লিখতে বসার আগে হাজার কথা মাথায় জমা হয় ।কিন্তু লিখতে বসলেই মনে হয় হারিয়ে ফেলেছি সব কথা।ঠিক যেমন মাকে জড়িয়ে ধরে বলতে ইচ্ছা করে মা তোমাকে খুব ভালোবাসি , কিন্তু মায়ের সামনে গেলেই মনে হয় অন্য কেউ আমার মুখের কথা চুরি করে নিয়ে গেছে.।।আমার আরেক মা (আমার মাতৃভূমি) এর দামাল কিছু সন্তান যখন আমাদের প্রিয় মাকে আরেক বার বিশ্বের দরবারে আরও মর্যাদার আসনে অধিষ্ঠিত করার জন্য নামছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ মঞ্চে , ঠিক তখনো আমি তাদের শুভকামনা জানানোর ভাষা খুঁজে পাচ্ছি না।
আজ খেলার ফলাফল আমি জানি না।কি হবে তাও অনুমান করতে পারছি না।কিন্তু একটা জিনিস খুব ভালোভাবে আমি অনুভব করতে পারছি যে, আমার গর্ভধারিনী মাকে আমি অন্যের কাছে বড় করে উপস্থাপনের জন্য আমার যে আন্তরিকতা থাকবে ঠিক তেমনি আজ আমার ও আমাদের মাতৃভূমি মায়ের জন্যও তার সন্তানরাও তার কম কিছু করবে না.।।
আর ঠিক এজন্যই আজকের ফলাফল নিয়ে দুশ্চিন্তা করার কোন কারন পাচ্ছি না।আমরা আন্তরিক থাকলে আমাদের বিজয় কেউ ছিনিয়ে নিয়ে যেতে পারবে না।যেমনটা পারে নি ৫২ কিংবা ৭১ ।।আজ না হোক কাল জয় আমাদের আসবে।।
তাই শুভকামনা বাংলাদেশ ক্রিকেট টীমকে।আমরা আছি তোমাদের সাথে হোক সুসময় কিংবা দুঃসময় ।
সময় এসে গেছে ইন্ডিয়ার মুখটা আর একবার ভোঁতা করে দেবার।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


