শত স্বপ্নের কুঁড়ি পড়েছে চাপা দেয়ালের ভাজে
কত স্বপ্ন হাত পা হারিয়ে কাঁদে হাসপাতালে।
বাংলাদেশ দেখো তোমার স্বপ্ন আজ লাশের মিছিলে
কিছু দানব এখনো আছে তোমার স্নেহের আঁচলে।
বাংলাদেশ, তোমার সন্তান এখনো মরে তোমার কোলে
কিছু হায়না এখনো তোমায় ভাসায় অশ্র জলে।
কত ভালবাসা ভেসে গেল রক্তের মিছিলে
শত শিশুর শূণ্য চোখ মায়ের মমতা খোঁজে।
বাংলাদেশ দেখো তোমার স্বপ্নে আজ আগুন জ্বলে
তবু লোভী প্রতারক আশ্রয় খোঁজে স্নেহের আঁচলে।
বাংলাদেশ, তোমার সন্তান এখনো মরে তোমার কোলে
কিছু হায়না এখনো তোমায় ভাসায় অশ্র জলে।
বাতাসে লাশের গন্ধ ভাসে নিরীহ জনতা কাঁদে
স্বার্থ ভুলে সবাই ইট সরিয়ে প্রিয়জন খোঁজে।
বাংলাদেশ দেখো তোমার সন্তানেরা আছে মিলে-মিশে
কিছু পাষাণ এখনো থাবা বসায় সুযোগ পেলে।
বাংলাদেশ, তোমার সন্তান এখনো মরে তোমার কোলে
কিছু হায়না এখনো তোমায় ভাসায় অশ্র জলে।
(২৮-০৪-২০১৩)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


