তোর জন্যই হই বন্য।
কামরুজ্জামান স্বাধীন
=============
তোর জন্য পাগল এই মন
তোর জন্য হই আবার বন্য।
তোর জন্যই দুরন্ত এই মন
তোর প্রেমেই হই নীরব শান্ত।
তুই যে আমার সুখের অরণ্য
তোকে পেয়েই জীবন হয় অনন্য।
তোর জন্য পাগল এই মন
তোর জন্য হই আবার বন্য।
তুই যে আমার আদি অন্ত
তুই যে দেখার শেষ সীমান্ত।
তোর জন্যই ছুটি স্বপ্নের দিগন্ত
তোর জন্য ছুঁই অসীম প্রান্ত।
তুই যে আমার কথার বর্ণ
তুই ছাড়া জীবন হয় বিবর্ণ।
তোর জন্য পাগল এই মন
তোর জন্য হই আবার বন্য।
তোর জন্যই ভেঙ্গে হই চূর্ণ
তোর প্রেমেই হই পরিপূর্ণ।
তুই ছাড়া আমি জীর্ণ শীর্ণ
তোর ছোঁয়ায় হই খাঁটি স্বর্ণ।
তোর অভাবে মন ভীষন বিষণ্ণ
তোকে পেলেই মন শীতল শান্ত।
তোর জন্য পাগল এই মন
তোর জন্য হই আবার বন্য।
==============
(১০-০৬-২০১৩)
সময়: রাত ১টা ৪৭ মিনিট।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




