যুগের সাথে তাল মিলিয়ে মানুষ চলছে উন্নত জীবনের পথে। উন্নত জীবনের উন্নত যুগাযোগ মাধ্যম গুলোও মানুষ লুফে নিচ্ছে। ভাবের আদান প্রদানের জন্য মানুষ ব্যাবহার করছে মোবাইল/টেলিফোন কল, এস এম এস, ই-মেইল ইত্যাদি।
গতকাল বাংলা ভিষনের চিঠি নিয়ে রিপোর্ট এ চিঠি লেখার প্রচলন উঠে যাওয়ার আশংকার কথা বলা হয়েছে। নতুন প্রজন্ম আধুনিক যুগাযোগ মাধ্যম গুলোকে পুরো দমে গ্রহন করেছে। আসলেই তো তাই। একটা চিঠি লিখতে সময় ব্যায় করতে হয় অন্তত আধা ঘন্টা আর ই-মেইল লিখতে আরো অনেক কম সময় লাগে। এর পরে ফোন কল বা এস এম এস তো আছেই। চিঠি লিখে উত্তরের আশায় বসে থাকার দিন যেন শেষ হয়ে গেল।
চিঠি বিষয়ক এই রিপোর্টি দেখে আমার কিছু স্মৃতি মনে পড়ে গেল। আমি নিজেও তো গত দুই বছর যাবত কোন চিঠি দেয়নি বাড়িতে। টাকা পাঠাতে গেলে স্পিড ক্যাশ(অনলাইন মানি ট্রান্সফার) এর মাধ্যমে পাঠিয়ে দিয়ে ফোন করে বলে দিই দুদিন পর ব্যাংক এ খবর নিতে। সেদিন আমার মা বললো, তুই এমন কেম্
সর্বশেষ এডিট : ০২ রা জানুয়ারি, ২০০৭ রাত ১:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




