somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফরাসি বিপ্লব,ও সেপ্টেম্বর ম্যাসাকার ৷

০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আজ থেকে ২২৩ বছর আগের
সেপ্টেম্বর মাসের ২ তারিখ থেকে
শুরু হয়েছিলো বিখ্যাত (নাকি কুখ্যাত?)
সেপ্টেম্বর ম্যাসাকার, যা স্মরণীয় হয়ে
আছে ফরাসি বিপ্লবের পক্ষে-বিপক্ষে
জনমত গঠন করার জন্য।
.
ফরাসি বিপ্লব (১৭৮৯–১৭৯৯) ফরাসি, ইউরোপ
এবং পশ্চিমা সভ্যতার ইতিহাসে সবচেয়ে
গুরুত্বপূর্ণ ঘটনা। এই বিপ্লবের সময় ফ্রান্সে
নিরঙ্কুশ রাজতন্ত্র বিলুপ্ত হয়ে
প্রজাতান্ত্রিক আদর্শের অগ্রযাত্রা শুরু হয়।
একই সাথে দেশের রোমান ক্যাথলিক চার্চ
সকল গোঁড়ামী ত্যাগ করে নিজেকে পুনর্গঠন
করতে বাধ্য হয়। তাই এই বিপ্লব অর্জন করে
জনগণের অকুণ্ঠ সমর্থন। তবে একটা ঘটনা
সমর্থনের ব্যাপারটিকে দুই ভাগ করে ফেলে।
সেই ঘটনাটিই ইতিহাসে সেপ্টেম্বর
ম্যাসাকার হিসেবে পরিচিত।
.
বিপ্লব চলাকালীন, ১৭৯২ সালের ২
সেপ্টেম্বর থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত
প্যারিসে চলেছিল বিশালাকায়
হত্যাযজ্ঞ। কেন? কারণ জনমনে ভয় ঢুকে
গিয়েছিলো যে, রাজকীয় বাহিনী এবং
বিদেশী সৈন্যরা মিলে প্যারিস আক্রমণ
করবে আর শহরের কয়েদখানাগুলো সব মুক্ত
করে দিবে। এরপর কয়েদীদেরও ভেড়াবে
তাদের দলে, আর সবাই মিলে আক্রমণ করবে
বিপ্লবীদের।
.
প্রগতিবাদীরা অর্থাৎ যারা ফ্রান্সে আমূল
পরিবর্তন আনার জন্য বিপ্লব করছিলেন, তারা
চিন্তা করলেন বিরোধী দলকে মাঠে
নামার সুযোগ দেওয়া হবে না। বিশেষ করে
সাংবাদিক জ্যা পল মারাত কয়েদীদের
হত্যা করার জন্য আহ্বান করলেন ড্রাফ্টি-দের
(যাদেরকে জোরপূর্বক মিলিটারিতে
ঢুকানো হতো)। তিনি ভেবেছিলেন,
বিরোধীরা কয়েদীদের মুক্ত করে দেওয়ার
আগেই ওদেরকে মেরে ফেলা দরকার।
.
সাংবাদিকের আহ্বানে সাড়া দিয়ে
কয়েদী হত্যায় নেমে পড়েছিলো ফরাসি
মিলিশিয়ায় যোগ দেওয়া সাধারণ জনতা,
আর কিছু স্বেচ্ছাসেবী। প্যারিস শহরের
গভর্নমেন্ট পুরো ব্যাপারটাকে মেনে
নিয়েছিলো। সেইসাথে অন্যান্য শহরেও
একই কাণ্ড ঘটানোর আহ্বান
জানিয়েছিলো। ৬ সেপ্টেম্বরের মধ্যে
প্যারিস শহরের সব কয়েদীদের মধ্যে
অর্ধেককে মেরে ফেলা হয়েছিলো।
অনুমান করা হয়, সংখ্যাটা ছিল ১২০০ থেকে
১৪০০ জনের ভেতর। এদের মধেয় ২৩৩ জন
ছিলো ক্যাথোলিক যাজক, যারা সরকারকে
সমর্থন জানাতে অস্বীকার করেছিলো।
তবে হত্যাকৃত বেশিরভাগ কয়েদীই ছিল
বিভিন্ন অপরাধে অভিযুক্ত অপরাধী। এই
হত্যাকাণ্ড অন্যান্য ফরাসি শহরেও ঘটানো
হয়েছিলো।
.
এই সেপ্টেম্বর ম্যাসাকার ঘটনাটি বিখ্যাত
এই কারণেই যে, এটার জন্যেই এখনও ফরাসি
বিপ্লবের পক্ষে বিপক্ষে জনমত গঠিত হয়।
সর্বশেষ এডিট : ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৫০
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অশনি সংকেত

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৪০


কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে নিখোঁজ অপ্রতিম নামের ১৩ বছর বয়সী এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুর ১ টার দিকে বিশ্ববিদ্যালয়সংলগ্ন ম্যাজিক প্যারাডাইস পার্কের পাশের একটি জঙ্গল থেকে... ...বাকিটুকু পড়ুন

এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:০১



পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?

পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন

এক কাপ চা, আর ফিরে দেখা ২০০৯-এর সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:০১



এক কাপ চা, আর ফিরে দেখা ২০০৯-এর সেই দিনগুলো

কিছু জায়গা শুধু জায়গা নয়—সেগুলোর সঙ্গে জড়িয়ে থাকে আমাদের জীবনের একটি সময়, কিছু মানুষ, কিছু অভ্যাস আর অসংখ্য ছোট ছোট স্মৃতি।... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০



প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।

রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন

জীবনের স্টেশনে

লিখেছেন হুমায়রা হারুন, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:৫৭

রেল স্টেশনে অপেক্ষা। ট্রেন আসছে। এখনো ঐ দূরে। কিন্তু তার আগমন দেখলেই আমার ভেতরে এত কন কন করে উঠে কেন জানি না। কেন এই কষ্ট বারবার হয়?... ...বাকিটুকু পড়ুন

×