somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দুঃখিত-আমার মনে হয় আমরা একটু ধৈর্য ধরতেই পারতাম !!

০৭ ই ডিসেম্বর, ২০১২ রাত ১০:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


প্রথমেই আমি সহব্লগারগণের কাছে দুঃখ প্রকাশ করছি এই পোষ্টের জন্য। তবে পোষ্টটা না দিয়েও পারছি না।
বাংলাদেশ হেরেছে, এজন্য আমরা সবাই দুঃখিত। অনেকেই কষ্ট পেয়েছি। কেউ মনের দুঃখে গালাগালিতে মেতেছি। কেউ সমালোচনা করতে করতে ব্লগটাকে ফেসবুক বানিয়ে ফেলেছেন। কেউ আবার খেলোয়ারদের প্রতি সহমর্মিতা দেখানোর জন্য সমালোচনামুলক পোষ্টের অ্যান্টি-পোষ্টও দিয়েছেন। সব দেখে আমার কেন জানি মনে হচ্ছিল- খেলা হচ্ছে মিরপুরে আর যুদ্ধ চলতেছে সামহোয়ারইন এ।
চলুন দেখি এর কয়েকটি নমুনা-
১)কয়েকটা উইকেট পড়তে না পড়তেই-



২)কেউ লিখলেন স্যাটায়ার !!




৩)একটা হারেই মাঝের সাফল্যগুলো ভুলে গেলেন উনি। যেন বাংলাদেশকে প্রতিটা ম্যাচই জিততে হবে !!




৪)এই ছবিতে একজন cricinfo এর একটা কমেন্টসের সমালোচনা করার জন্য দিয়েছেন (পজিটিভ মাইন্ডেড ধরে নিলাম) এবং তার আশংকার কথা (বলা উচিত ফেসবুকের বিখ্যাত প্রশ্ন "What's on your mind" এর উত্তর দিলেন)




৫) আরও কিছু ফেসবুক টাইপ ব্লগপোষ্টঃ (বেশিরভাগই এক লাইনের এবং হতাশামুলক)











৬) কেউ আবার নিজেদের দলকেই কিছু নিম্ন রুচির গালাগালি করলেন-








৭)যে পোষ্টগুলা ম্যাচ শেষ হওয়ার পরে আসতে পারত-





৮) কিছু পজিটিভ কিন্তু ফেসবুক টাইপ পোষ্টঃ







৯) পজিটিভ পোষ্ট কিন্তু বেশি পরিমাণে পরপর আসায় ফ্লাডিংইয়ের মত মনে হল-




আমার পোষ্টটা লিখতে লিখতেই হয়তো আরও কয়েকটা খেলা নিয়ে পোষ্ট চলে এসেছে এবং আজকে সারারাত হয়তো আসতেই থাকবে। আর সবার নিজেরমত করে আবেগ প্রকাশের অধিকারও আছে। তারপরও পোষ্টটা দিলাম। কারণ-
১) সামহোয়ারইন আর ফেসবুক এক জিনিস না। একটা হচ্ছে ব্লগ এবং আরেকটা হচ্ছে একটা সামাজিক যোগাযোগের সাইট। হ্যা, ব্লগেও সামাজিক যোগাযোগ হয়। কিন্তু সেটা ফেসবুক স্ট্যাটাসের মত করে নিজের ইচ্ছামত কিছু একটা লিখেই করা উচিত না। কারণ ফেসবুকে একটা স্ট্যাটাস হোম্পেজ থেকে হারিয়ে গেলে এমন কোন সমস্যা হয় না। কিন্তু ব্লগে অনবরত একই বিষয় নিয়ে অযৌক্তিক পোষ্ট আসতে থাকলে একটা ভালো লেখা প্রথম পেজ থেকে দ্রুত হারিয়ে যায়।

২) ক্রিকেট একটা খেলা। এখানে হার-জিত আছে। কোন দলের পক্ষে সবসময় জিতা সম্ভব না। বাংলাদেশের জন্য কথাটা অনেক বেশি সত্য কারণ এই টিমটা এখনও এত বেশি শক্তিশালী হয়নি যে প্রতি ম্যাচ জিতবে।

৩)সমালোচনা করতে চাইলে সঠিক সময়ে সঠিক ভাবে যুক্তিসহকারে করা উচিত। এতে নিজের ব্যক্তিত্ব প্রকাশ পায় আর সমালোচনার ভিতও শক্ত হয়।

৪) বাংলাদেশের খেলা নিয়ে এত বেশি চিন্তিত হলে espncricinfo.com এ গিয়ে অ্যাকাউন্ট খুলে কমেন্ট্রি ফিডব্যাক দেন। ঐটা বেশি কাজে দিবে।

