সর্বশেষ এডিট : ২৬ শে জুলাই, ২০০৬ রাত ৩:৪৮
এই প্রবাসে
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
এই প্রবাসে তৃষ্ণার্ত মন, দরিদ্র ভালবাসা, কৃএিম সুখ, আর অপূর্ন ভাল লাগার সমষ্টিকেই হয়তো প্রবাস বলে। কে কি বলে বা বলেছিল সেটা আমি ভাবি না। আমার কাছে এ গুলোই প্রবাসের সঙ্গি। এখানে ভোরের পাখিরা কিচির মিচির আওয়াজে ঘুম ভাঙায় না। বৃষ্টির রিম ঝিম শব্দে মন উত্তাল হয়না। এখানে বসন্তে নানা রঙের ফুল ফুটে না আর কোকিল ও ডাকে না। কাকের কা কা শব্দের বিরক্তিতা খুজে পাওয়া যায়না এখানে। নেই মায়ের মায়াময় শাষন আর বাবার ধমক। নেই এখানে মেঘের আড়ালে উকি মারা পূর্নিমার চাঁদ। না কিছুই নেই এখানে। আছে এখানে নির্দয় নিরবতা, বিষাদময় স্মৃতি, বুক ভরা দীর্ঘস্বাস আর অসহায় চোখের পানি। যখন মনে পরে আপনজন দের তখন নিজের জীবন টাকে ব্যার্থ জীবন বলে মনে হয়। এই ব্যার্থ জীবনে নেই মায়ের সোহাগভরা হাতে বানানো শীতের পিঠা পুলি। মাথায় হাত বুলিয়ে আদর করা। ফোন করলেই মা বলে "নাজু তুই কি আমাকে ভুলে গেছিস?" না মা। মাকে কি কেউ ভুলতে পারে? এখানে চাইলেই অনেক কিছু করা যায় না। কারন এটা যে আমার দেশ না। এটা হল পরদেশ। আমার দেশ কত সুন্দর! শীতল হাওয়া। যা বয়ে গেলে প্রান জুরিয়ে যায়। প্রান চঞ্চল সকাল,ব্যাস্ত সন্ধা আর নিরব নিস্তব্দ রাত। যা আছে আমার বাংলাদেশে। দিন পরিবর্তনের সাথে সাথে প্রকৃতিও আমার দেশকে সাজায় আপন রঙে। সে যে আমার বাংলাদেশ। "আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি।" প্রতি দিন এখানে ঘুম ভাঙে ঘড়ির এলার্ম শোনে। রোজ রোজ ছুটে চলা নিজ ডিউটিতে আবার কাস্ত শরীরে রুমে ফিরে আসা। এভাবেই চলছে আমার প্রবাস জীবন। এবং চলবে যতদিন এখানে আছি। হয়তো একদিন শেষ হবে এ দিনের। তখন শেষ হবে স্বপ্নে দেশে যাবার দিন, রুপ নেবে বাস্তবে। নাজিরুল হক নাজু- রিয়াদ-সউদি আরব।
১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
অবিশ্বাস্য, অবিস্মরণীয়! বাংলাদেশের দুর্দান্ত জয় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে!!! :-ls B-)

অবিশ্বাস্য, দুর্দান্ত, অতুলনীয়,অবিস্মরণীয় যে বিশেষণই ব্যবহার করি না কেন বাংলাদেশের এই জয়ের মহত্ব বুঝাতে কোন শব্দ ভান্ডারই যেন যথেষ্ট নয়। আমি রীতিমত বাকরুদ্ধ হয়ে গেছি বাংলাদেশের এমন পারফর্মেন্স দেখে!! বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন
Humans are (not) from Earth-রূপের বৈচিত্র্য ও আঞ্চলিক প্রোগ্রামিং

আমাদের মনে কি এমন প্রশ্নের উদয় হয় না যে,"আমরা যখন পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষের অবয়ব, গায়ের রঙ, চুল কিংবা পুরুষদের মুখের দাড়ি-গোঁফের দিকে তাকাই, তখন এক অদ্ভুত... ...বাকিটুকু পড়ুন
জেগে উঠেছে জামাত-শিবিরের রগ কাটা বাহিনী

গণ অধিকার পরিষদের এক কর্মীর পায়ের রগ কেটে দিয়েছে জামায়াত-শিবির।
কুষ্টিয়ায় গণ অধিকার পরিষদের নেতারা অভিযোগ করেছেন, তাঁদের এক কর্মীর পায়ের রগ কেটে দিয়েছেন জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা।... ...বাকিটুকু পড়ুন
গল্প - অভাগীর সুর ব্যঞ্জনা – পর্ব ১ -

শহরটা রাতে কখনও পুরো ঘুমোয় না। কেউ প্রেমে জাগে, কেউ স্বপ্নে, কেউ অপরাধবোধে।আর কেউ কেউ জেগে থাকে অভাবে। তিনতলার ছোট্ট ভাড়া-বাড়িটির জানালার পাশে বসে শিরীন হারমোনিয়ামের রিডে আঙুল রাখল।
বাইরে তখন... ...বাকিটুকু পড়ুন
জন্মদিনে তাহাদের জন্য শুভকামনা। আমার জন্মদিনের স্মৃতি...

একেকটা জন্মদিন পার করা মানে জীবন বইয়ের একেকটা পৃষ্ঠা পড়ে ফেলা, কয়েক বছর পরপর সেই বইয়ের একেক অধ্যায় শেষ হয়! বইটা ট্রাজেডি না কমেডি, একেবারে শেষ পর্যন্ত না পৌঁছালে তা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।