একটা মিথ্যে অভিযোগ এ পুরো পাঁচ বছর অভিযুকক্ত ছিলাম। অবশেষে পরশো বড় ভাবি ফোন করে বললো নাজু (আমার ডাকনাম), তোমার উপর যে অভিযোগটা ছিল সেটা মিথ্যে প্রমানিত হয়েছে। (.......)নিজেই শ্বীকার করেছে। বলেছে আমিই এর জন্য দায়ী।
আমি স্বস্তিতে নিঃশ্বাস নিলাম। একটু পরে মাথা গরম হয়ে গেল। ভাবিকে ফোন করলাম। জিজ্ঞাসা করলাম, এ কথাটা সে আগে কেন বলেনি?
- আমিও তাকে এ প্রশ্নটাই করেছি
- কি বললো?
- বলেছে সে নাকি সুযোগ পায়নি এতদিন।
এতক্ষন যা বললাম হয়তো কিছুই বুঝতে পারেননি। আর বুঝবেনই বা কিভাবে, ঘটনাতো খুলে বলিনি।
বড় ভাবির খুব নিকটাত্বীয় (.....)। ছুটি পেলেই আমাদের বাড়িতে আসতো বেড়াতে। ভাইয়াও তাকে আদর করতো অনেক। ও আমাদের বাড়িতে আসলে পরে অনেক সময় আমাকেই ওদের বাড়িতে পৌছে দিয়ে আসতে হতো। তখন ওর কথা বার্তা ও তাকানো দেখে সন্দেহ লাগছিল। যা ভেবেছি তাই হয়েছে। চাঁদের দেশে বাড়ি বানিয়ে ফেলেছে আমাকে নিয়ে। আমাকে সরাসরি কিছু না বললেও আমার মুখের দিকে তাকিয়ে থাকতো কিছু বলি কিনা। কিন্তু আমি কিছু তো কিছু বলিনি, তাকেও বলতে সুযোগ দেইনি। আমার এই চালাকিটাই আমার জন্য সমস্যা হয়ে দাড়ালো।
একদিন কলেজ থেকে বাসায় আসতে একটু দেরি হল। বাসায় এসে ভাবিকে খাবার দিতে বললাম। ভাবি খাবার দিল কিন্তু আমার সাথে কোন কথা বললো না। আমি ছোট ভাবিকে প্রশ্ন করলাম কি হল ভাবির?
-ভাবির মুখ থেকেই জেনে নিও।
-আমি বললাম আপনি বলেন না।
- (.....) তোমাকে চিঠি দিয়েছে। তাও আবার ডাক যোগে। আর সে চিঠি এসেছে প্রথমে বাবার হাতে পরে বড় ভাবির হাতে।
- কি লিখেছে?
- লাভ লেটার। বুঝতেই পারছো কি লিখেছে।
- আমি তো কিছুই জানিনা।
- তো ও কিভাবে সাহস পেল?
- তা আমি কি করে বলবো?
পরে বড় ভাবিকে বললাম, ভাবি আমার কোন দোষ নেই। আমি ওকে কিছুই বলিনি। এখন ও আমাকে চিঠি দিয়েছে সেটা কি আমার দোষ?
ভাবি খুব এক রোখা। আমার কথা একেবারেই বিশ্বাস করছেনা। বললো, এক হাতে তালি বাজে না। তুমি কিছু না বললে সে সাহস পেত না। আর ও খুব বোকা সিস্টেমের মেয়ে।ও এমন কাজ করতেই পারেনা তোমার আস্সাস ছারা। আমি কিছুতেই বুঝাতে পারলাম না।
ঐ ঘটনার পর থেকে আমার আর কথা হয়নি তার সাথে। অনেক চেষ্টা করেছি সত্যকে সামনে তুলে আনতে। পারিনি। ভাবির কাছে আমি এ প্রশ্ন তুলিনি যে ভালবাসা কি পাপ? প্রশ্ন করিনি ভালবাসা কি অপরাধ? আমি চেয়েছি ঘটনার সত্যতা প্রমান করতে। আমি কি আসলেই দোষি কিনা। ঘটনার যা ঘটেছে তার পক্ষে যুক্তি তুলিনি।
এ ঘটনায় ভাবির সাথে আমার সম্পর্ক খারাপ হয়নি কিন্তু আমাকে সে ঐ ঘটনার অভিযুক্ত ভেবে রাখলো।
অবশেষে ভাবি জানলো আসল সত্য। জেনেছে নিতান্তই আবেগের বসবতি হয়ে(.....) এমন কাজ করেছে। খুব বেশী পাগল হয়ে গিয়েছিল। আজ ওর পাগলামির কথা মনে করে হাসি এল। এমন বোকা মেয়েও কি হয়? বুঝতে পারলাম, এটাই ছিল ওর প্রথম প্রেম, প্রথম কাউকে ভাল লাগা, প্রথম কাউকে ভাল লাগার কথা জানানো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



