somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

Uglier than the worst nightmare।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এক দেশে ছিল এক রাজার কুমার ।
২৮ বছরের টগবগে সেই যুবক যখন তেপান্তর পাড়ি দিতে প্রস্তুত - তখুনি আচমকা এক মরন ব্যাধি তার ছোটার সময়সীমা ৭ বছরে বেঁধে দিল। সব জেনেও অপার্থিব ভালবাসা নিয়ে এক রাজকন্যা তার তেপান্তর পাড়ের সাথী হতে তার জীবনে এলো।
কিন্তু এইটুকু সুখও যেন বেশতি হয়ে গেল রাজপুত্রের ভাগ্যে!
করুণাময় তাঁর লাল কালির এক টানে আরো ৩ বছরের আয়ু কেটে দিয়ে তাকে ৪ বছরেই কেড়ে নিলেন।

রাজকন্যার পাওনা ছিল আরো ৩ বছর - রাজপুত্র তো এখন যেতেই পারেনা! রাজকন্যা কেন তা বিশ্বাস করবে?
রাজপুত্রের সাথেই সে বাস করে যায়- সারাদিন তার কাটে রাজপুত্রের সাথে কথা বলে বলেই। তার ভালবাসার জন্ম ছিল এই পৃথিবীর বাইরে কোথাও, তাই সেই জগতেই তার বসবাস শুরু হলো তার ভালবাসার মানুষটাকে নিয়ে।

I wish, ardently wish এটা কোন রূপকথার গল্প হতো!
কিন্তু এটাই নিষ্ঠুরতম বাস্তব যা ঘটে গেল আমারই এক না দেখা আত্মীয়ের জীবনে।

অনেক দিন আশে পাশে পরিচিত স্বল্প পরিচিত অনেকের এমন জীবনে এমন খবর শুনে, পত্রিকায় দেখে মন খারাপ হয়। টগবগে তরুণ- তরুনী, দায়িত্ত্বশীল বাবা, সংসার আগলে রাখা মা কিংবা দুরন্ত পায়ে ছোটা শিশুটা হঠাৎ বিনা মেঘে বজ্রপাতের মত ক্যান্সারে আক্রান্ত। তার চিকিৎসার যোগান দিতে পুরো পরিবার সর্বসান্ত, এরপর ভিক্ষার ঝুলি নিয়ে নামা। তাতেও শেষ রক্ষা হয়না- সে চলে যায়। পেছনে ফেলে যায় জীবন্মৃত জীবনযুদ্ধে বিপর্যস্থ এক পরিবার। সবসময়েই কোন দুর্ঘটনা শুনলেই মনে হয়- এটা তো আমার সাথেও ঘটতে পারে যে কোন মুহুর্তে।
What s/he has done to deserve this, what I have done not deserving this?

সবাই কাব্য করে বলে, Truth is sometime stranger than fiction!
কেউ কোনদিন এই সত্যটা কেন বলেনা , Truth is always uglier than the worst nightmare!
সর্বশেষ এডিট : ০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যেখানে খোদা নেই; সেই ঠিকানার সন্ধানে( একটি দীর্ঘ সুফি দার্শনিক আত্মজিজ্ঞাসা)

লিখেছেন ডঃ এম এ আলী, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:১৮


প্রথমেই জানাই আমার এই লেখাটি ব্লগার মরুভুমির জলদস্যুর লেখা “শরাব পিনে দে”
হতে উৎসারিত, তাই তাঁর প্রতি জানাই কৃতজ্ঞতা ।

সেই লেখাটিতে তিনি মির্জা গালিব এর বিখ্যাত শেরটি... ...বাকিটুকু পড়ুন

পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?

লিখেছেন জুল ভার্ন, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৮

পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?

ফ্যাসিস্ট আমলে পুলিশকে দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করা হয়েছিল- এ অভিযোগ শুধু রাজনৈতিক নয়, দীর্ঘদিনের অভিজ্ঞতার অংশ।
জুলাইয়ের পর- সেই পুলিশ কি সত্যিই বদলেছে, নাকি শুধু... ...বাকিটুকু পড়ুন

২৮ বছর পর ঋণের খোঁজে সন্তান বনাম হাজার কোটি টাকার খেলাপি: আমাদের ব্যাংকিং ও শেয়ারবাজারের ট্র্যাজেডি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৯

সংবাদের পাতার দুটি বিপরীতমুখী ছবি সাম্প্রতিক সময়ে আমাদের চরম এক সামাজিক ও অর্থনৈতিক বৈপরীত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।

একদিকে আমরা দেখি, ২৮ বছর আগে বাবার নেওয়া মাত্র ১০ হাজার টাকার দাদন... ...বাকিটুকু পড়ুন

এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:০১



পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?

পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০



প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।

রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন

×