Iকথা হচ্ছে...
"জয় বাংলা" কাহারো পৈতৃক সম্পত্তি নহে....।
মুখে এই "জয় বাংলা" নিয়ে যখন কোন শিক্ষককে পিটাতে যাওয়া হয় তখন জাতি হিসেবে বাঙালীর মান ভূলুন্ঠিত হয়ে যায়..।
শুধু "জয়" বলে জয়ের সাথে অন্য কোন যা ইচ্ছে তা শব্দ বসিয়ে ব্যবহার করে আপনারাও যা ইচ্ছে তা করেন...,
আমরা কথা বলবো না....।
কিন্তু "জয়" এর সাথে "বাংলা" মিলিয়ে নয়...।
এই "জয় বাংলা" কথাটার পবিত্রতা মাপার যোগ্যতা এখনো আমাদের কারোই হয়নি...।
"জয়" এর সাথে "বাংলা" মিলে যে "জয় বাংলা"টা হয়েছে...
তার দাপটে শত্রুরা থর থর করে কেঁপেছে..,
এই স্লোগানে ভরে করে দেশে স্বাধীনতা এসেছে...,
এই স্লোগান এক সমুদ্র রক্ত দিয়ে ধুয়ে পবিত্র হয়েছে...।
এই স্লোগান মুখে নিয়ে ক্যাম্পাসে ক্যাম্পাসে পিস্তল চালানো..,
শিক্ষক পেটানো....,
এই স্লোগানকে পুঁজি করে ক্যাম্পাসে ক্যাম্পাসে ধর্ষনের মিছিল
এই জাতি বরদাস্ত করবে না....।
এখন সিদ্ধান্ত আপনাদের,কাদের মুখে তোলে দিবেন এই স্লোগান...।
পবিত্র "জয় বাংলা"......।
সর্বশেষ এডিট : ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



