মানুষ উভচর প্রাণী, ঠিক কাঁকড়ার মতো
জলডুব খেলে, সাঁতারও কাটে
আবার ডাঙায় আঁকড়ে থাকে কারো বুক কিংবা বাস্তুভিটায়
কেউ কেউ ত্রিমুখী মোহনায় ভাসে; কাঁচের জানালায় রূপ দেখে
আকাশের উড়ালে তারা গোনে...
দু'ঠোঁটের কোন কোন মানুষ বহুরূপী; শুধু দাঁত কেলিয়ে হাসে।

সর্বশেষ এডিট : ১৮ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


