somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রায়োরিটি , প্রাধান্য – দিচ্ছি কি?

২৭ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্কুলে আমাদের সবচেয়ে ত্রাসের রাজত্ত্ব কায়েম করা স্যারের নাম জিগেস করলেই সমসাময়িক সবাই কোন রকম চিন্তা ছাড়াই উত্তর দেবেন “বাবু যোগেন্দ্র চন্দ্র পোদ্দার স্যার’। তাঁর ক্লাস চলাকালীন পাশের কাস থেকে শিলা বৃষ্টির মত বেত্রাঘাতের আওয়াজ পাওয়া যেন। ছাত্র পিটানোয় তাঁর চেয়ে ৩-০ গোলে পিছিয়ে থাকা অনেক শ্রদ্ধেয় শিক্ষকেরাই মাঝে মাঝে উকি দিয়ে দেখতেন আজকের ঘটনা কি একটু বেশী খারাপ নাকি! ( অথবা হয়তো মারের টেকনিক শিখতেন ;) )

যাই হোক, আমরা স্যারকে শ্রদ্ধাবনত মস্তকেই স্বরণ করি , কারণ, স্যারই আমার দেখা একজন মানুষ যিনি “মাইরের উপর ওষুধ নাই” বাক্যটা প্রমান করে আমাদের সমসাময়িক প্রথম সারীর অনেককে সনাতন যুগে ( অব্জেক্টিভ যুগের আগে) ভূগোলের মতো কাঠ –খোট্টা বিষয়ে লেটার মার্ক্স পেতে সক্ষম করেছিলেন। চোখ বন্ধ করে আমরা বাংলাদেশের ম্যাপ, আফ্রিকার ভৌগলিক বিবরণ লিখে ফেলতে পারতাম।

মেয়ে হয়ে জন্মানোর প্রথম সুবিধা স্যারের কাছেই পাওয়া – তিনি স্ত্রী জাতীর গায়ে হাত তুলতেন না।
কিন্তু পড়া না করে আসলে অনেক কষ্টে রাগ সামলাতে ভ্রু কুচকে অত্যন্ত বিরক্ত হয়ে বলতেন , “ ভাত খাইছিস?”
- জী স্যর।
- কেন? এখন জী স্যার কেন? এখন তো বলিস না – ভাত খাই নাই স্যার। তাইলে পড়া করতে পারিস নাই কেন?
আমরা বেকুব হয়ে ভাবতাম, এইটা কি প্রশ্ন? ভাত খাওয়ার সাথে পড়ার সম্পর্ক কি?
-------------------------------
আজকে অনেক পরিণত বয়সে বুঝি, সম্পর্কটা "priority - প্রাধান্য" দেয়া।

জীবনের সব ক্ষেত্রেই তাই - সে যত ব্যস্ত বা বেকারই কেউ হোক , তাঁর কাছে যেটা প্রাধান্য পায় সেটাই সে করে।
এবং এই priiority কোন কাজের ক্ষেত্রে দিতে হবে সেটা যে বাস্তবতার নীরিখে হিসেব কষে সেইমতো কাজ করতে পারেন তারাই ‘আপাতদৃষ্টিতে’ সফল হোন।
কেউ বাস্তবতার দাবীকে প্রাধান্য দেয়- কেউ দেয় স্বপ্নের দাবী, ভাললাগার দাবী !
যেমন ধরুন, আপনার ইনবক্সে হাজারও মেসেজ পড়ে আছে, ব্যাক্তিগত এমনকি অফিসের মেইলেও জমে আছে অসংখ্য ইমেইল।
উত্তর আপনি তার টাই দেবেন যাকে আপনি প্রধান্য দিচ্ছেন। যার মেইল, মেসেজের আপনি অপেক্ষায় আছেন।

বাকীদের “ অসম্ভব ব্যাস্ত ছিলাম রে ভাই” বলাটা আসলে একটি মধুর মিথ্যা!

না, ব্যাস্ত আপনি অবশ্যই ছিলেন বা আছেন হয়তো, কিন্তু নির্জলা সত্যটা হলো “ তোমার মেইল/ মেসেজ/ মিস কল রিপ্লাই আমার প্রায়োটির মধ্যে ছিল না” । অথবা থাকলেও নীচের দিকে ছিল।

ব্যাক্তিগত ভাবে আমাকেও এই কথাটি কেউ বললে আমিও নির্ভেজাল কষ্টই পাব- কিন্তু সত্য এটাই।
সত্য বেশীর ভাগ ক্ষেত্রেই অসুন্দর এবং তেঁতো। অসুন্দরকে ভালবেসে আলিঙ্গন করা খুব কঠিন।

তাই অনেকেই সত্যটা মনে মনে টের পেয়েও নিজেকেই নিজে বুঝ দিতে চায় “হয়তো মানুষটা সত্যিই খুব ব্যাস্ত ছিল” , কারণ নিজেকে অবহেলিত কেউ ভাবতে চায়না, অবহেলা কোন মানব সন্তানের কাম্য হতেই পারেনা। কারন, মানুষ নিজেকে সবচেয়ে বেশী ভালবাসে।

কিন্তু কোন বিশেষ কারোর অবহেলার ইঙ্গিতটা বুঝে যত কষ্টই হোক সরে আসতে পারাটাই সবচেয়ে সর্বোত্তম যুদ্ধজয়!
সর্বশেষ এডিট : ২৭ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:০৭
৮টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ সাংবাদিক সিরাজুর রহমানের বিরুদ্ধে মরণোত্তর মামলা করা হোক।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৫

আ ন ম সিরাজুর রহমান (১৯৩৪ – ১ জুন ২০১৫) ছিলেন একজন বিশিষ্ট বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ সাংবাদিক, যিনি দীর্ঘ চৌত্রিশ বছর বিবিসি বাংলা বিভাগে অত্যন্ত সফলতার সাথে কাজ করেছিলেন.... ...বাকিটুকু পড়ুন

১৯৭১-এ ৩ লক্ষ না ৩ মিলিয়ন নিহত হয়েছিলেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৫

১৯৭১-এ ৩ লক্ষ না ৩ মিলিয়ন নিহত হয়েছিলেন, তা নিয়ে অনেক অপরাজনীতি হয়েছে। সরকার এই অপরাজনীতি খুব সহজে বন্ধ করতে পারেন। যদি ১৯৭১-এ নিহতদের একটি ডাটাবেইজ তৈরী করা যায় তাহলেই,... ...বাকিটুকু পড়ুন

পাথর ছুঁড়ে হত্যা করার কথা!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:১৯


সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ অপ্রত্যাশিত উপহার

লিখেছেন সামিয়া, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪০




সৌদি আরবের রিয়াদের একটা পাঁচ তারকা হোটেলে আমার চাকরি। চাকরিটা খুব কঠিন কিছু না। প্রতিদিন একটা ভ্যাকুয়াম ক্লিনার হাতে নিয়ে হোটেলের কার্পেট পরিষ্কার করি। লবি, করিডোর, হলরুম, অতিথিদের বসার... ...বাকিটুকু পড়ুন

মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৮



মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন

×