somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সেলাই দিদিমনী

২৯ শে নভেম্বর, ২০১২ রাত ১:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যাক শেষ পর্যন্ত চুড়ি জোড়ার কারনে স্বাধীনের বাবা আমাকে চিনতে পারল। এই তো সেদিন ইমিটেশনের চুড়ি জোড়া কিনে দিল বাবুল আমাকে। এক সাথে ১২০টাকা খরচ করে ফেলেছিল । বেচারা আমার জন্য নিজের ঘর ছাড়ল, গ্রাম ছাড়ল ৬বছর আগে। আমাদের অপরাধ ছিল আমরা প্রেম করেছিলাম । আচ্ছা যদি বাবুলের সাথে আমার পরিচয়ই না হত তাহলে? আজকে কি আমি কয়লা হতাম? না আমার এই কয়লা হওয়াতেও আজ আনন্দ ভালবাসার মানুষটা আমার জন্য কাদছে । আমি পারলাম না তার জন্য কাদতে । থাক আমার জন্যই কাদুক আমার স্বাধীনকে মানুষের মত মানুষ করুক ।
আজ বিকেলেই আমাকে নিয়ে বাবুল গ্রামের দিকে রওনা দেবে । এখনো নাকি আমার সকর্মী আরো ৫৩জন রয়েগেছে!! মুখটাও চেনা যাচ্ছে না আমাদের? নাম্বার নাকি তাদের পরিচয়? আমি যাচ্ছি তোমরা ভাল থেকো ।অন্য কোন ভুবনে দেখা হলেও হতে পারে । বাবুল আমার স্বাধীন কে তোমার কাছে রেখে যাওয়া ছাড়া কি করার আছে বল ? আমার স্বাধীন যাতে বাংলাদেশের অলংকার হয় খাটি অলংকার ইমিটেশন না, এই দায়ীত্ব তোমার ।



সেলাই দিদিমনী মরিয়ম কে তার স্বামী চুড়ি দেখে চিনতে পেরেছেন । তার ভাষ্যে তার সন্তানের প্রতি শুভকামনা প্রদর্শনের জন্য উপরের অংশ টুকু লেখা।

গার্মেন্ট গুলোয়, এরপর বস্তিতে কারা থাকে ? মানুষ তো ? হে মানুষ থাকে । অন্য কোন গ্রহের প্রাণী না । আবার এই গ্রহের অন্য কোন প্রজাতীর প্রাণীও না । মনুষ্য প্রজাতীর প্রাণীই থাকে । একটা ট্রান্সমিটার বিশঃফোরনেও তো এত বড় আগুন ধরা সম্ভব বলে আমি অন্তত বিশ্বাস করি না । বস্তিতেও শর্ট সার্কিটের কারনে আগুন ধরে এটাও আমি বিশ্বাস করিনা ।
যেখানেই আগুন ধরে, বৈদ্যুতিক শর্ট-সার্কিট দারুন হিসাব !!

পত্রিকায় সাক্ষাত্‍কারে একজন বলছেন যে "দোষীরা শাস্তি পাবেই"
আমি বলছি "একজনকে দেখান যে ইনি দোষী । আগুন লাগানির কাজে ইন্ধন দিছেন ।"
জানি সম্ভব না । আগামি এক বছর না পাঁচ বছর পরেও খুব ঘটা করে শোক দিবস পালিত হবে । আর মিডিয়ায় বলা হবে এখনো দোষীরা রয়ে গেছে ধরা ছোয়ার বাইরে, শ্রমিক নেতারা দাবি করেছেন দ্রুত দোষীদের আঈনের আওতায় আনা হোক (সফিক,কাশেম টিভি, ঢাকা)

শর্ষেতেই ভুত থাকলে ভুত তারাবে কে ?
কার কাছে অপরাধী সনাক্ত করা এবং বিচার কার্য করার দাবী করব আমি ?

শেলাই দিদিমনী তোমরা ক্ষমা করো আমাদের আমাদের লজ্জা একটু কম । কালকেই ভুলে যাব তোমাদের কথা । আবার স্মরণ করব আগামি বছর। তোমরাশান্তিতে ঘুমাও জুরাইন কবরস্থানে অথবা তোমাদের পরিচিত দের দেয়া শেষ ঠিকানায় ।আমরা দেখি পৃথিবীর বুকে কোথাও শান্তি পাই কি না ।
সর্বশেষ এডিট : ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৯:৫০
১৯টি মন্তব্য ২০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আম্রকাননের আগুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩১ শে অক্টোবর, ২০২৬ সকাল ৮:২১


আম্রকাননের আগুন

এপ্রিলের এক দুপুর।
বাতাসে বারুদের গন্ধ, আকাশে অনিশ্চয়তার মেঘ।
মেহেরপুরের বৈদ্যনাথতলায় আমগাছের ছায়ায় এসে দাঁড়ালেন কয়েকজন মানুষ।
দূরে চুয়াডাঙ্গা জ্বলছে, তবু এখানে শপথ।
একটি আমবাগান সেদিন হয়ে উঠল একটি দেশের... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৮ ভগ্ন শাখা- ভগ্ন জীবন

লিখেছেন হুমায়রা হারুন, ৩১ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:২৫

জীবনের ভগ্নদশা অনেকটা এমন এক বৃক্ষের মতো, যার ডালপালা একে একে বিলুপ্ত হয়েছে।

একসময় যে শাখাগুলোতে স্বপ্ন, সম্পর্ক ও সম্ভাবনার পাতা দুলত, আজ সেখানে শূন্যতা ও নীরবতা। তবু কাণ্ডটি... ...বাকিটুকু পড়ুন

/স্বাধীনতা বিরোধীদের safe home আগে ছিলো লিবিয়া আর এখন হলো তুরস্ক।

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ৩১ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১২

/স্বাধীনতা বিরোধীদের safe home আগে ছিলো লিবিয়া আর এখন হলো তুরস্ক।

/শুধু তাই না, তারা খোলাখুলি ভাবেই আমাদের স্বাধীনতা বিরোধী জামায়াতের সাথে নিবিড় সম্পর্ক গড়ে তুলেছে। ৭১ এর মানবতাবিরোধী অপরাধের... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসা ও জঙ্গী আতঙ্কের অর্থনীতিতে এক নির্বোধজীবি আত্মভোলা জাতির আয়না

লিখেছেন তানভীর রাতুল, ৩১ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩

এক

বুদ্ধিজীবিরা নাকি জাতির বিবেক! তা সে তো ভালো কথা। কিন্তু সাধারণত যা ভালো তা যখন খারাপ তখন সাধারণত তা খুবই খারাপ। একটা জাতির সবচেয়ে মজার কিন্তু করুণতম দৃশ্য হলো তার... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্র ব্যর্থদের দায়িত্ব নেয় নাকি ব্যর্থতার সংজ্ঞাই রাষ্ট্র কর্তৃক নির্ধারিত হয়???

লিখেছেন সুব্রত দত্ত, ৩১ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৪

আমাকে যারা চেনেন অথবা আমার অন্যান্য লেখা যাদের পড়া আছে তারা জানেন আমি একজন নিহিলিস্ট। একজন নিহিলিস্ট ‘রাষ্ট্রধারণা’য় বিশ্বাসী নয়। রাষ্ট্র সম্পর্কে সে উদাসীন। আমি নিজেও রাষ্ট্র সম্পর্কে উদাসীন। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×