পাচ বছরের সম্পর্ক আর কিনা তুমি এক কথায় শেষ করে ফেলতে চাইছো| আমি তোমাকে ছাড়া বাচবো না| প্লিজ দোহাই লাগে তুমি অবুঝ হইয়ো না| রুনা বলল, আমি আর পারব না|এ সম্পর্ক হতে পারেনা , তুমি কেন বুঝনা?কাদতে কাদতে রুনা বলল আমার পক্ষে এ রিলেশন টিকিয়ে রাখা অসম্ভব নয়ন| তুমি মর না বাচ আমার কিছু আসে যায় না| নয়ন এর মাথায় আকাশ ভেঙ্গে পড়ল, সে বুঝতে পারল না কি করবে!
নয়ন যে রুমে থাকত সেখানের দক্ষিনে একটি ছোট জানালা ছিল, উদাস হয়ে আকাশ দেখতে চাইলো| কিন্ত আজ তার মাথার উপর সেই চেনা আকাশ নেই| সেই নীল আকাশটা ভালবেসে রুনাকে আদর করে ডাকত নীলা| টেবিলের উপর বসে ছিল সে, ড্রয়ারটা টান দিল| ঘুমের ঔষধ সেডিল ছিল অনেক গুলো, আর একটা ছবি| ছবিটা ছিড়ে ফেলে দিল, অনেক কষ্ট লাগল| নয়ন আর পারল না| ৫০টা ঘুমের ট্যাবলেট খাবার সাথে সাথে সে বিছনায় পড়ে গেল| প্রায় তিনদিন পর চোখ খুলে দেখে সে হাসপাতালের বেডে শুয়ে আছে| সব কিছু শেষ হয়ে তার!
তিন মাস হয়ে গেল নয়ন মানসিক ভাবে কিছুটা সুস্থ হল| ওই সময়টাতে নয়নের কাজিন জামানকে চোখে চোখে রাখত এবং সঙ্গ দিত| প্রথমদিকে অসহ্য লাগত জামাকে পরে অনেকটা এনজয় করতে লাগল জামানের সঙ্গ| জামান মোবাইলে অনেক মেয়ের সাথে কথা বলত, সারাদিন কথা বলত মোবাইলে| কথা বলবে একটা মেয়ের মোবাইল নাম্বার দিতে পাবি, জামান বলল| আমি উত্তর দিলাম আমি মেয়েদের আর বিশ্বাস করিনা, তারা ছলনাময়ী| আমি কার সাথে কথা বলব না| হঠাত একদিন আমি জামানকে ডেকে বললাম যে মেয়ের নাম্বার দিতে চাইছিলে দেও তো দেখি, ভালো লাগলে কথা বলব| নাম্বারটা ছিল চমতকার| শেষ ছয়টা ডিজিট ছিল ১৬৭৭৬১| মেয়েটার নাম ছিল নিশিতা, নামটা মিথ্যে ও হতে পারে জানিনা| আজ বুধবার আমার জন্মদিন, কাউকে এ ব্যাপারে কিছু বলি নাই| কি হল হঠাত ও্ই নাম্বারে মিসকল দিলাম| উত্তরে সে ও দুইটা মিসকল দিল| আমি কলব্যাক করার সাথে সাথে নিশিতা বলল, আপনি আমাকে মিসকল দিলেন কেন?যাকে মিস করা যায় তাকেই মিসকল দেয়া যায়, আমি বললাম| আর বললাম দেখুন আজ আমার জন্মদিন কিন্ত কেউ আমাকে উইশ করেনাই| এভাবেই নয়নের সাথে নিশিতার চেনা জানা হয়ে গেল এবং কথা হত দিনে রাতে সবসময়| নিশিতা একদিন নয়নকে বলল তুমি একটা ছবি পাঠিয়ে দিয়, তোমাকে দেখার বড় ইচ্ছা আমার, তুমি এত সুন্দর করে কথা বল| ঠিক আছে পাঠিয়ে দেব নয়ন উত্তর দিল|
