somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্বাধীনতা উত্তর বাংলাদেশে যারা বঙ্গবন্ধুকে বেশী অসযোগিতা করেছে আজ তারাই মন্ত্রী সভায় স্বগর্বে অবস্থান করছেন।

৩১ শে মে, ২০১৩ দুপুর ২:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কিছু কথা:

বাংলাদেশের স্বাধীনতা উত্তর বঙ্গবন্ধু সরকারকে যে দলটি সব চেয়ে বেশি বেকায়দায় ফেলেছিল সেই দল গুলোর মধ্যে অন্যতম ছিলো জাসদ, পরবর্তীতে এই দলটি বিভিন্ন নামে বিভক্ত হয়ে রাজনীতিতে সক্রিয় হয়। সেই সময়ের জাসদের অন্যতম নেতা আজকের আওয়ামী লীগ সরকারের তথ্যমন্ত্রী "হাসানুল হক ইনু"। এছাড়াও বর্তমান মন্ত্রী সভায় আরো কিছু বামপন্থী আছে যারা বঙ্গবন্ধু সরকারকে নানা ভাবে হেনস্ত করেছিল। কেউ কেউ বঙ্গবন্ধুর শরীরের চামরা দিয়ে ফুটবল বানায়ি খেলতে চেয়েছিল, কেউ কেউ সেই সময়ের স্বরাষ্ট্র মন্ত্রীর বাস ভবন দখল করার আন্দোলনে নেতৃত্বও দিয়েছিল। বাবু সুরঞ্জিত সাহেবতো বঙ্গবন্ধু সরকারের তথা বাংলাদেশের জন্য প্রণীত সংবিধানে স্বাক্ষর পর্যন্ত করেননি। তারা আজ সাচ্চা আওয়ামী লীগ সেজে শেখ হাসিনাকে নিয়ন্ত্রন করছে।

আজকের আওয়ামী লীগ নেতা-কর্মী -সমর্থকরা ভুলে গেলেও ইতিহাস ভুলেনি। হাসানুল হক ইনুর আওয়ামী বিরোধী বক্তব্য আজকের শেখ হাসিনা বা আওয়ামী লীগ ভুলে গেলেও মানুষ ভুলে নি।

আওয়ামী লীগের নব্য নেতারা স্বাধীনতা বিরোধীদের বিচারের জন্য মুখে ফেনা তুলেন, বিএনপিকে দোষারোপ করে আত্মতৃপ্তি লাভ করেন, অথচ তাদের প্রাণের নেতা বঙ্গবন্ধুকে নিয়ে যারা বিদ্রুপ করতো, বঙ্গবন্ধুর শাষনামলকে যারা বাধাগ্রস্ত করেছিল, যাদের জন্য বঙবন্ধু স্বাধীনতা উত্তর বাংলাদেশের নির্বিঘ্নে কাজ করতে পারেন নি, তাদের নিয়ে কিছুই বলেন না। বরং তাদেরকে বগলে আগলে রেখে নতুন করে ক্ষমতা যাবার স্বপ্ন দেখেন।

এই সব নেতারা মুখে বঙ্গবন্ধুর স্বপ্নের কথা বলে ফেনা তুললেও মূলত বঙ্গবন্ধুর আদর্শ থেকে অনেক দূরে থাকেন। যদি তারা সত্যিকারের বঙবন্ধুর সৈনিক বা আদর্শের কান্ডারী হতেন, তাহলে হাসানুল হক ইনুকে মন্ত্রী সভায় মেনে নিতে পারতেন না, যেমনটা আমি পারিনা। এরা মতলববাজ রাজনীতিবিদ, এরা সব সময় ভয়ংকর।

মাননীয় প্রধান মন্ত্রী বঙ্গবন্ধু তনয়া জননেত্রী শেখ হাসিনার প্রতি বিশেষ অনুরোধ দয়া করে এদের রাহু গ্রাস থেকে নিজেকে মুক্ত করুন এবং রাখুন। সাময়িক লাভ দীর্ঘমেয়াদী ব্যর্থতা নিয়ে আসতে পারে, দয়া করে সতর্ক থাকুন। সাচ্চা আওয়ামী লীগারদের কাছে অনুরোধ ১৯৭১ থেকে ১৯৭৪ সাল পর্যন্ত জাসদের কর্মকান্ড পড়ুন, ওনাদের রাজনীতির আদর্শ জানুন, বঙবন্ধুকে কিভাবে পদে পদে বিপদে ফেলতে কাজ করত সেটা জানুন। আওয়ামী লীগ এতো সহজে ইতিহাস ভুলতে পারে না, ইতিহাস মুছতেও পারে না। মাইনুদ্দিন বাদল, দিলীপ বড়ুয়া, ইনু, মেনন এবং সুরঞ্জিত সম্পর্কে পড়ুন, আজকের মতিয়া চৌধুরী কি বলেছিলো সেই গুলোও আপনাদের জানা দরকার। ইতিহাস থেকে সত্যিকার ইতিহাস জানুন।
স্বাধীনতা উত্তর বাংলাদেশে রাজাকারদের থেকেও জাসদ, বাম পন্থীরা বঙ্গবন্ধু সরকারের জন্য বেশি ভয়ংকর ছিলো। নিজে দেশে বঙ্গবন্ধু স্বদেশী নেতাদের অসযোগিতা পেয়ে ব্যর্থ হয়েছিল। আর এই অসযোগিতা সব চেয়ে বেশি করেছে জাসদ এবং বামপন্থীরা। সউটরাং সাধু সাবধান!!
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×