somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মা ।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



তমালের অফিসে প্রচন্ড প্রেসার কখনো ED স্যারের সাথে মিটিং , কখনো ডাটাবেজে প্রবলেম , কখনো Inventory Calculation এ প্লাসের জায়গায় মাইনাস, মাইনাসের জায়গায় প্লাস । কখনো ওয়েব আপডেট হচ্ছে না , কখনো dll ফাইল কাজ করছে না । কখনো কখনো প্লানিং এ গণ্ডগোল । তমালের মাথা আজ ঠিকঠাক কাজ করছে না , তমাল তার নিজের অজান্তেই অফিসের Total ERP solution একাই দেখছে ......

এর মাঝেই তমালের মায়ের ফোন , বাবা তমাল আমার শরীর খুব খারাপ শরীরে প্রচণ্ড জ্বর । কিছুই খেতে পারছি না , তুই একটু আসবি ? তমাল কিছু না ভেবেই বলল মা আমি আসছি । তমাল কম্পিউটার শাটডাউন না দিয়েই পাগলের মতো ছুটতে লাগলো , এই ছুটে যাওয়ার কারন একটাই তমাল তমালের মা-কে পাগলের মতো ভালোবাসে , তমাল রাস্তায় এসে একটা লোকাল বাসে লাফ দিয়ে উঠে বসে , তমাল তার গন্তব্য ভুলে গেছে হেল্পার তিনবার জিজ্ঞেস করার পর তমালের উত্তর আমি উত্তরায় যাব ।

উত্তরায় নেমেই তমাল ১৮০ টাকায় এক ডজন কমলা , আর ২২০ টাকায় এককেজি বেদানা কিনে গুটিশুটি হয়ে সিএনজিতে বসে পড়লো ,কনকনে শীত আর বাতাস মিলে ভালোই ঠাণ্ডা ... ঝড়ের বেগে ছুটে চলেছে সিএনজি ...... গায়ে সুয়েটার থাকা সত্ত্বেও প্রচণ্ড ঠাণ্ডা লাগছে ।

তমাল কলিং বেল চাপতেই টুতে পড়া ভাগিনা দরজা খুলে দিল , বাসায় আর কেউ নেই তমালের ছোট আপু এখনো অফিসে । তমালের মা বিছানায় শুয়ে আছে ,তমাল কপালে হাত রাখতেই চোখ খুলে তমালের দিকে তাকালো , তমাল বলল মা কিছু খেয়েছ ? তামালের আম্মুর উত্তর সব তিতা লাগে । তমালে কমলা আর বেদেনা একটা একটা করে মুখে তুলে খাওয়াতে গিয়ে অনুভব করলো তমালের মা শীতে কাঁপছে ।

তমাল জিজ্ঞেস করলো মা তোমার সুয়েটার কোথায় ? ভুলে তোর নানুর বাড়িতে ফেলে আসছি । তমাল কিছু না ভেবেই তার গায়ের সুয়েটার খুলে তার মায়ের শরীরের পড়িয়ে দিল । তমাল নিজেই কিচেনে গিয়ে মায়ের জন্য টমেটু দিয়ে থাই স্যুপ করে নিয়ে এসে নিজের হাতে খাইয়ে দিচ্ছে ...... এই দৃশ্যে চোখের এককোনে পানি চলে এলো তমালের । একটু পর তমালের ছোট আপু কিছু কাঁচা মরিচ আর তিন প্যাকেট বিরিয়ানি আর একটা সেভেন আপ নিয়ে বাসায় ঢুকলো ।

তমালের মা এখন একটু ভালো অনুভব করছে । একটু পর পর বলছে , তুই কাছে থাকলে এমনেই ভালো লাগে । এখন আমার খুব ভালো লাগছে , তমাল বিরিয়ানির প্যাকেট খুলে মায়ের মুখে তুলে দিচ্ছে সাথে দিচ্ছে তার বোনের মুখে , এক অন্য রকম দৃশ্য । পাগল ছেলের এই দৃশ্য দেখে তমালের মায়ের চোখেও পানি চলে আসে , এই পানি আনন্দের পানি , এই পানি ছেলের পাগলামি দেখে পানি , এই পানি নির্ভরতার পানি । এই পানি ছেলের বুকে মাথা রাখার পানি ।

ক্লান্তিতে বাসায় ফেরার উদ্দেশ্যে তমাল তার গায়ে থাকা পাতলা টি-শার্টটি পড়েই বের হয়ে যায় , রাতের কনকনে শীত হাড়ের ভিতরে গিয়ে লাগার কথা , কিন্তু কি অদ্ভুত!! তমালের তেমন শীত লাগছে না , চেহেরায় একটা মলিন হাসি ফুঁটে উঠেছে । চোখের কোন বেয়ে গড়িয়ে পড়ছে আনন্দের অশ্রু । কি অদ্ভুত মাগো আজকে আমার সত্যি শীত লাগছে না । তোমাকে ভালোবাসতে পেরে চোখের পানি গুলো মা চোখেই শুকিয়ে যায় , সত্যি বলছি মা .........
৮টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৩

লিখেছেন ডঃ এম এ আলী, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

সরকারী প্রতিষ্ঠান বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছে বেসরকারী ব্যক্তি কাজি জেসিন!

লিখেছেন ঢাবিয়ান, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:৫২




আশির দশককে বলা হয় বিটিভির নাটকের স্বর্ণযুগ । সেই সময়ে বিটিভিতে মহাপরিচালক হিসাবে বিভিন্ন সময়ে ছিলেন মুস্তাফিজুর রহমান,এম এ সাঈদ , জামিল চৌধুরি প্রমুখ।... ...বাকিটুকু পড়ুন

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×