পাক বাহিনীর আত্মসমর্থনের খবর পাওয়ার পরপরই সন্ধ্যায় ১৬ই ডিসেম্বর প্রচারিত হয় এক সাগর রক্তের বিনিময়ে গানটি যা সুর দিয়েছিলেন বাংলাদেশের প্রখ্যাত সুরকার ও কণ্ঠশিল্পী আপেল মাহমুদ এবং মূল কণ্ঠ দিয়েছিলেন স্বপ্না রায়। গীতিকার ছিলেন ভারতের আকাশবাণী বেতারের গোবিন্দ হালদার। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতারে সম্প্রচারিত তার লেখা গানসমূহ মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করতো।
এক সাগর রক্তের বিনিময়ে,
বাংলার স্বাধীনতা আনলে যারা
আমরা তোমাদের ভুলবনা।
দু:সহ বেদনার কন্টক পথ বেয়ে
শোষণের নাগপাশ ছিঁড়লে যারা
আমরা তোমাদের ভূলব না।।
যুগের এ নিষ্ঠুর বন্ধন হতে
মুক্তির এ বারতা আনলে যারা
আমরা তোমাদের ভুলব না।।
কিষাণ কিষাণীর গানে গানে,
পদ্মা, মেঘনার কলতানে,
বাউলের একতারাতে আনন্দ ঝঙ্কারে
তোমাদের নাম ঝংকৃত হবে।
নতুন স্বদেশ গড়ার পথে
তোমরা চিরদিন দিশারী রবে
আমরা তোমাদের ভুলব না।।
মুক্তিযুদ্ধ। আমাদের অনেকের স্মৃতিতে ধূসর হয়ে যাওয়া সেই সোনালী অতীত। আমার দুর্ভাগ্য যে আমি '৭১ এ ছিলাম না। কিন্তু '৭১ এর প্রতিটি মুহূর্তের ইতিহাস আমাকে প্রেরণা দেয়। মলিন এই "সোনার" বাংলায় নতুন করে জেগে ওঠার সাহস যোগায়।
এই পোস্টটি আমি বিস্তারিত তথ্য পাওয়ামাত্র আপডেট করবো.......
তথ্যসমূহ ইন্টারনেট থেকে সংগৃহীত।
১৯৭১: একটি সত্য গল্প 1971: A True Story -একটি মুক্তিযুদ্ধভিত্তিক আপোষহীন পেইজ
'৭১ - ও আলোর পথযাত্রী

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

