এল ডি পির জন্ম হয়েছে দূর্নীতি থেকে। বলতে চেয়েছি এ দলের জন্ম হয়েছে দূনীর্তি বিরোধি আন্দোলন থেকে। দল গঠনের শুরুতে বলা হয়েছিল,আমরা দূর্নীতি বিরোধি দল এবং বাংলাদেশের এমন কোন দল নেই যারা দূর্নীতি দ্বারা আক্রান্ত না। সুতরাং দূর্নীতি মুক্ত বাংলাদেশ গঠনে এল ডি পিতে যোগ দিন।
অনেকে যোগ দিয়েছিল,অন্তত যারা দেশকে দূর্নীতি মুক্ত দেখতে চেয়েছিল। তাদের সে আশায় ধস নেমেছে এল ডি পির আওয়ামিলীগে যোগ দেওয়াতে। দূর্নীতির অভিযোগে আওয়ামিলীগ, বি এন পি সহ সকল দলই অভিযুক্ত। ভেবেছিলাম অন্তত একটি দল গঠিত হয়েছে যে দলে কোন দূনীর্তি থাকবে না। কর্নেল অলি্থর বি এন পি ত্যাগের মূল কারণ ছিল এই দূনীর্তি ( তার ভাষায় )। তাহলে আজ কেন আরেকটি দূনীর্তিতে অভিযুক্ত দলে যোগ দিচ্ছে তারা। তারাও তো বাংলাদেশের চলমান রাজনীতির ধারা অনুস্বরণ করলো।
ক্ষমতার লোভে দলীয় নীতি ভুলতে বেশী দেরি নেয়নি এল ডি পি। মাত্র দু মাসের ব্যাবধানে এরা নিজের নীতি ভুলে ক্ষমতায় যাওয়ার প্রক্রিয়া চালাচ্ছে। দেশকে দূনীর্তি মুক্ত করার প্রত্যয়কে অনেক দূরে ঠেলে রাজনীতি চালিয়ে যাচ্ছে এল ডি পি। আমাকে যদি চলমান রাজনীতির নীতিতেই আসতে হবে তাহলে কেন আমি দল পরিবর্তন করবো? বিষয়টা স্ববিরোধি হয়ে গেল না?
এ কথা সবারই জানা যে কর্নেল অলি্থর বি এন পি ত্যাগের অন্য কোন কারণ ছিল না দূনীর্তি ছারা।
আসলে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই। এ কথা আবারও প্রমান হল।
সর্বশেষ এডিট : ০১ লা জানুয়ারি, ২০০৭ রাত ২:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