৫) কয়েকদিন আগেই এই দলটাকে নিয়ে লাফাইলেন আর এখনই গালাগালি শুরু করলেন। এটা কোন ভালো সাপোর্টারের লক্ষণ না। যদি কোনদিন ক্রিকইনফো কিংবা কোন ফেসবুক পেজে যদি ক্রিকেট নিয়ে তর্ক করতে যান তাহলে একটু খেয়াল করলেই দেখতে পাবেন অন্য দেশের সাপোর্টাররা কেমনে সবসময় নিজের দেশকে আগলে রাখে এবং সাথে সাথে যৌক্তিক সমালোচনাও করে।


সবশেষে আবারো সহব্লগারদের কাছে দুঃখ প্রকাশ করছি এইজন্য যে অনেকেরই মন খারাপ হতে পারে। তারপরও বলি আজকে যদি সচেতন না হন তাহলে হয়তো একদিন এই নিজেদেরকে গালাগালি করাটা একটা স্থায়ী বাজে অভ্যাসে পরিণত হবে।

বিঃদ্রঃ যে পোষ্টগুলার স্ক্রিণশট দিয়েছি তার কয়েকটি আবার একই ব্লগারের। উনি পুরোটা খেলা জুড়ে ব্লগে ফেসবুকিং করে গেছেন। উনার নাম উল্লেখ করলাম না। আশা করি উনি নিজেকে শুধরে নিবেন।
সর্বশেষ এডিট : ০৭ ই ডিসেম্বর, ২০১২ রাত ১১:৫২
২০টি মন্তব্য ২০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভাঁট ফুল

লিখেছেন সাইফুলসাইফসাই, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ১১:৪৩

ভাঁট ফুল
সাইফুল ইসলাম সাঈফ

ছোট কালে মায়ের সাথে, হাত ধরে
মেঠো পথে হেটে চলে যেতাম-
মইজদী পুর গ্রামে, বোনের শশুর বাড়ি
রাস্তার পাশে মাঝে মাঝে ভাঁট ফুল-
দেখে মুগ্ধ হতাম, আর বলতাম কী সুন্দর!
ইচ্ছের হলেই... ...বাকিটুকু পড়ুন

মোরগের ডাক , বিজ্ঞানের পাঠ এবং গাধার প্রতি আমাদের অবিচার

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা এপ্রিল, ২০২৬ রাত ১:৫৫


গ্রামে বেড়ে ওঠা মানেই একটা অসাধারন শৈশব। আমাদের সেই শৈশবের একটা বড় অংশ জুড়ে ছিল মক্তবের মৌলভি সাহেবদের গল্প। তারা বলতেন, ভোররাতে মোরগ ডাকে কারণ সে ফেরেশতা দেখতে পায়।... ...বাকিটুকু পড়ুন

বঙ্গ ও বেঙ্গলীর শিকড় কী মুছে গেছে? নাকি পুণ্ড্রনগর সভ্যতার মত হারিয়ে গেছে ??

লিখেছেন ডঃ এম এ আলী, ০২ রা এপ্রিল, ২০২৬ সকাল ৯:০৮


বঙ্গ ও বেঙ্গলীর শিকড় কী মুছে গেছে নাকি পুণ্ড্রনগর সভ্যতার মত হারিয়ে গেছে ?? সামু ব্লগের এই ক্রান্তিকালে বিষয়টি নিয়ে একটু আলোচনা/পর্যালোচনা করে কিছু সময় কাঠানো যাক... ...বাকিটুকু পড়ুন

সংকটে আওয়ামী লীগের কর্মীরা কোথায় দাঁড়িয়ে?

লিখেছেন রাবব১৯৭১, ০২ রা এপ্রিল, ২০২৬ সকাল ১১:০০

সংকটে আওয়ামী লীগের কর্মীরা কোথায় দাঁড়িয়ে?
বাংলাদেশের রাজনীতির ইতিহাসে বহুবার প্রমাণ হয়েছে যে, কোনো রাজনৈতিক দলের প্রকৃত শক্তি থাকে তার তৃণমূলের নেতা-কর্মীদের মধ্যে। তাদের শ্রম, ত্যাগ, জেল-জুলুম সহ্য করার মানসিকতা এবং... ...বাকিটুকু পড়ুন

খাজনা

লিখেছেন রাজীব নুর, ০২ রা এপ্রিল, ২০২৬ দুপুর ১:২৯



মন! মানুষের মন! মানুষকে তছনছ করে দেয়!
কখনো সে বাঘ, কখনো সে অজগর, কখনো সে শত্রু, কখনো সে বন্ধু!
কখনো সে ঈশ্বর, কখনো সে শয়তান, কখনো সে নিয়তি!
বিদিকিচ্ছিরি কান্ড!

লম্বা টানা... ...বাকিটুকু পড়ুন

×