somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার দেশ প্রকাশনায় আসছে নিষেধাজ্ঞা!

০৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



দৈনিক আমার দেশ পত্রিকা বন্ধ করে দেওয়ার চিঠি দেওয়া হতে পারে আগামী রোববার বা সোমবার। নামপ্রকাশে অনিচ্ছুক বিশ্বস্ত সূত্রে জানা গেছে, চিঠি দেওয়ার সকল প্রস্তুতি সম্পন্ন করেছে ঢাকা জেলা প্রশাসন। গত রোববার স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে আমার দেশ পত্রিকা বন্ধ করে দেওয়া ও সম্পাদকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি দেওয়া হয়। সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার অপেক্ষায় রয়েছে ঢাকা জেলা প্রশাসন। নির্দেশনা পেলেই রোববার বা সোমবার আমার দেশ পত্রিকা বন্ধ করে দেওয়ার চিঠিসহ নির্বাহী ম্যাজিস্ট্রেট যাবেন অফিস সিলগালা করে দিতে।

উল্লেখ্য, গত মঙ্গলবার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে এক সংবাদসম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেন, যেসব পত্রিকা ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করেছে, তাদের বিষয়ে খতিয়ে দেখতে জেলা প্রশাসককে নির্দেশনা দেয়া হয়েছে। এ বিষয়ে আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, শুধু ইসলাম অবমানকারী ব্লগারদেরই নয়, যেসব পত্রিকা ধর্মীয় উন্মাদনাসৃষ্টিতে ইসলামকে বিকৃতভাবে উপস্থাপন করেছে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে দৈনিক আমার দেশ-এর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

গত ৬ জানুয়ারি দৈনিক আমার দেশের ৭ম পাতায় প্রকাশিত একটি সচিত্র প্রতিবেদন ছাপা হয়, যার শিরোনাম ছিল— ‘আলেমদের নির্যাতনের প্রতিবাদে কাবার ইমামদের মানববন্ধন’। পত্রিকাটির অনলাইন সংস্করণেও প্রতিবেদনটি দেখা যায়, যা ভিত্তিহীন বলে মনে করছে সরকার। জামায়াতের মুখপত্র দৈনিক সংগ্রাম পত্রিকার অনলাইন সংস্করণেও একই প্রতিবেদন ছাপা হয়।

প্রতিবেদনটি মিথ্যা দাবি করে ব্লগ ও ফেইসবুকে প্রতিবাদ জানান অনেকে। ফেইসবুকে এর প্রতিবাদে দেওয়া একটি পোস্টের শিরোনাম ছিল ‘যুদ্ধাপরাধীদের বাঁচাতে দৈনিক আমার দেশ পত্রিকার নির্লজ্জ মিথ্যাচার’।

মূল নিউজ এখানে : Click This Link

কাবা ঘর নিয়ে মিথ্যা নিউজটা পাবেন এখানে : Click This Link
১৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×