একমাত্র নারী বীরপ্রতীক তারামন বিবি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হাজী খয়ের উদ্দিন রাজাকার ছিলেন এমন কথা কখনো শুনিনি। শুনেছি তিনি হাজি মানুষ ছিলেন। একজন ভাল মানুষ ছিলেন।”

রাজীবপুর উপজেলার বালিয়ামারীতে ইমরানের গ্রামের বাড়ি। তার বাবা মতিউর রহমান স্থানীয় প্রবীণ সাংবাদিক ও এলাকার মানুষের কাছে মুক্তিযুদ্ধের পক্ষের একজন হিসাবেই পরিচিত।

গত ৫ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ কাদের মোল্লার যাবজ্জীবন কারাদ- দিলে ওই রায়ের প্রতিবাদে শাহবাগে আন্দোলনে নামে তরুণ প্রজন্ম। পরে এই আন্দোলন মুক্তিযুদ্ধের পক্ষের সকল শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে সারাদশে ছড়িয়ে পরে।

যুদ্ধাপরাধীদের ফাঁসি, জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধের দাবিতে মাসব্যাপী লাগাতার আন্দোলন চালিয়ে আসছে শাহবাগ গণজাগরণ মঞ্চ, যা গণমাধ্যমে ‘দ্বিতীয় মুক্তিযুদ্ধ’ হিসাবে প্রচার পায়।

শাহবাগ আন্দোলনকে বিতর্কিত করতে স্বাধীনতাবিরোধী শক্তি ও তাদের সহযোগীরা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন স্থানে এই আন্দোলন ও আন্দোলনের সংগঠকদের নামে নানা কুৎসা রটাচ্ছে বলে বিভিন্ন সময় অভিযোগ তোলা হয় শাহবাগ গণজাগরণ মঞ্চ থেকে।

মুক্তিযোদ্ধা কামান্ডার আব্দুল হাই সরকার জানান, ব্রহ্মপুত্র নদ বেষ্টিত এ অঞ্চলে পাকিস্তানি সেনারা আসার সাহস পায়নি কখনো। রাজীবপুর মুক্তাঞ্চল হিসেবে পরিচিত ছিল। কোদালকাটি এলাকায় একদিন মাত্র পাকিস্তানি সেনাদের সঙ্গে মুক্তিযোদ্ধাদের সম্মুখ যুদ্ধ হয়েছিল।

রাজীবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আকবর হোসেন হিরু বলেন, “ইমরানের গ্রামের বাড়ি আমার বাড়ির পাশে। ছোটবেলা থেকে তাদের আমি চিনি। ইমরানের দাদা হাজী খয়ের উদ্দিন একজন সৎ মানুষ ছিলেন। তিনি মুক্তিযুদ্ধের সময় সংগঠক হিসেবে কাজ করেছিলেন।

“এলাকাটি মুক্তাঞ্চল হওয়ায় এখানে পাকিস্তানিরা আসতে পারেনি। এ এলাকায় কোন শান্তি কমিটি ছিল না, রাজাকারের সংখ্যা ছিল হাতেগোনা।”

মহোনগঞ্জ এলাকায় আবদুল কাদের ও চর রাজীবপুর এলাকায় মৌলভী আবদুল আজিজ নামে দুজন রাজাকার ছিলেন। মুক্তিযোদ্ধাদের ভয়ে তারা প্রতিদিন স্থানীয় মুক্তিযোদ্ধা ক্যাম্পে হাজিরা দিতেন বলে জানান রাজীবপুর উপজেলা চেয়ারম্যান।

একই কথা বলেন চিলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীর বিক্রমও।

রাজীবপুরের বালিয়ামারী এলাকার বাসিন্দা ও সচেতন নাগরিক কমিটি-সনাক কুড়িগ্রাম জেলার সভাপতি মুক্তিযোদ্ধা মো. শাহাবুদ্দিন বলেন, জানা মতে, মুক্তিযুদ্ধের সময় ও পরেও হাজী খয়ের উদ্দিন সরকার এবং তার পরিবার মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ ছিলেন।

রাজীবপুরের মুক্তিযোদ্ধা বেলাল হোসেন, হাবিবুর রহমান ও হাফিজ উদ্দিন জানান, মুক্তিযুদ্ধের সময় হাজী খয়ের উদ্দিন মাথায় পাগড়ি বেঁধে চলাফেরা করতেন। তিনি হাজি মানুষ ছিলেন। রাজাকার ছিলেন না।

ইমরানের বাবা মতিউর রহমান মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাকে, আমার বাবা হাজী খয়ের উদ্দিন সরকার এবং আমার পরিবারকে নিয়ে কুৎসা রটাচ্ছে একটি মহল। আমি কোন দিনও মুসলীম লীগ করিনি। আমার বাবাও মুসলীগ লীগের সদস্য ছিলেন না।”

মূল লেখা এখানে : Click This Link
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

শীঘ্রই আসব

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৩৯

শীঘ্রই আসব
সাইফুল ইসলাম সাঈফ

তুমি দাওয়াত দিলে রূপসী
কিন্তু দিনক্ষণ বললে না!
তবে দাওয়াত পেয়ে খুশি হয়ে ওঠি
বলে দেই ইনশাআল্লাহ শীঘ্রই আসব।
ভেবে চিন্তে বলি আগামী মাসে
প্রথম সপ্তাহে তোমার শহরে যাবো।
আমার বিলম্ব সহ্য... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

×