somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধুর, মাকড় মারিলে ধোকড় হয়

১২ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেককাল আগে এক রাজ্যে মাকড়কে (মাকড়শা) বেশ সম্মান করা হতো। মাকড় মারা যে কেবল ভয়াবহ অন্যায়ই ছিল তাই শুধু না, মহাপাপ বলেও পরিগণিত হতো। তো একদিন রাজ্যের মন্ত্রী এসে রাজামশাইকে বললেন, "মহারাজা, মাকড় মারিলে কি হয়?" রাজা শুনে সামনে এগিয়ে হুংকার দিয়ে বললেন, "মাকড় মারা!!! ইহা তো ভয়ানক পাপ। মহাপাপ। তা কোন নরাধম এহেন পাপকার্য সমাধা করিয়াছে?" তখন মন্ত্রী বললেন, "আজ্ঞে মহারাজ, আপনার ছেলে।" রাজা তখন পুনরায় সিংহাসনে হেলান দিতে দিতে বললেন, "ধুর, মাকড় মারিলে ধোকড় হয়।"
আর এভাবেই মুসলমানদের ব্যাপারে বিচার-বিবেচনার নির্লজ্জ পরিবর্তন আজ সারা বিশ্বে হচ্ছে। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের বৈধ দাবী সন্ত্রাসী বুলি, আর ইসরাইলের অবৈধ বসতি স্থাপন সময়ের দাবী!!! ব্রিট সিংহাসনের নতুন অতিথি নিয়ে তুলকালাম কাণ্ড আর ওদিকে হাজার হাজার নিস্পাপ ইরাকি, ফিলিস্তিনি শিশুদের মৃত্যু কিছুই না, জাস্ট সন্ত্রাস দমনের 'মহান কার্য' সম্পাদন করতে গিয়ে এরকম একটু আধটু তো হতেই পারে। ১৯৯২ সালের ৬ ডিসেম্বরকে শৌর্য দিবস হিসেবে মহাসমারোহে পালন করা নিয়ে কারো কোন মাথাব্যথা নেই বরং এদিন মহানন্দে হনুমান চল্লিশা পাঠের আয়োজন করা হয়; ওদিকে ৪৬৫ বছরের পুরাতন বাবরী মসজিদ হারানোর দুঃখ-ভারাক্রান্ত হৃদয়ের কোন দাম নেই। গুয়ান্তানামো বেতে 'মানবাধিকারের' উপর স্পেশাল কোর্স হয়; অন্যদিকে শত শত বোমা আর হাজার গুলির বিপরীতে নিজ অস্তিত্ব রক্ষায় একটি স্বল্পপাল্লার রকেট নিক্ষেপ মানবের মৌলিক অধিকারের উপর চরম হস্তক্ষেপস্বরূপ বিবেচিত হয়। সোহরাওয়ার্দী আর চন্দ্রিমা উদ্যানে গিয়ে 'ঐসব কাজ' না করলে আধুনিকতা মেইনটেইন করা যায় না; আর শালীনতার জন্য হিজাব পড়লে সেটা বাঙ্গালিয়ানার বরখেলাপ হয়ে যায়???? যেকোনো অন্যায়, অন্যায্য, সন্ত্রাসীকর্ম নিন্দনীয়, বর্জনীয়, ঘৃণ্য তা সে যেই করুক না কেন। কিন্তু তা সর্বদা ''মাকড় মারলে ধোকড় হয়'' এই নীতিতে হবে কেন???? সব বৈপরীত্যের পথযাত্রা কি কেবল মুসলমানদের ক্ষেত্রেই বেশী মাত্রায় হয় বা হচ্ছে????
সর্বশেষ এডিট : ১২ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৩৬
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিদায় বার্তা

লিখেছেন সুব্রত দত্ত, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১১

মনে পড়ে ফেসবুক সম্পর্কে প্রথম ধারণা লাভ করি ২০০৮ সালে। ১৮টি বছর। বাংলাদেশে সম্ভবত তখন থেকেই মানুষ ধীরে ধীরে ফেসবুকের সাথে পরিচিত হতে শুরু করে। আর এই ফেসবুকই সম্ভবত সামাজিক... ...বাকিটুকু পড়ুন

গোলপাতার ফল

লিখেছেন সাইফুলসাইফসাই, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৪১

গোলপাতার ফল
সাইফুল ইসলাম সাঈফ

সুন্দরবন দেখা হয়নি সেখানে গিয়ে
ইচ্ছে হয় যেতে তার সৌন্দর্য দেখে
তবে কখনো ভাবিনি যাবো
নিজ চোখে দেখব বাঘ ও হরিণ
নাম শুনেছি বনের প্রধান গাছ
সুন্দরী, গেওয়া, গরান, কেওড়া;
বাইন, গোলপাতা, খলশি... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

×