একইসাথে রুনার বান্ধবী ঝুমা নয়নকে ফোন দিয়ে অনেক সিমপ্যাথি প্রকাশ করল| বলল, তুমি রুনাকে এত ভালবাসতে গাধা মেয়েটা কিনা বুঝতে পারল না, আমি সব জানি নয়ন আসলে সে একটা সেলফিস মেয়ে| আমি তাকে অনেক বুঝিয়েছি কিন্ত সে কিছুই বুঝতে চাইল না| আমি ঝুমাকে থামিয়ে বললাম এখন ওসব বলে আর লাভ কি?মেয়েরা আসলে ছলনাময়ী| ঝুমা প্রতিবাদ করল সবাই না কেউ কেউ| আমি ও বললাম হয়তোবা| এভাবেই ঝুমার সাথে প্রায়ই ফোনে কথা হতে হতে একটা প্রেমের সম্পর্ক হয়ে যায়| কিন্ত নয়ন কখনই সিরিয়াস ছিল না, তার মাঝে একটা প্রতিশোধ স্পৃহা ছিল| সে তা কখনই বুঝতে দিত না|
ওই দিকে নিশিতার কথামত নয়ন তার একটা ছবিটা পাঠিয়ে দিল| ছবিটা সুন্দর ছিল না, ছবি দেখে নিশিতার পছন্দ হলো না নয়নকে| আসলে নয়ন অনেক সুদর্শন ছিল, সে ইচ্ছা করেই ওরকম ছবি পাঠিয়েছে| কিন্ত নিশিতার নয়নের কথা ভালো লাগত, তাকে বলল , তুমি একদিন আস তোমার সাথে দেখা করব| দেখা হলো তাদের দুজনের| নিশিতা বলল তুমি এত সুন্দর আর কিনা আমাকে এই বাজে ছবি পাঠিয়েছো| দুজনের মাঝে ভালোবাসা তৈরি হয়ে গেল, কিন্ত নয়ন কিছুটা দ্বিধান্বিত ছিল|
এভাবেই ঝুমা ও নিশিতার সাথে নয়নের প্রেম চলতে লাগলো একইসাথে| কিন্ত কাউকে নয়ন সত্যিকারের ভালোবাসত না, কখনো অভিনয় করত, কখনো ভালবাসত| আসলে সে রুনাকেই সত্যিকারে ভালোবেসেছিল| এদিকে নিশিতার বাসা থেকে নিশিতার বিয়ের ব্যাপারে উঠে পড়ে লাগল| একদিন নিশিতা কান্না করতে করতে বলল তুমি যদি একটা ব্যবস্হা না কর তাহলে তুমি আর পাবে না|
আজ শুক্রবার নিশিতার বিয়ে| জানিনা কেন জানি খুব একা একা লাগছে, কিছুই ভালো লাগছে না| এরই মধ্যে মোবাইলে ঝুমার কল আসলো, আমি কেটে দিলাম| কিন্ত সে ফোন দিতেই থাকলো| রেসপন্স না পেয়ে ঝুমা এবার মোবইলে এসএমএস করল| সে লিখল, আমি তোমার সাথে আর সম্পর্ক রাখব না| আমি জানি দোষটা আমারই, কাউকে দিনের দিনের পর দিন অবহেলা করলে একতরফা ভালবেসে যেতে পারে না| নয়ন বুঝতে পারেনা কাউকে ভালবাসবে নাকি প্রতিশোধ নেয়ার জন্য ভালবাসার অভিনয় করবে| কিন্ত দিনতো থেমে থাকে না একে একে করে সবাই ছেড়ে চলে যাবে| রুনাতো আগেই চলে গেছে এবার নিশিতা এবং ঝুমা| এটা কি আমার দোষ নাকি আমার নিয়তি!
একা একা সমুদ্রের পানে হাটছে নয়ন, সমুদ্রের জল নীল লাগছে| আকাশের সব নীল রং যেন সমুদ্রে আছড়ে পড়েছে, সমুদ্রটা যেন তাকে হাতছানি দিয়ে ডাকছে| মনে মনে সে গুনগুনিয়ে গাইতে লাগল,
যেতে যেতে পথে হল দেরি তাইতো
পারিনি যেতে পারিনি, যেতে পারিনি
ভূল বুঝে তুমি চলে গেছ দূরে
ক্ষমা পাব আশা ছাড়িনি
আকাশ ভেঙ্গে তখন বৃষ্টি নেমেছিল,
পায়ে যে পথ থেমে ছিল
আমি গিয়ে দেখি তুমি নেই একি...
এভাবেই নয়ন হারিয়ে গেল, হারিয়ে গেল নয়নের ভালবাসার গল্প|

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


