কত যে সাগর, নদী পেরিয়ে
মেঘের ডানায় নীল আকাশ ছুঁয়ে।
থেমেছি তোমার আঙ্গিনায় ভালবাসায়।
কত যে অরণ্য, মাঠ ছাড়িয়ে
দিগন্তের সীমা পেরিয়ে গিয়েছি ছুটে।
হৃদয় গহীনে, হৃদয়ের ভালবাসায়।
আবেগী স্বপ্নের মায়া জাল ছড়িয়ে
রঙ ধনু ইচ্ছেরা প্রজাপতি হয়ে।
তোমার মনের ইচ্ছে গুলো রাঙায়।
কত যে বাধার দেয়াল ডিঙিয়ে
দিগন্তের সীমা পেরিয়ে গিয়েছি ছুটে।
হৃদয় গহীনে, হৃদয়ের ভালবাসায়।
মায়াবী রাতে ভাবনার রঙ ছড়িয়ে
জোনাকী মন জোছনায় ভিজে ভিজে
তোমার চোখে সুখের ঘুম নামায়।
কত যে তিমির আধার সরিয়ে
দিগন্তের সীমা পেরিয়ে গিয়েছি ছুটে।
হৃদয় গহীনে, হৃদয়ের ভালবাসায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


