ব্যতিক্রমী ভাবনা
১৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ঘুনে ধরা ভাবনা গুলো
উড়িয়ে দাও মহাশূণ্যে।
আমি-তুমিতে আবদ্ধ নয়
ডানা মেলো সাম্যের অরণ্যে।
বন্ধু চেয়ে দেখ পাশে
কত হাত বাড়িয়ে ডাকে।
কত নিস্প্রাণ চোখের কোণে
স্বপ্ন মরে দারিদ্র্যের কষাঘাতে।
শংকিত মনের শংকা গুলো
ভাসিয়ে দাও সাগর তরঙ্গে।
সংকুচিত করো স্বার্থের তোষন
নিবেদিত হও জনকল্যাণে।
বন্ধু কান পাতো বাতাসে
কত চাপা কান্না ডাকে।
কত নিস্প্রাণ চোখের কোণে
স্বপ্ন মরে দারিদ্র্যের কষাঘাতে।
দ্বন্ধ প্রতিবন্ধ ভুলে যাও
প্রতিদ্বন্ধী হও যুক্তির বর্ণে।
সত্যের আলোয় আলোকিত হও
উম্মুখ হও সাফল্যের জন্যে।
বন্ধু চোখ মেলে দেখো
কত ক্ষুদার্ত মুখ ডাকে।
কত নিস্প্রাণ চোখের কোণে
স্বপ্ন মরে দারিদ্র্যের কষাঘাতে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার...
...বাকিটুকু পড়ুনমনে পড়ে ফেসবুক সম্পর্কে প্রথম ধারণা লাভ করি ২০০৮ সালে। ১৮টি বছর। বাংলাদেশে সম্ভবত তখন থেকেই মানুষ ধীরে ধীরে ফেসবুকের সাথে পরিচিত হতে শুরু করে। আর এই ফেসবুকই সম্ভবত সামাজিক... ...বাকিটুকু পড়ুন
গোলপাতার ফল
সাইফুল ইসলাম সাঈফ
সুন্দরবন দেখা হয়নি সেখানে গিয়ে
ইচ্ছে হয় যেতে তার সৌন্দর্য দেখে
তবে কখনো ভাবিনি যাবো
নিজ চোখে দেখব বাঘ ও হরিণ
নাম শুনেছি বনের প্রধান গাছ
সুন্দরী, গেওয়া, গরান, কেওড়া;
বাইন, গোলপাতা, খলশি... ...বাকিটুকু পড়ুন

আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই...
...বাকিটুকু পড়ুনআনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন