somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাকস্বাধীনতার উপর আঘাত নাকি বাকস্বাধীনতার রক্ষা ?

২৩ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আসিফ মহীউদ্দিনের ব্লগ বাতিল করা হয়েছে।
:কেন বাতিল করা হয়েছে? – কারণ সরকারের পক্ষ থেকে চাও এসেছে।
:কেন সরকার ব্লগ বাতিলের চাপ দিলো?- কারণ সরকার আরেকটা “থাবা বাবা ইনসিডেন্ট” দেখতে চায় না।
এখন প্রশ্ন হচ্ছে এই বাতিলের ঘটনাটা কি “বাকস্বাধীনতার উপর আঘাত নাকি বাকস্বাধীনতার রক্ষায় পদক্ষেপ?”
বাকস্বাধীনতার উপর আঘাতঃ
যখন কারও ব্লগ, ব্লগার এবং ব্লগের মডারেটর বাদে অন্য কারও চাপে ব্যান করা হয়, তখন সেটা অবশ্যই বাক স্বাধীনতার উপর আঘাত। কারণ এটা ব্লগের সংজ্ঞার পরিপন্থী।
ব্লগ মানে হচ্ছে যেখানে মানুষ নিজের মত করে নিজের চিন্তাভাবনা আরও কিছু মানুষের সাথে শেয়ার করতে পারবে কোন ধরনের বাঁধা ছাড়াই। এর ফলে সমাজ এগিয়ে যাবে। মুক্তচিন্তার চর্চা হবে, অন্যায়ের প্রতিবাদ হবে। এখন রাষ্ট্রশক্তি যদি ব্লগের উপর আঘাত হানার সুযোগ পেয়ে যায় তবে এর কোনটাই হবে না। কারণ কেউ রাষ্ট্রের অন্যায়ের প্রতিবাদ করলেই তার কন্ঠরুদ্ধ করা হবে, যা বাক স্বাধীনতার পরিপন্থী।
এই হিসেবে বলা যায়, ব্লগার আসিফ মহীউদ্দিনের ব্লগ বাতিল তার এবং আমাদের সকল ব্লগারদের বাকস্বাধীনতার উপর আঘাত।
বাকস্বাধীনতার রক্ষাঃ
আরেক অর্থে বলা যায়, এই পদক্ষেপে বাকস্বাধীনতার রক্ষাই হয়েছে। কিভাবে?
আমাকে নিয়েই ছোট্ট একটা উদাহরণ দেই।
আমি খুব ভালো মানের ব্লগার নই। ব্লগেও তেমন সক্রিয় না। আজ থেকে কয়েকমাস আগে ব্লগ কি জিনিস তা জানতামও না। যখন ব্লগে জেনারেল হই, তখন থেকেই ব্লগ সম্পর্কে খোঁজখবর নেওয়া শুরু করি। প্রায়ই দেখতাম কিছু ব্লগার পোষ্ট দিলেই পাঠকরা হুমড়ি খেয়ে পড়ে। মনে মনে ভাবতাম, “আমার লেখাও যদি এভাবে কেউ পড়ত !!” তখন এক ব্লগার বন্ধুকে জিজ্ঞেস করেছিলাম কিভাবে ব্লগে হিট লেখক হব। উত্তরে সে বলল, “তুমি ভালো লিখলে এমনিতেই তোমার লেখা সবাই পড়বে। আর অন্যের ব্লগে কমেন্ট করবা বেশি। অন্যের লেখা পড়লে তখন তারাও তোমার লেখা পড়তে আসবে। আর যদি শর্টকাটে হিট পাইতে চাও তাইলে গালি দিয়ে ব্লগ লেখো !!”
আমি কিছুটা অবাকই হলাম। সে তখন মজা করে বলল,” আরেহ, সিরিয়াসলি নাও কেন !! তবে ব্লগে হিট হওয়ার সবচেয়ে সস্তা পথ হচ্ছে কাওকে গালি দিয়ে পোস্ট দেওয়া। আর সেটা যদি ধর্ম হয় তাহলে তো কথাই নেই !!”
আমি ব্লগে এসে বাস্তবেও দেখলাম তাই। ধর্মকে গালি দেওয়া পোস্টই হিট হত বেশি। কিছু মানুষ হুমড়ি খেয়ে পড়ত প্রতিবাদের জন্য, কেউ যেত পোস্টদাতাকে গালি দেওয়ার জন্য আবার কেউ কেউ পোস্টদাতাকে ডিফেন্ড করতে যেত। এর ফলে সেই পোস্টের হিট হয়ে যেত আকাশচুম্বী !!
এখন এই যদি হয় ব্লগের অবস্থা তাহলে সেই ব্লগকে কি বাক স্বাধীনতার ধারক-বাহক হিসেবে অভিহিত করা যায়?
ব্লগে মডারেটর থাকেন, তাদের দায়িত্ব হচ্ছে অযৌক্তিক/ অসহিষ্ণু ব্লগিংয়ের প্রতিরোধ করা। অথচ বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের ব্লগগুলার মডারেটররা এই ধরনের ব্লগিং রোধ করতে ব্যর্থ হয়েছেন। কিংবা আরও ভালোভাবে বললে এই ধরনের ব্লগিংকে পরোক্ষভাবে উৎসাহই দিয়েছেন। কারণ এতে ব্লগসাইটের ট্রাফিক বাড়ে। বিজনেস ভালো হয়।
ব্লগকে যদি একটা পরিবার হিসেবে ধরা হয় তাহলে ব্লগের মডারেটররা হচ্ছেন সেই পরিবারের কর্তাব্যক্তি। তাদের দায়িত্ব পরিবারের সবাইকে শাসন করা যাতে এই পরিবারের সকল সদস্য সমাজে ভালোভাবে চলতে পারে। এইভাবে ভাবলে বলা যায় যে, আমাদের মডারেটররা ব্যর্থ নিজ সংসারের দায়িত্ব নিজের হাতে রাখতে। তাদের উচ্ছৃঙ্খল সন্তানদের তারা নিয়ন্ত্রণ করতে পারেনি। তাই এখন বাইরের লোকেরা এসে নাক গলাচ্ছে।
তাহলে অবস্থা হচ্ছে এই যে, সরকার আসলে ব্লগের পরিবেশ সুস্থ রাখার মাধ্যমে বাকস্বাধীনতার রক্ষা করছে !!

ব্লগের উপর এর প্রভাবঃ

অবস্থা যেটাই হোক না কেন, ব্লগের উপর এই ঘটনার সুদূরপ্রসারী প্রভাব ভালো নয়। কারণ বাইরের লোকের হাতে ঘর-সংসারের দায়িত্ব থাকা উচিত না, এতে ব্যক্তিগত নিরাপত্তা থাকে না। আজকে আসিফ মহিউদ্দিনের ব্লগ বাতিল হল, কালকে বাতিল হবে আমার- আপনার ব্লগ, যদি তা সরকারের দৃষ্টিতে ভালো না হয় !!
এখানে প্রশ্ন আসতে পারে, এর আগেওতো অনেকের ব্লগ বাতিল হয়েছে। তখন কি বাক স্বাধীনতার উপর হস্তক্ষেপ হয় নি ?- না হয়নি। কারণ তখন ব্লগের মডারেটরদের হাতেই তারা ব্যান খেয়েছে। সরকারের নাক গলানো লাগেনি। আর এখন সরকার নীতিমালা তৈরি করছে ব্লগ নিয়ন্ত্রণের জন্য !! এই নীতিমালার ফল কি হবে ভাবতেই গা শিউরে উঠে, কারণ আজকাল অধিকাংশ মানুষের মনে ধারণা (সরকারী আমলা, শিক্ষিত সম্প্রদায় সহ) ব্লগার মানেই নাস্তিক !! যেখানে ব্লগের এক লাইন পড়ারও কারও ধৈর্য নাই সেখানে সেই নীতিমালার খড়গ থেকে যে ভবিষ্যতে কোন ব্লগারই বাঁচবেন না তা এখনই বলে দেওয়া যায়।
প্রতিকার:
এই অদ্ভুত অবস্থার জন্য দায়ী কিন্তু আমরা সবাই !! কারণ আমরা আমাদের পরিবারের দায়িত্ব আরেকজনকে কেড়ে নেওয়ার অনুমতি দিয়ে দিয়েছি। তবে এখনও সময় শেষ হয়ে যায় নি। আমরা এখনও পারলে সব ব্লগ মিলে নিজস্ব একটা নির্দিষ্ট নীতিমালা তৈরি করতে পারি। এবং সেটা করা উচিত অতিশ্রীঘ্রই !!
নীতিমালা কেমন হবে সেটা ভাবার জন্য অনেক জ্ঞানী লোক এই ব্লগেই আছেন আমি শুধু একটা ছোট্ট উদাহরণ দিতে পারি এখানে।
“কেউ নাস্তিকতা নিয়ে লিখতে চাইলে সেটাতে তার পূর্ণ অধিকার আছে, কিন্তু সেটা যদি কাউকে গালি দেওয়া কিংবা নিম্নমানের স্যাটায়ার টাইপ হয় তাহলে তার সাথে বাংলা চটির কোন পার্থক্য নেই। তাই একজন সাধারণ ব্লগার হিসেবে এই ধরনরে ব্লগ বাতিল হোক এটাই আমার চাওয়া। কিন্তু খেয়াল রাখতে হবে সবার অধিকার যেন সমুন্নত থাকে।“
১৫টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

লিখেছেন অপলক , ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৮



এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?

লিখেছেন raselabe, ১৮ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:২৯

বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন

×