মাঝে মাঝে আশেপাশের কিছু মানুষের কাজ কর্ম বা ব্যবহার দেখলে মনে হয় আমি দুই কি তিন বছরের ছোট্ট একটা মেয়ে। যাকে যা বুঝানো হবে তাই বুঝবে, যাকে ধমক দিয়ে কাঁদানো যাবে যাকে রাতের বেলার ভুতের ভয় দেখিয়ে ঘুম পাড়ানো যাবে!
বলি ভাই ও বোনেরা,
আমি অবুঝের মত থাকি মানে এই নয় যে আমি মানুষটা অবুঝ। এর মানে আপনাদের অত্যান্ত নিন্মমানের অভিনয়গুলোকে আমি সম্মান করে নিরব দর্শক হয়ে দেখি।
আমি কিছু বুঝিনা মানে হল, আমি সব দেখে, সব বুঝেও না বোঝার ভান করি।
মুখের উপর কিছু বলতে পারবেন না বলে ইনিয়ে বিনিয়ে এভোয়েড করার দরাকার কি? কাউকে একটু একটু করে পুড়িয়ে বার্ন ইউনিটে রেখে মারার চেয়ে গুলি করে কিংবা জবাই করে মেরে ফেলাটাই শ্রেয়। কারন, তাতে অন্তত জ্বালাটা কম হবে।
অহংকার এমন এক জিনিস যার পতন হবেই হবে। আজ, নাহয় কাল নাহয় বহু বছর পর। কিন্তু হবেই।
আপনাদের কাছে হয়ত বিষয়গুলো খুব ছোটখাটো মনে হয়। কিন্তু, একবারও ভাবেন না আপনাদের কিছু হাসি অন্য কারো কষ্টের কারন হতে পারে।
এই আপনারা আজ পাত্তা না দিয়ে, অবহেলা করে কাল যখন আবার সুমধুর কথা বলতে আসেন, বিশ্বাস করুন, প্রচন্ড ঘৃণা হয় আপনাদের প্রতি।
আমি একলা পথ চলতে শিখে গেছি বহু আগেই। বন্ধুত্ব, ভালোবাসা, সঙ্গ এ জিনিসগুলো যেন একএকটা পটাশিয়াম সায়ানাইডের বোতল।
-_-
সর্বশেষ এডিট : ০৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




